শিরোনাম
প্রকাশ: ০০:০০, বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ আপডেট: ০০:৩১, বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

সব ভালো তার শেষ ভালো যার

অদিতি করিম
প্রিন্ট ভার্সন
সব ভালো তার শেষ ভালো যার

গত বছরের ৮ আগস্ট জাতির এক ক্রান্তিকালে দেশের দায়িত্ব গ্রহণ করেছিলেন ড. মুহাম্মদ ইউনূস। তিন দিন সরকারবিহীন থাকার পর জাতীয় ঐকমত্যের প্রতীক হিসেবে শান্তিতে নোবেল জয়ী বরেণ্য এই ব্যক্তিত্বকে প্রধান উপদেষ্টা হিসেবে সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়। দায়িত্ব গ্রহণের পরপরই ক্ষতবিক্ষত একটি দেশকে পুনর্গঠনের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তিনি। ড. ইউনূস তাঁর দায়িত্ব গ্রহণের পর তিনটি প্রধান লক্ষ্য নির্দিষ্ট করেন।

প্রথমত, রাষ্ট্র সংস্কার। এমনভাবে রাষ্ট্র কাঠামো মেরামত করা যাতে নতুন করে আর কোনো ফ্যাসিবাদের  উত্থান না হয়। জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্নের দেশ গড়তে রাষ্ট্রের নানা ক্ষত সারতে সংস্কার উদ্যোগ গ্রহণ করেন।

দ্বিতীয় লক্ষ্য ছিল, জুলাই গণহত্যার বিচার। গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার বিচার ছিল ড. ইউনূসের দ্বিতীয় অঙ্গীকার।

তৃতীয় লক্ষ্য হলো, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর।

গত দেড় বছরে এই তিনটি মূল লক্ষ্য সামনে রেখেই কাজ করে যাচ্ছেন অন্তর্র্বর্তী সরকার। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বর্তী সরকার ১১টি সংস্কার কমিশন গঠন করে। এর মধ্যে সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন সংস্কার, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন, যার সভাপতি ছিলেন অধ্যাপক ড. ইউনূস নিজেই।

জাতীয় ঐকমত্য কমিশনে ছয়টি কমিশনের ১৬৬টি গুরুত্বপূর্ণ প্রস্তাব ও বাস্তবায়নপদ্ধতি নিয়ে আলোচনা হয়। এতে স্থান পায়নি স্বাস্থ্য খাত সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, নারীবিষয়ক সংস্কার কমিশন ও শ্রম সংস্কার কমিশনের সুপারিশ। অবশ্য এসব কমিশনের প্রস্তাব সরকার কিছু কিছু বাস্তবায়ন করছে। জাতীয় ঐকমত্য কমিশন ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে প্রায় ৯ মাস ধরে ৩০টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা করে।

আলোচনায় ৮৪টি প্রস্তাব নিয়ে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়। এগুলো নিয়েই তৈরি হয়েছে জুলাই জাতীয় সনদ, যা সই হয় গত ১৭ অক্টোবর (এনসিপি ও চারটি বাম দল সই করেনি)। এর মধ্যে ৪৮টি সংবিধান-সম্পর্কিত। সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্যই জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি হয়েছে এবং তা নিয়ে গণভোট হবে। গত ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণা দেন। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও রাষ্ট্র সংস্কারের একটি সুস্পষ্ট রূপরেখা তৈরি করতে সক্ষম হয়েছে এ সরকার।

সরকারের দ্বিতীয় অগ্রাধিকার হলো জুলাই গণহত্যার বিচার। দায়িত্ব গ্রহণের পরপরই প্রধান উপদেষ্টা গণহত্যার স্বচ্ছ তদন্ত ও বিচারের উদ্যোগ নেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার নিজে বাংলাদেশের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ব্যাপারে তদন্ত করেন। স্বল্পতম সময়ের মধ্যে জাতিসংঘের মানবাধিকার কমিশন ২০২৪ সালের জুলাই-আগস্ট গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদন জুলাই-আগস্ট গণহত্যার বিচারের শক্ত ভিত্তি তৈরি করে দেয়।

ড. ইউনূসের নির্দেশে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম মামলার কার্যক্রম শুরু হয় গত বছরের ১৭ অক্টোবর। সেদিন শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা (মিসকেস বা বিবিধ মামলা) হয়। একই দিনে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

