চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এবার বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। শাড়িতে ঐতিহ্যবাহী বৈশাখী সাজে করা ফটোশুট ইতোমধ্যে সমাজমাধ্যমে নজর কেড়েছে। শেয়ার করা ছবিতে দেখা যায়, হালকা গোলাপি আভাযুক্ত শাড়ির সঙ্গে গাঢ় রঙের ব্লাউজে ধরা দিয়েছেন মিম। ছবি শেয়ার করে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ নববর্ষ নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন শুরু।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। বিদ্যা সিনহা মিম অভিনয়ের শুরু থেকেই ধীরে ধীরে নিজের জায়গা শক্ত করেছেন দর্শকের হৃদয়ে। তার অভিনীত প্রথম সিনেমা ‘আমার আছে জল’। এটি পরিচালনা করেছিলেন কিংবদন্তি নির্মাতা হুমায়ূন আহমেদ। এরপর ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যা তার ক্যারিয়ারে বড় এক মাইলফলক। সেই শুরু থেকে এখন পর্যন্ত অসংখ্য নাটক, সিনেমা ও ওয়েব ফিল্ম-সিরিজে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন মিম। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমাতেও অভিনয় করেছেন এই নন্দিত তারকা। তার যাত্রার শুরুটা হয়েছিল জনপ্রিয় রিয়েলিটি শো লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে, যেখানে তিনি বিজয়ী হয়েছিলেন। বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন। নতুন একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি তিনি আরও একটি সিনেমার শুটিং শেষ করেছেন। সম্প্রতি একটি ওয়েব ফিল্মের কাজও সম্পন্ন করেছেন। সব মিলিয়ে সামনে আসছে তার তিনটি নতুন প্রজেক্ট, যেখানে তিন ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে তাকে। কিছুদিন আগে পর্যটন নগরী কুয়াকাটায় শুটিং করেছেন মিম। কাজী আজাদ পরিচালিত ‘লাইফ লাইন’ নামের একটি ওয়েব ফিল্মে তিনি অভিনয় করেছেন একেবারে নতুন একটি চরিত্রে।
শিরোনাম
- বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান
- পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
- বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
- বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
- বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
- ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
- যুক্তরাষ্ট্রে কেপ ভার্দিয়ানদের আনন্দে গোলাগুলিতে আহত ৪
- অনুশীলনে দুই ফুটবলারের মারামারি, তবুও খুশি পানামা কোচ
- ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়
- জাবিতে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাশ
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
- নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধের জেরে গুলি, আহত ৬
- রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ
- পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, আহত ১
- গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
- ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী
- মালয়েশিয়ায় ড্রোনের সহায়তায় অভিযানে ৩২ অভিবাসী আটক
- সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যু ‘দুলাভাই’ বাহিনীর বন্দুকযুদ্ধ, নিহত ১
বিদ্যার অপরূপ সাজ
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
সর্বশেষ খবর
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম