শিরোনাম
প্রকাশ: ০০:০০, রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

কেন জনপ্রিয়তা হারিয়েছে টিভিনাটক

আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন
কেন জনপ্রিয়তা হারিয়েছে টিভিনাটক

সত্তর ও আশির দশক ছিল বাংলাদেশে টিভিনাটকের সোনালি সময়। তখন এ দেশে ঘরোয়া বিনোদনের অন্যতম অনুষঙ্গ ছিল টিভিনাটক। পরিতাপের বিষয়, নব্বই দশকের শেষ ভাগ থেকে টিভিনাটক হারিয়েছে কৌলীন্য। কতিপয় নামসর্বস্ব নির্মাতা যারা স্বঘোষিত বোদ্ধা তারা নাটকের নামে বাংলা ভাষার অপব্যবহার, আঞ্চলিক ও অশ্লীল ভাষার প্রয়োগ, যেনতেন নির্মাণ এবং অদক্ষ অভিনয় দিয়ে টিভিনাটকের সর্বনাশ করেছেন। এখন টিভিনাটক মানে বেশির ভাগ ক্ষেত্রে সস্তা বিনোদন। তাই দর্শকও এখন টিভিনাটকবিমুখ। যা একটি নিজস্ব সংস্কৃতি সমৃদ্ধ জাতির কাছে কাম্য হতে পারে না। এখনকার প্রায় নাটকের সংলাপ খাইসি, গেছি টাইপের হয়ে গেছে। মানছি যে আমরা দৈনন্দিন জীবনে এ ভাষায় কথা বলি, কিন্তু তাই বলে নাটকের ক্ষেত্রে এভাবে সংলাপ বললে কি সেটা শ্রুতিমধুর লাগে? দর্শকদের কথায়- আগে টিভিতে প্রচারিত নাটকের অভিনয় শিল্পীদের সংলাপ থেকে আমরা কথা বলার স্টাইল শিখতাম। অতীতের নাটকের সংলাপ থেকে ভাষা শেখার অনেক বিষয়ই ছিল। কিন্তু এখনকার টিভির নাটক বা অন্য অনুষ্ঠানের শিল্পীদের সংলাপ শুনে তরুণ প্রজন্ম কী শিখবে? যেমন আবার জিগায়, ফাঁপরের মধ্যে আছি, দৌড়ের মধ্যে আছি, পুরাই পাঙ্খা- এসব ভাষা এখন বাচ্চারা শিখছে। এই যদি হয় টিভিনাটকের দশা তবে তা কার ভালো লাগবে? দর্শকদের কথায়- আমরা চাই অতীতের মতো প্রাণময় প্রমিত ভাষার নাটক। অনেকে বলছেন, ভাইরালের নেশা যেন টিভিকেও পেয়ে বসেছে। জ্যেষ্ঠ অভিনেতা আবদুল্লাহ রানা বলেন, আগেকার নাটকে ছিল পারিবারিক বন্ধন, শালীন ভাষা ও সামাজিক শিক্ষা। সবকিছু মিলিয়ে নাটক হয়ে উঠেছিল জীবনেরই একটি অংশ। তবে এখনকার অধিকাংশ নাটক হয়ে উঠেছে সস্তা বিনোদনের অনুষঙ্গ। সবাই যেন ছুটছে ভাইরালের নেশায়। যে ভাইরাস নাট্য ইন্ডাস্ট্রিতে তৈরি করেছে সামাজিক অবক্ষয়। যে অবক্ষয়ের মধ্যে আছে অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় দক্ষতার অভাব, অশালীন ভাষা, ভালো গল্পের অভাব ও বাজেটের স্বল্পতা। সবকিছু মিলিয়ে খুঁড়িয়ে চলছে নাট্য ইন্ডাস্ট্রি। একটি নাটক বা অনুষ্ঠান দর্শকদের সামনে সুন্দর করে ফুটিয়ে তোলে ভাষা। বিকৃতির বিষয়টি এখন ভাষায় আটকে নেই। এটি এখন কনটেন্টে আটকে আছে। ভাষার বিকৃতি এখন অনেকাংশে ভাঁড়ামির পর্যায়ে চলে যাচ্ছে। খুব কম নাটকেই দেখা যায় সঠিক বাংলা ভাষার ব্যবহার। দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষার সঙ্গে শুদ্ধ ভাষাকে মিলিয়ে নতুন এক ধরনের ভাষা তৈরি করে কথা বলছে একটি দল। অভিনেত্রী দিলারা জামান বলেন, ‘আসলে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে তেমন জ্ঞান রাখে না। তাই অনেক ক্ষেত্রেই ভাষার বিকৃতিটাকে তেমন কিছু মনে হয় না অনেকের কাছে। আমাদের মনে রাখা উচিত সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমরা যে কোনো মাধ্যমে যা-ই করি না কেন সেখানে শুদ্ধরূপে প্রমিত বাংলার ব্যবহার থাকা উচিত।’ ষাট থেকে আশির দশক পর্যন্ত বিটিভির ডিআইটি ভবন থেকে সরাসরি নাটক সম্প্রচার করা হতো। তখনকার নাটক মানেই তুমুল জনপ্রিয়তা। নাটকের জন্য রাজপথে মিছিল পর্যন্ত হয়েছিল। সোনালি দিনের নাটক প্রচারের সময় রাস্তা ফাঁকা হয়ে যেত। নাটকের এতটাই দর্শক ক্রেজ ছিল একসময়। তখনকার নাটকগুলো কালজয়ী হয়ে আছে। এমন সব দর্শকপ্রিয় নাটকের তালিকায় অনায়াসে যে নামগুলো চলে আসে তা হলো- ‘এই সব দিন রাত্রি’, ‘সংশপ্তক’, ‘মাটির কোলে’, ‘জোনাকী জ্বলে’, ‘ভাঙনের শব্দ শুনি’, ‘এখানে নোঙর’, ‘ঢাকায় থাকি’, ‘সকাল সন্ধ্যা’, ‘অয়োময়’, ‘বহুব্রীহি’, কোথাও কেউ নেই’ প্রভৃতি। তখনকার নাটকের সংলাপও মানুষের মুখে মুখে ফিরত। ‘বহুব্রীহি’ নাটকের ‘তুই রাজাকার’ সংলাপটি একসময়ে মানুষের মুখে মুখে ফিরত। ‘তুই রাজাকার’ সংলাপটি টিয়া পাখির মুখ দিয়ে বলানো হয়েছিল টিভিনাটকে। নাটকটির অভিনয়শিল্পীরা নাটকের নাট্যকার হিসেবে হুমায়ূন আহমেদ পেয়েছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা। নাটকটি প্রযোজনা করেছিলেন নওয়াজীশ আলী খান। ‘সংশপ্তক’, বিটিভির ইতিহাসে এ নাটকটির জনপ্রিয়তা ছিল শীর্ষে। এ নাটকে ফেরদৌসী মজুমদার ও হুমায়ুন ফরীদির অভিনয়ের কথা এখনো মনে রেখেছেন দর্শক। হুমায়ুন ফরীদি এ নাটকে ‘কানকাটা রমজান’ চরিত্রে এবং ফেরদৌসী মজুমদার ‘হুরমতি’ চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছিলেন। এ ছাড়াও খলিলউল্লাহ খলিল ‘মিয়ার বেটা’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। ‘সংশপ্তক’ নাটকটি শহীদ শহীদুল্লাহ কায়সারের উপন্যাস থেকে নাট্যরূপ দিয়েছিলেন ইমদাদুল হক মিলন। প্রযোজনা করেছিলেন আবদুল্লাহ আল মামুন। আরও একটি জনপ্রিয় নাটক হলো- ‘মাটির কোলে’। নাটকটি প্রযোজনা করেছিলেন মুসা আহমেদ। মিষ্টি মেয়ে খ্যাত চলচ্চিত্র নায়িকা কবরী এই ধারাবাহিক নাটকের মধ্য দিয়ে প্রথমবার কোনো দীর্ঘ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। ‘কোথাও কেউ নেই’ নাটকের কথা কি দর্শকরা ভুলতে পেরেছেন? নাটকটির নাট্যকার ছিলেন হুমায়ূন আহমেদ। এটি প্রযোজনা করেছিলেন বরকত উল্লাহ। একটি নাটকের চরিত্র দর্শকদের কাছে কতটা আপন হতে পারে তা ‘কোথাও কেউ নেই’ নাটকের বাকের ভাই চরিত্রটি দেখলেই টের পাওয়া যায়। বাকের ভাইয়ের যখন ফাঁসি হবে তখন এ দেশের শত শত মানুষ রাস্তায় নেমে এসেছিলেন মিছিল করার জন্য, যাতে বাকের ভাইয়ের ফাঁসি না দেওয়া হয়। টেলিভিশন নাটকের ইতিহাসে ‘কোথাও কেউ নেই’ একটি মাইলফলক। ‘এই সব দিন রাত্রি’ ধারাবাহিকটির কথাই বা বাদ যায় কী করে? সৌভাগ্যবশত এই নাটকটির নাট্যকারও ছিলেন হুমায়ূন আহমেদ। বাংলাদেশের টিভিনাটকের ইতিহাসে নাট্যকার হিসেবেও সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন হুমায়ূন আহমেদ। ‘এই সব দিন রাত্রি’ নাটকের শিমু ভাবির চরিত্রটি ওই সময়ে বহু মানুষের স্বপ্নের একটি চরিত্র ছিল। শিমু ভাবির চরিত্রে অভিনয় করেছিলেন ডলি জহুর। সে সময় ডলি জহুরকে অনেকেই শিমু ভাবি নামেই ডাকতেন। নাটকের টুনি চরিত্রে অভিনয় করা শিশু শিল্পী লোপাকে আজও ভোলেননি দর্শক। ‘জোনাকী জ্বলে’ ধারাবাহিকটিও ছিল টেলিভিশন নাটকের ইতিহাসে আলোচিত। জিয়া আনসারী প্রযোজনা করেছিলেন নাটকটি। ইমদাদুল হক মিলনের লেখা ‘রূপনগর’ টেলিভিশন নাটকের ইতিহাসে আরও একটি সফল, আলোচিত এবং জনপ্রিয় নাটক। নাটকটির ‘ছিঃ ছিঃ তুমি এত খারাপ’ সংলাপটি ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল। খালেদ খান নতুনভাবে দর্শকদের সামনে আসেন ‘রূপনগর’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। ইমদাদুল হক মিলনের ‘বারো রকম মানুষ’ ধারাবাহিকটিও সে সময় দর্শকদের মনে দারুণভাবে দাগ কাটে। ‘ভাঙনের শব্দ শুনি’ও সে সময়ের নাটকগুলোর মধ্যে আলোচিত। এ নাটকে সেরাজ তালুকদারের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন খলিল। নাটকটি প্রযোজনা করেছিলেন নাসিরউদ্দিন ইউসুফ। ‘সকাল সন্ধ্যা’ সে সময়ের আলোচিত ও উল্লেখযোগ্য নাটকের মধ্যে অন্যতম। নাটকটি প্রযোজনা করেছিলেন বরকত উল্লাহ।

নাট্যকার ছিলেন মমতাজ বেগম। ‘সকাল সন্ধ্যা’য় অভিনয় করে তখন অনেকেই তারকা বনে গিয়েছিলেন। এর মধ্যে অন্যতম হলেন পীযূষ বন্দ্যোপাধ্যায় ও আফরোজা বানু। নাট্যজন মামুনুর রশীদের লেখা দুটি ধারাবাহিক নাটক সে সময় বেশ আলোচিত হয়। একটি নাটকের নাম ‘সময় অসময়’, আরেকটি নাম ‘স্বপ্নের শহর’। নাটক দুটি প্রযোজনা করেছিলেন মোস্তাফিজুর রহমান। ‘কোন কাননের ফুল’ নাটকটিও দর্শকদের মাঝে আলোড়ন তুলেছিল। এটি প্রযোজনা করেছিলেন ফখরুল আবেদীন দুলাল। ‘দিনরাত্রির খেলা’, ‘বেলা অবেলা’ সে সময়ের জনপ্রিয় দুটি ধারাবাহিক নাটক। পাশাপাশি জনপ্রিয় সব খণ্ড নাটক তো ছিলই। ঈদ এলে এখনো দর্শক প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘জব্বর আলী’ নাটকটি খুঁজে বেড়ায়। দুঃখজনক হলেও সত্যি, টিভিনাটক এখন অন্তঃসারশূন্য ভিউবাণিজ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেবল মাত্র হানিফ সংকেতের নাটক এখনো দেশীয় সংস্কৃতির ঐতিহ্য বজায় রেখেছে। একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী লাকী ইনাম বলেন, ‘বর্তমানে সরকারি-বেসরকারি টেলিভিশন নাটকে প্রমিত বাংলা ব্যবহার হচ্ছে না। টিভিনাটকে বা অনুষ্ঠানে বাংলা ভাষা রুচিহীন হচ্ছে। যে ভাষার জন্য আন্দোলন হয়েছে, জীবন দিতে হয়েছে সেই শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার কোনো টিভিনাটকে নেই বললেই চলে। নির্দিষ্ট আঞ্চলিক ভাষা ছাড়া অশুদ্ধ বাংলা ভাষার ব্যবহার পরিহার করা জরুরি।’

এই বিভাগের আরও খবর
আবেগী নাবিলা
আবেগী নাবিলা
মধুমিতার পরিকল্পনা
মধুমিতার পরিকল্পনা
কার বনলতা বাঁধন?
কার বনলতা বাঁধন?
নতুন রূপে মোনালিসা
নতুন রূপে মোনালিসা
সে যাত্রায় অলৌকিকভাবে বেঁচে যাই
সে যাত্রায় অলৌকিকভাবে বেঁচে যাই
‘আমার আর সংসারী হওয়ার কোনো ইচ্ছা নেই’
‘আমার আর সংসারী হওয়ার কোনো ইচ্ছা নেই’
মৃত্যুর ৩৯ বছর পার : যেভাবে অকাল বিদায় স্মিতার
মৃত্যুর ৩৯ বছর পার : যেভাবে অকাল বিদায় স্মিতার
কিশোর মনে দেশ মাতৃকার চেতনা
কিশোর মনে দেশ মাতৃকার চেতনা
তটিনীর স্বপ্নচোখ
তটিনীর স্বপ্নচোখ
বিউটিকুইন শাবানার বিস্ময়কর জীবন
বিউটিকুইন শাবানার বিস্ময়কর জীবন
ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে সম্মানিত ধীরে বহে মেঘনা
ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে সম্মানিত ধীরে বহে মেঘনা
সত্যজিৎকে কেন কেয়ার করতেন না সুচিত্রা
সত্যজিৎকে কেন কেয়ার করতেন না সুচিত্রা
সর্বশেষ খবর
মনোরেল দ্রুত বাস্তবায়নে সরকারের সহযোগিতা চাই: চসিক মেয়র
মনোরেল দ্রুত বাস্তবায়নে সরকারের সহযোগিতা চাই: চসিক মেয়র

১ সেকেন্ড আগে | চট্টগ্রাম প্রতিদিন

প্রবাসী আয়ে ইতিবাচক প্রবণতা, ডিসেম্বরের ১৬ দিনে এসেছে ১৮২ কোটি ৬০ লাখ ডলার
প্রবাসী আয়ে ইতিবাচক প্রবণতা, ডিসেম্বরের ১৬ দিনে এসেছে ১৮২ কোটি ৬০ লাখ ডলার

৪ মিনিট আগে | অর্থনীতি

লঙ্কানদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন টাইগার যুবারা, সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান
লঙ্কানদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন টাইগার যুবারা, সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান

৬ মিনিট আগে | মাঠে ময়দানে

অত্যাধুনিক বায়ো-ক্যাপসুল উৎক্ষেপনের পরিকল্পনা ইরানের
অত্যাধুনিক বায়ো-ক্যাপসুল উৎক্ষেপনের পরিকল্পনা ইরানের

৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

গাজীপুরে ৭০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
গাজীপুরে ৭০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৭ মিনিট আগে | দেশগ্রাম

নির্বাচনের তেমন কোনো চ্যালেঞ্জ রাজশাহী বিভাগে নেই
নির্বাচনের তেমন কোনো চ্যালেঞ্জ রাজশাহী বিভাগে নেই

১৯ মিনিট আগে | নগর জীবন

কেন ঘরোয়া ক্রিকেটারেই বাজি ধরছে আইপিএলের দলগুলো
কেন ঘরোয়া ক্রিকেটারেই বাজি ধরছে আইপিএলের দলগুলো

২১ মিনিট আগে | মাঠে ময়দানে

টুঙ্গিপাড়ায় উন্মুক্ত বইপাঠ প্রতিযোগিতা
টুঙ্গিপাড়ায় উন্মুক্ত বইপাঠ প্রতিযোগিতা

২৪ মিনিট আগে | দেশগ্রাম

৩ হাজার কোটি টাকা আত্মসাৎ, এস আলম গ্রুপের বিরুদ্ধে দুদকের মামলা
৩ হাজার কোটি টাকা আত্মসাৎ, এস আলম গ্রুপের বিরুদ্ধে দুদকের মামলা

২৪ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

২৭ মিনিট আগে | জাতীয়

নানা আয়োজনে সিকৃবির যুগপূর্তি উদযাপন
নানা আয়োজনে সিকৃবির যুগপূর্তি উদযাপন

২৯ মিনিট আগে | দেশগ্রাম

নোয়াখালীতে ভ্যানচালকের মরদেহ উদ্ধার
নোয়াখালীতে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

৩১ মিনিট আগে | দেশগ্রাম

শীতে গাঁটে অসহ্য যন্ত্রণা, কীভাবে মিলবে স্বস্তি?
শীতে গাঁটে অসহ্য যন্ত্রণা, কীভাবে মিলবে স্বস্তি?

৩২ মিনিট আগে | জীবন ধারা

১৬ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার
১৬ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার

৩৩ মিনিট আগে | অর্থনীতি

অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

৩৪ মিনিট আগে | জাতীয়

শ্রীপুরে ভেজাল সার তৈরির কাঁচামাল জব্দ
শ্রীপুরে ভেজাল সার তৈরির কাঁচামাল জব্দ

৩৪ মিনিট আগে | দেশগ্রাম

পোস্টাল ভোট : নির্বাচনী দায়িত্বে নিয়োজিতদের নিবন্ধন ১৮ থেকে ২৫ ডিসেম্বর
পোস্টাল ভোট : নির্বাচনী দায়িত্বে নিয়োজিতদের নিবন্ধন ১৮ থেকে ২৫ ডিসেম্বর

৩৬ মিনিট আগে | জাতীয়

আরও তিন হত্যা মামলায় ছোট সাজ্জাদের জামিন
আরও তিন হত্যা মামলায় ছোট সাজ্জাদের জামিন

৪০ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের যুদ্ধের প্রস্তুতি 'অযৌক্তিক': পুতিন
রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের যুদ্ধের প্রস্তুতি 'অযৌক্তিক': পুতিন

৪২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা, গৃহকর্মীর দোষ স্বীকার
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা, গৃহকর্মীর দোষ স্বীকার

৪২ মিনিট আগে | নগর জীবন

আরও ৬৭ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক
আরও ৬৭ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

৪৬ মিনিট আগে | অর্থনীতি

সুদানে ড্রোন হামলায় শতাধিক নিহত
সুদানে ড্রোন হামলায় শতাধিক নিহত

৫৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

টাইফয়েড টিকাদানে অসামান্য অবদান: গাইবান্ধা পৌরসভাকে সম্মাননা
টাইফয়েড টিকাদানে অসামান্য অবদান: গাইবান্ধা পৌরসভাকে সম্মাননা

৫৮ মিনিট আগে | দেশগ্রাম

বগুড়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার
বগুড়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

হঠাৎ মারা যাচ্ছেন ভারতের নির্বাচন কর্মীরা, কেউ করছেন আত্মহত্যা
হঠাৎ মারা যাচ্ছেন ভারতের নির্বাচন কর্মীরা, কেউ করছেন আত্মহত্যা

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্পের নতুন পদক্ষেপে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
ট্রাম্পের নতুন পদক্ষেপে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শীর্ষস্থান ধরে রেখেছেন বরুণ, নতুন উচ্চতায় ভারতীয় স্পিনার
শীর্ষস্থান ধরে রেখেছেন বরুণ, নতুন উচ্চতায় ভারতীয় স্পিনার