এ মামলায় প্রথমে শেখ হাসিনাই ছিলেন একমাত্র আসামি। এরপর চলতি বছরের ১৬ মার্চ শেখ হাসিনার পাশাপাশি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও এ মামলায় আসামি করা হয়। একাধিকবার সময় বাড়ানোর পর চলতি বছরের ১২ মে এই মামলায় চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

এ মামলায় আসামি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নাম প্রথমবারের মতো আসে তদন্ত প্রতিবেদনে (১২ মে)। সেদিন থেকে এ মামলায় আসামি হন তিনজন (শেখ হাসিনা, আসাদুজ্জামান ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুন)। শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে গত ১ জুন ট্রাইব্যুনালে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে ‘মিসকেস’ আনুষ্ঠানিকভাবে মামলায় রূপ নেয়। এ মামলায় গত ১০ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। সেদিনই (১০ জুলাই) সাবেক আইজিপি মামুন ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হওয়ার আবেদন করেন। গত ৩ আগস্ট এ মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। সূচনা বক্তব্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। সূচনা বক্তব্যের পর এ মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন জুলাই গণ অভ্যুত্থানের গুরুতর আহত হওয়া খোকন চন্দ্র বর্মণ। তাঁর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

এ মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ মোট ৫৪ জন সাক্ষী জবানবন্দি দেন। সাক্ষ্য গ্রহণ শেষ হয় গত ৮ অক্টোবর। এরপর যুক্তিতর্ক শুরু হয় গত ১২ অক্টোবর, যা শেষ হয় ২৩ অক্টোবর। সর্বশেষ ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল জানান, ১৭ নভেম্বর এ মামলার রায় ঘোষণা করা হয়েছে।

‘মিসকেস’ থেকে এ মামলার রায় ঘোষণা পর্যন্ত সময় লেগেছে ৩৯৭ দিন।

গত ১৭ নভেম্বর এ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৪৫৩ পৃষ্ঠার এই রায়ে ছয়টি অংশ রয়েছে। রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত। দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই রায়ের মধ্য দিয়ে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বর্তী সরকার, তাদের আরও একটি মৌলিক দায়িত্ব পালন করল। এখন জুলাই গণহত্যার বাকি মামলার বিচার প্রক্রিয়া স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে।

ড. ইউনূসের যে শেষ মৌলিক দায়িত্বটি এখন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা। তিনি আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন। গত দেড় বছরের এ সরকার সবক্ষেত্রে সফল হয়েছে, এমনটি কেউই মনে করে না। অনেক ক্ষেত্রেই সরকারের ব্যর্থতা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। মব সন্ত্রাস, চাঁদাবাজি, দখল নিয়ন্ত্রণহীন। সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতিও ভালো না। বেকারত্ব বাড়ছে। দরিদ্র মানুষের সংখ্যা বেড়েই চলেছে। অনেক শিল্প-কলকারখানা বন্ধ।

প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার আন্দোলন জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে, একটি গণতান্ত্রিক সরকার ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নেই। নির্বাচনই তাই এ সরকারের এখন প্রধান দায়িত্ব। সংস্কার এবং বিচারের মতো একটি ভালো নির্বাচনের আয়োজন করতে পারলেই ড. ইউনূস বাংলাদেশের জনগণের কাছে অমর হয়ে থাকবেন। একটা সুন্দর নির্বাচন জনগণকে সরকারের ভুলত্রুটি ভুলিয়ে দেবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে সাধারণ মানুষ এ সরকারকে সফল হিসেবে বিবেচনা করবে। ডঃ. ইউনূস তাঁর প্রধান তিনটি লক্ষ্যের দুটিই অর্জন করেছেন। এখন নির্বাচনি চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি নিরলসভাবে পরিশ্রম করছেন। কারণ তিনি জানেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারলে সব অর্জন ব্যর্থ হয়ে যাবে। অন্য অর্জন এবং সাফল্য কেউ মনে রাখবে না। কারণ, সব ভালো তার শেষ ভালো যার।

এই বিভাগের আরও খবর
ছুটির ঘোষণা
ছুটির ঘোষণা
হাসিনা-কামালের সাজা বাড়াতে আপিল
হাসিনা-কামালের সাজা বাড়াতে আপিল
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আনপ্রেডিকটেবল’
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আনপ্রেডিকটেবল’
হাদির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচন নিয়ে শঙ্কা নেই
হাদির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচন নিয়ে শঙ্কা নেই
পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোকদেখানো
পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোকদেখানো
নির্বাচন ও নিরাপত্তা নিয়ে আলোচনা
নির্বাচন ও নিরাপত্তা নিয়ে আলোচনা
আগের রাতে রিসোর্টে মাস্তি ফয়সাল ও আলমগীরের
আগের রাতে রিসোর্টে মাস্তি ফয়সাল ও আলমগীরের
জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি
জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি
হাদির ওপর গুলিতে আক্রান্ত বাংলাদেশ
হাদির ওপর গুলিতে আক্রান্ত বাংলাদেশ
সংসদ-গণভোট ও ফল প্রকাশ যেভাবে
সংসদ-গণভোট ও ফল প্রকাশ যেভাবে
হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ
হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ
মহান বিজয় দিবস আজ
মহান বিজয় দিবস আজ
সর্বশেষ খবর
বিজয় দিবসে আগ্রাসনবিরোধী যাত্রা করবে এনসিপি
বিজয় দিবসে আগ্রাসনবিরোধী যাত্রা করবে এনসিপি

১৮ সেকেন্ড আগে | রাজনীতি

বিজয় দিবসে বীর শহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা
বিজয় দিবসে বীর শহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

৫৫ সেকেন্ড আগে | জাতীয়

৫ উইকেট নিয়েও দলে জায়গা হারালেন নিসার
৫ উইকেট নিয়েও দলে জায়গা হারালেন নিসার

৫ মিনিট আগে | মাঠে ময়দানে

পঞ্চগড়ে মহান বিজয় দিবস পালিত
পঞ্চগড়ে মহান বিজয় দিবস পালিত

৬ মিনিট আগে | দেশগ্রাম

বিজয় দিবসে মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের শ্রদ্ধা
বিজয় দিবসে মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের শ্রদ্ধা

১৬ মিনিট আগে | দেশগ্রাম

আজ লন্ডনে দলীয় শেষ কর্মসূচি পালন করবেন তারেক রহমান
আজ লন্ডনে দলীয় শেষ কর্মসূচি পালন করবেন তারেক রহমান

১৮ মিনিট আগে | রাজনীতি

মহান বিজয় দিবসে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের শ্রদ্ধা
মহান বিজয় দিবসে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের শ্রদ্ধা

১৯ মিনিট আগে | দেশগ্রাম

কানাডায় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী
কানাডায় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী

২১ মিনিট আগে | পরবাস

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন
চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

২১ মিনিট আগে | দেশগ্রাম

সিরাজগঞ্জে ফুলের শ্রদ্ধায় শহীদদের স্মরণ
সিরাজগঞ্জে ফুলের শ্রদ্ধায় শহীদদের স্মরণ

২৪ মিনিট আগে | দেশগ্রাম

পিরোজপুরে নানা আয়োজনে বিজয় দিবস পালন
পিরোজপুরে নানা আয়োজনে বিজয় দিবস পালন

২৭ মিনিট আগে | দেশগ্রাম

দেশের মানুষের জন্য আজ শ্রেষ্ঠতম একটা দিন: ড. আসিফ নজরুল
দেশের মানুষের জন্য আজ শ্রেষ্ঠতম একটা দিন: ড. আসিফ নজরুল

২৯ মিনিট আগে | জাতীয়

যথাযোগ্য মর্যাদায় জামালপুরে মহান বিজয় দিবস পালন
যথাযোগ্য মর্যাদায় জামালপুরে মহান বিজয় দিবস পালন

২৯ মিনিট আগে | দেশগ্রাম

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর
দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

৩০ মিনিট আগে | অর্থনীতি

বিজয় দিবসে মুন্সীগঞ্জ জেলা পুলিশের ফুলেল শ্রদ্ধা
বিজয় দিবসে মুন্সীগঞ্জ জেলা পুলিশের ফুলেল শ্রদ্ধা

৩০ মিনিট আগে | দেশগ্রাম

১৬ ডিসেম্বরের প্রত্যয় থেকেই জুলাই গণঅভ্যুত্থান : আসিফ নজরুল
১৬ ডিসেম্বরের প্রত্যয় থেকেই জুলাই গণঅভ্যুত্থান : আসিফ নজরুল