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রংপুরে অটোচালকের লাশ উদ্ধার
রংপুরে অটোচালকের লাশ উদ্ধার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ৭ দফা দাবি ছাত্র-জনতার
স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ৭ দফা দাবি ছাত্র-জনতার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সড়ক ছাড়লেন জুলাই ঐক্যের কর্মীরা, যান চলাচল স্বাভাবিক
সড়ক ছাড়লেন জুলাই ঐক্যের কর্মীরা, যান চলাচল স্বাভাবিক

১ ঘণ্টা আগে | নগর জীবন

সর্বাধিক পঠিত
আইপিএলে মুস্তাফিজ ঝড়, পড়ে গেলো কাড়াকাড়ি
আইপিএলে মুস্তাফিজ ঝড়, পড়ে গেলো কাড়াকাড়ি

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেফতার
হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেফতার

১৫ ঘণ্টা আগে | জাতীয়

আইপিএল নিলাম শেষে কে কত টাকায় কোন দলে?
আইপিএল নিলাম শেষে কে কত টাকায় কোন দলে?

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারত
বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারত

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র নরসিংদী থেকে উদ্ধার
হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র নরসিংদী থেকে উদ্ধার

১৬ ঘণ্টা আগে | জাতীয়

৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা
৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ওসমান হাদির সবশেষ শারীরিক অবস্থা জানালো ইনকিলাব মঞ্চ
ওসমান হাদির সবশেষ শারীরিক অবস্থা জানালো ইনকিলাব মঞ্চ

৫ ঘণ্টা আগে | জাতীয়

ভাতার দাবিতে আন্দোলন : সচিবালয়ের ১৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
ভাতার দাবিতে আন্দোলন : সচিবালয়ের ১৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

৫ ঘণ্টা আগে | জাতীয়

যে ১১ পেশায় যুক্ত হতে পারবেন না এমপিও শিক্ষকরা
যে ১১ পেশায় যুক্ত হতে পারবেন না এমপিও শিক্ষকরা

১০ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছে ভারত
বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছে ভারত

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিদায় দিতে লন্ডন এয়ারপোর্টে না যেতে প্রবাসীদের অনুরোধ তারেক রহমানের
বিদায় দিতে লন্ডন এয়ারপোর্টে না যেতে প্রবাসীদের অনুরোধ তারেক রহমানের

৮ ঘণ্টা আগে | রাজনীতি

ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্র সাময়িক বন্ধ
ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্র সাময়িক বন্ধ

৬ ঘণ্টা আগে | জাতীয়

নতুন নীতিমালায় ছেঁড়া-ফাটা নোট নিতে অনীহা দেখালে ব্যবস্থা
নতুন নীতিমালায় ছেঁড়া-ফাটা নোট নিতে অনীহা দেখালে ব্যবস্থা

১০ ঘণ্টা আগে | অর্থনীতি

বাংলাদেশকে আসামের মুখ্যমন্ত্রীর ‘হুমকি’
বাংলাদেশকে আসামের মুখ্যমন্ত্রীর ‘হুমকি’

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৩০ বছর যুক্তরাষ্ট্রে বসবাস, তবুও গ্রিন কার্ডের সাক্ষাৎকারে গিয়ে আটক ভারতীয় নারী!
৩০ বছর যুক্তরাষ্ট্রে বসবাস, তবুও গ্রিন কার্ডের সাক্ষাৎকারে গিয়ে আটক ভারতীয় নারী!

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাইব্যুনালে নিজের বিচার সরাসরি সম্প্রচার করার আবেদন ইনুর
ট্রাইব্যুনালে নিজের বিচার সরাসরি সম্প্রচার করার আবেদন ইনুর

৬ ঘণ্টা আগে | জাতীয়

নাশকতা মামলায় মির্জা আব্বাসসহ বিএনপির ৪৫ নেতা-কর্মীকে অব্যাহতি
নাশকতা মামলায় মির্জা আব্বাসসহ বিএনপির ৪৫ নেতা-কর্মীকে অব্যাহতি

৫ ঘণ্টা আগে | রাজনীতি

ইনশাআল্লাহ, ২৫ ডিসেম্বর দেশে ফিরব : তারেক রহমান
ইনশাআল্লাহ, ২৫ ডিসেম্বর দেশে ফিরব : তারেক রহমান

১৬ ঘণ্টা আগে | রাজনীতি

রায়হান রাফির ‘প্রেশার কুকার’-এ বুবলী
রায়হান রাফির ‘প্রেশার কুকার’-এ বুবলী

১৭ ঘণ্টা আগে | শোবিজ

মাইক্রোবাস ভাড়া দিয়ে ফয়সালকে পলায়নে সহায়তাকারী নুরুজ্জামান রিমান্ডে
মাইক্রোবাস ভাড়া দিয়ে ফয়সালকে পলায়নে সহায়তাকারী নুরুজ্জামান রিমান্ডে

১ ঘণ্টা আগে | জাতীয়

মেসিকে ১১ কোটি টাকার অতিবিরল ঘড়ি উপহার দিলেন অনন্ত
মেসিকে ১১ কোটি টাকার অতিবিরল ঘড়ি উপহার দিলেন অনন্ত

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় গ্রিন
আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় গ্রিন

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দ্রুত কমছে অতিরিক্ত সচিবের পদ, সংকট তীব্র হলেও পদোন্নতি নেই
দ্রুত কমছে অতিরিক্ত সচিবের পদ, সংকট তীব্র হলেও পদোন্নতি নেই

৮ ঘণ্টা আগে | জাতীয়

খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তায় ব্রি.জে. (অব.) শামছুল ইসলাম
খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তায় ব্রি.জে. (অব.) শামছুল ইসলাম

২ ঘণ্টা আগে | জাতীয়

পাকিস্তান যাওয়ার প্রশ্নে আলিয়ার চমকপ্রদ উত্তর
পাকিস্তান যাওয়ার প্রশ্নে আলিয়ার চমকপ্রদ উত্তর

৮ ঘণ্টা আগে | শোবিজ

সীমান্ত হত্যা বন্ধের বার্তা দিতেই বিজয় দিবসে ‘ফেলানী এভিনিউ’ উদ্বোধন : গণপূর্ত উপদেষ্টা
সীমান্ত হত্যা বন্ধের বার্তা দিতেই বিজয় দিবসে ‘ফেলানী এভিনিউ’ উদ্বোধন : গণপূর্ত উপদেষ্টা

২১ ঘণ্টা আগে | জাতীয়

জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ
জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ

৩ ঘণ্টা আগে | জাতীয়

কাড়াকাড়ির পর রেকর্ড মূল্যে কলকাতায় মোস্তাফিজ
কাড়াকাড়ির পর রেকর্ড মূল্যে কলকাতায় মোস্তাফিজ

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আইপিএল নিলামের প্রথম রাউন্ডে চোখ কপালে তোলা যা যা ঘটল
আইপিএল নিলামের প্রথম রাউন্ডে চোখ কপালে তোলা যা যা ঘটল

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাদিকে গুলি: ব্যবহৃত মোটরসাইকেল-ভুয়া নম্বর প্লেট উদ্ধার
হাদিকে গুলি: ব্যবহৃত মোটরসাইকেল-ভুয়া নম্বর প্লেট উদ্ধার

৩ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
কবরের দাম সাড়ে ৪ কোটি টাকা
কবরের দাম সাড়ে ৪ কোটি টাকা

প্রথম পৃষ্ঠা

‘আমার আর সংসারী হওয়ার কোনো ইচ্ছা নেই’
‘আমার আর সংসারী হওয়ার কোনো ইচ্ছা নেই’

শোবিজ

নারী প্রার্থী নিয়ে চ্যালেঞ্জে জামায়াত
নারী প্রার্থী নিয়ে চ্যালেঞ্জে জামায়াত

প্রথম পৃষ্ঠা

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে নতুন কর্মসূচি
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে নতুন কর্মসূচি

প্রথম পৃষ্ঠা

দ্রুত কমছে অতিরিক্ত সচিবের পদ, সংকট তীব্র হলেও পদোন্নতি নেই
দ্রুত কমছে অতিরিক্ত সচিবের পদ, সংকট তীব্র হলেও পদোন্নতি নেই