৩২ মিনিট আগে | জাতীয়

রাশিয়ার সাবমেরিনে ড্রোন হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করেছে ইউক্রেন
রাশিয়ার সাবমেরিনে ড্রোন হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করেছে ইউক্রেন

৩২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বিজয় দিবস উপলক্ষে সিডনিতে প্রীতি ক্রিকেট ম্যাচ
বিজয় দিবস উপলক্ষে সিডনিতে প্রীতি ক্রিকেট ম্যাচ

৩২ মিনিট আগে | পরবাস

যথাযথ মর্যাদায় মানিকগঞ্জে মহান বিজয় দিবস পালিত
যথাযথ মর্যাদায় মানিকগঞ্জে মহান বিজয় দিবস পালিত

৩৫ মিনিট আগে | দেশগ্রাম

বিজয় দিবসে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা
বিজয় দিবসে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা

৩৭ মিনিট আগে | দেশগ্রাম

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

৪০ মিনিট আগে | নগর জীবন

মহান বিজয় দিবস উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা
মহান বিজয় দিবস উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

৪৩ মিনিট আগে | জাতীয়

আজকের নামাজের সময়সূচি, ১৬ ডিসেম্বর ২০২৫
আজকের নামাজের সময়সূচি, ১৬ ডিসেম্বর ২০২৫

৪৫ মিনিট আগে | ইসলামী জীবন

পরমাণু বিজ্ঞানে নতুন তিনটি সাফল্য পেল ইরান
পরমাণু বিজ্ঞানে নতুন তিনটি সাফল্য পেল ইরান

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আসন্ন নির্বাচনে বিতর্ক এড়াতে হবে
আসন্ন নির্বাচনে বিতর্ক এড়াতে হবে

১ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

নিরাপত্তার স্বার্থে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল
নিরাপত্তার স্বার্থে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

১ ঘণ্টা আগে | নগর জীবন

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ ডিসেম্বর)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ ডিসেম্বর)

১ ঘণ্টা আগে | জাতীয়

৭১’ এর স্বপ্ন রাষ্ট্র পূরণ করতে পারেনি: উপদেষ্টা রিজওয়ানা
৭১’ এর স্বপ্ন রাষ্ট্র পূরণ করতে পারেনি: উপদেষ্টা রিজওয়ানা

১ ঘণ্টা আগে | জাতীয়

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের ঢল
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের ঢল

১ ঘণ্টা আগে | জাতীয়

শীতে কাঁপছে উত্তরের জনপদ, টানা ছয় দিন ৯ ডিগ্রি তাপমাত্রা তেঁতুলিয়ায়
শীতে কাঁপছে উত্তরের জনপদ, টানা ছয় দিন ৯ ডিগ্রি তাপমাত্রা তেঁতুলিয়ায়

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
বাজুসের প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর, প্রেসিডেন্টের দায়িত্বে এনামুল হক খান
বাজুসের প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর, প্রেসিডেন্টের দায়িত্বে এনামুল হক খান

১৮ ঘণ্টা আগে | অর্থনীতি

কলা খাওয়ার সঙ্গে সর্দি-কাশির কি সম্পর্ক?
কলা খাওয়ার সঙ্গে সর্দি-কাশির কি সম্পর্ক?

২৩ ঘণ্টা আগে | জীবন ধারা

ওসমান হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের সহযোগী গ্রেপ্তার
ওসমান হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের সহযোগী গ্রেপ্তার

৯ ঘণ্টা আগে | জাতীয়

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স
হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স

২০ ঘণ্টা আগে | জাতীয়

ছয় মাসে ১৮ কেজি ওজন কমানোর অভিজ্ঞতা কেমন, জানালেন বাঁধন
ছয় মাসে ১৮ কেজি ওজন কমানোর অভিজ্ঞতা কেমন, জানালেন বাঁধন

২২ ঘণ্টা আগে | শোবিজ

মেডিকেল ভর্তি পরীক্ষায় এবারও চমক দেখাল সৈয়দপুর বিজ্ঞান কলেজ
মেডিকেল ভর্তি পরীক্ষায় এবারও চমক দেখাল সৈয়দপুর বিজ্ঞান কলেজ

২০ ঘণ্টা আগে | দেশগ্রাম

৩ দফা দাবিতে সরকারকে আল্টিমেটাম সাদিক কায়েমের
৩ দফা দাবিতে সরকারকে আল্টিমেটাম সাদিক কায়েমের

১৮ ঘণ্টা আগে | জাতীয়

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা, গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার
মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা, গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার

১৭ ঘণ্টা আগে | নগর জীবন

সিডনির সৈকতে হামলাকারী বাবা-ছেলের পরিচয় কি?
সিডনির সৈকতে হামলাকারী বাবা-ছেলের পরিচয় কি?

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হাসিনার আমৃত্যু থেকে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল প্রসিকিউশন
হাসিনার আমৃত্যু থেকে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল প্রসিকিউশন

২২ ঘণ্টা আগে | জাতীয়

অস্ট্রেলিয়ায় হামলাকারীর বন্দুক ছিনিয়ে নেওয়া হিরো কে এই আহমেদ?
অস্ট্রেলিয়ায় হামলাকারীর বন্দুক ছিনিয়ে নেওয়া হিরো কে এই আহমেদ?

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আনিস আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন: ডিবি প্রধান
আনিস আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন: ডিবি প্রধান

২২ ঘণ্টা আগে | জাতীয়

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রেস সচিবের
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রেস সচিবের

১১ ঘণ্টা আগে | জাতীয়

বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ
বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ

১৫ ঘণ্টা আগে | জাতীয়

আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না : মাহফুজ আলম
আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না : মাহফুজ আলম

১৪ ঘণ্টা আগে | জাতীয়

হাদিকে হত্যাচেষ্টা : ফয়সালের স্ত্রী-বান্ধবীসহ ৩ জন রিমান্ডে
হাদিকে হত্যাচেষ্টা : ফয়সালের স্ত্রী-বান্ধবীসহ ৩ জন রিমান্ডে

১৬ ঘণ্টা আগে | নগর জীবন

আদানি-আম্বানির লড়াইয়ে দীর্ঘায়িত হল মেসির ভারত সফর
আদানি-আম্বানির লড়াইয়ে দীর্ঘায়িত হল মেসির ভারত সফর

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স
হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স

২২ ঘণ্টা আগে | জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড

২১ ঘণ্টা আগে | নগর জীবন

বিদেশে হাদির চিকিৎসার সব খরচ দেবে সরকার: অর্থ উপদেষ্টা
বিদেশে হাদির চিকিৎসার সব খরচ দেবে সরকার: অর্থ উপদেষ্টা

২১ ঘণ্টা আগে | অর্থনীতি

উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ
উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ

২১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি
সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি

২১ ঘণ্টা আগে | জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা
স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

২০ ঘণ্টা আগে | ক্যাম্পাস

উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্য ঘিরে চবির প্রশাসনিক ভবনে তালা
উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্য ঘিরে চবির প্রশাসনিক ভবনে তালা

১৯ ঘণ্টা আগে | ক্যাম্পাস

হাদির ওপর হামলার বিষয়ে সিইসির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো কমিশন
হাদির ওপর হামলার বিষয়ে সিইসির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো কমিশন

১৩ ঘণ্টা আগে | জাতীয়

পৃথিবীতে ইহুদি বিদ্বেষের কোনো স্থান নেই: যুক্তরাষ্ট্র
পৃথিবীতে ইহুদি বিদ্বেষের কোনো স্থান নেই: যুক্তরাষ্ট্র

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

'মানসিকভাবে মরে' গেছে বহু ইসরায়েলি সেনা
'মানসিকভাবে মরে' গেছে বহু ইসরায়েলি সেনা

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

১৬ বছর রাতে ঘুমাননি মির্জা ফখরুল: রাহাত আরা বেগম
১৬ বছর রাতে ঘুমাননি মির্জা ফখরুল: রাহাত আরা বেগম

১৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার
মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

১৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

মঙ্গলবার ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল
মঙ্গলবার ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

২২ ঘণ্টা আগে | নগর জীবন

প্রিন্ট সর্বাধিক
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আনপ্রেডিকটেবল’
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আনপ্রেডিকটেবল’

প্রথম পৃষ্ঠা

আগের রাতে রিসোর্টে মাস্তি ফয়সাল ও আলমগীরের
আগের রাতে রিসোর্টে মাস্তি ফয়সাল ও আলমগীরের