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

সুষ্ঠু ভোটের যত চ্যালেঞ্জ
সুষ্ঠু ভোটের যত চ্যালেঞ্জ

প্রথম পৃষ্ঠা

ছয় আসনেই বিএনপি বনাম জামায়াত
ছয় আসনেই বিএনপি বনাম জামায়াত

পেছনের পৃষ্ঠা

১৬ ডিসেম্বর শুধু ভারতের বিজয় দাবি
১৬ ডিসেম্বর শুধু ভারতের বিজয় দাবি

প্রথম পৃষ্ঠা

১২ কোটি টাকায় মুস্তাফিজ কলকাতায়
১২ কোটি টাকায় মুস্তাফিজ কলকাতায়

প্রথম পৃষ্ঠা

প্রধান উপদেষ্টার সামনে ৫৭ দিনের দুর্গম পথ
প্রধান উপদেষ্টার সামনে ৫৭ দিনের দুর্গম পথ

প্রথম পৃষ্ঠা

হাদির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন
হাদির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন

প্রথম পৃষ্ঠা

পরাজিত ফ্যাসিস্ট এই পবিত্র মাটিতে আর ফিরবে না
পরাজিত ফ্যাসিস্ট এই পবিত্র মাটিতে আর ফিরবে না

প্রথম পৃষ্ঠা

আর্থিক অন্তর্ভুক্তিতে গ্রামীণ বিপ্লব
আর্থিক অন্তর্ভুক্তিতে গ্রামীণ বিপ্লব

পেছনের পৃষ্ঠা

তারুণ্যের আকাঙ্ক্ষায় অগ্রাধিকার বিএনপির
তারুণ্যের আকাঙ্ক্ষায় অগ্রাধিকার বিএনপির

প্রথম পৃষ্ঠা

আবেগী নাবিলা
আবেগী নাবিলা

শোবিজ

আওয়ামী লীগ ৫০ জন প্রার্থীকে হত্যা করবে : রাশেদ
আওয়ামী লীগ ৫০ জন প্রার্থীকে হত্যা করবে : রাশেদ

খবর

বিবিসির যে ভুলে মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয়
বিবিসির যে ভুলে মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয়

সম্পাদকীয়

নতুন রূপে মোনালিসা
নতুন রূপে মোনালিসা

শোবিজ

গোপালগঞ্জে লাক্ষা পোকায় ভাগ্যবদল ৪০০ মানুষের
গোপালগঞ্জে লাক্ষা পোকায় ভাগ্যবদল ৪০০ মানুষের

পেছনের পৃষ্ঠা

বরাদ্দে শীর্ষে খরচে তলানিতে স্বাস্থ্য
বরাদ্দে শীর্ষে খরচে তলানিতে স্বাস্থ্য

পেছনের পৃষ্ঠা

বাংলাদেশ চলবে নতুন ব্যবস্থার রাজনীতিতে
বাংলাদেশ চলবে নতুন ব্যবস্থার রাজনীতিতে

প্রথম পৃষ্ঠা

সে যাত্রায় অলৌকিকভাবে বেঁচে যাই
সে যাত্রায় অলৌকিকভাবে বেঁচে যাই

শোবিজ

মধুমিতার পরিকল্পনা
মধুমিতার পরিকল্পনা

শোবিজ

কিংবদন্তি অরবিন্দের জুলকান অ্যারেনায় ফ্রি কমব্যাট স্পোর্টস ক্লাস
কিংবদন্তি অরবিন্দের জুলকান অ্যারেনায় ফ্রি কমব্যাট স্পোর্টস ক্লাস

মাঠে ময়দানে

গ্রুপসেরার ম্যাচ আজ
গ্রুপসেরার ম্যাচ আজ

মাঠে ময়দানে

স্বাধীনতার পর যেভাবে সরব ক্রীড়াঙ্গন
স্বাধীনতার পর যেভাবে সরব ক্রীড়াঙ্গন

মাঠে ময়দানে

বিজয় দিবস ক্রিকেট ফুটবল
বিজয় দিবস ক্রিকেট ফুটবল

মাঠে ময়দানে

নতুন দেশ গড়ার প্রত্যয়
নতুন দেশ গড়ার প্রত্যয়

প্রথম পৃষ্ঠা

শিগগিরই প্রকাশ আইসিটি খাতে দুর্নীতির শ্বেতপত্র
শিগগিরই প্রকাশ আইসিটি খাতে দুর্নীতির শ্বেতপত্র

পেছনের পৃষ্ঠা