প্রথম পৃষ্ঠা

সবার ওপরে মুক্তিযুদ্ধ
সবার ওপরে মুক্তিযুদ্ধ

প্রথম পৃষ্ঠা

আমি এবং শহীদ জিয়া বিজয়ের খবর পেয়েছিলাম চা-বাগানে বসে
আমি এবং শহীদ জিয়া বিজয়ের খবর পেয়েছিলাম চা-বাগানে বসে

মহান বিজয় দিবস-এর বিশেষ আয়োজন

মহান বিজয় দিবস আজ
মহান বিজয় দিবস আজ

প্রথম পৃষ্ঠা

হাদির ওপর গুলিতে আক্রান্ত বাংলাদেশ
হাদির ওপর গুলিতে আক্রান্ত বাংলাদেশ

প্রথম পৃষ্ঠা

ছুটির ঘোষণা
ছুটির ঘোষণা

প্রথম পৃষ্ঠা

পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোকদেখানো
পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোকদেখানো

প্রথম পৃষ্ঠা

হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ
হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ

প্রথম পৃষ্ঠা

সংসদ-গণভোট ও ফল প্রকাশ যেভাবে
সংসদ-গণভোট ও ফল প্রকাশ যেভাবে

প্রথম পৃষ্ঠা

জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি
জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি

প্রথম পৃষ্ঠা

জামায়াত বাদে অন্য ইসলামি দলগুলো নিয়ে বিএনপিকে জোট গঠনের আহ্বান
জামায়াত বাদে অন্য ইসলামি দলগুলো নিয়ে বিএনপিকে জোট গঠনের আহ্বান

নগর জীবন

বিজয় দিবস : হরিষে বিষাদ
বিজয় দিবস : হরিষে বিষাদ

সম্পাদকীয়

স্বতন্ত্র প্রার্থী হতে এক ভাগ ভোটারের সমর্থন লাগবে
স্বতন্ত্র প্রার্থী হতে এক ভাগ ভোটারের সমর্থন লাগবে

নগর জীবন

হাসিনা-কামালের সাজা বাড়াতে আপিল
হাসিনা-কামালের সাজা বাড়াতে আপিল

প্রথম পৃষ্ঠা

নির্বাচন ও নিরাপত্তা নিয়ে আলোচনা
নির্বাচন ও নিরাপত্তা নিয়ে আলোচনা

প্রথম পৃষ্ঠা

মহান বিজয় দিবস
মহান বিজয় দিবস

সম্পাদকীয়

বিজয় দুর্বল হয়ে পড়বে, যদি জাতীয় মুক্তি না আসে
বিজয় দুর্বল হয়ে পড়বে, যদি জাতীয় মুক্তি না আসে

মহান বিজয় দিবস-এর বিশেষ আয়োজন

গৃহকর্মীর স্বামী রাব্বির দায় স্বীকার
গৃহকর্মীর স্বামী রাব্বির দায় স্বীকার

খবর

আবার শোভিবে সুষমা ভরে
আবার শোভিবে সুষমা ভরে

সম্পাদকীয়

বিজয়ের ৫৪ বছরেও উপেক্ষিত আলী ইমাম
বিজয়ের ৫৪ বছরেও উপেক্ষিত আলী ইমাম

মাঠে ময়দানে

‘আকিজ ফার্মেসি’র প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন
‘আকিজ ফার্মেসি’র প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন

নগর জীবন

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা
স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

নগর জীবন

সোনার দাম ফের বেড়েছে, ভরি ২ লাখ ১৭ হাজার
সোনার দাম ফের বেড়েছে, ভরি ২ লাখ ১৭ হাজার

খবর

যুব এশিয়া কাপ সেমিতে বাংলাদেশ
যুব এশিয়া কাপ সেমিতে বাংলাদেশ

মাঠে ময়দানে

আতিফ আসলামের কনসার্ট বাতিল
আতিফ আসলামের কনসার্ট বাতিল

নগর জীবন

বই ও নারী
বই ও নারী

সম্পাদকীয়

পাঁচ দিনের রিমান্ডে আনিস আলমগীর
পাঁচ দিনের রিমান্ডে আনিস আলমগীর

খবর

বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস
বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস

খবর

১০ ক্রয় প্রস্তাব অনুমোদন, ব্যয় হবে ১ হাজার ৯৬৭ কোটি টাকা
১০ ক্রয় প্রস্তাব অনুমোদন, ব্যয় হবে ১ হাজার ৯৬৭ কোটি টাকা

নগর জীবন