ব্যাচেলর থাকায় বড় সমস্যা হলো- গরম খাবার কপালে জোটে না। আমার বন্ধু মফিজেরও একই সমস্যা। তার সকালে জোটে পান্তাভাত। দুপুরের খাবার খেতে হয় সকালের তরকারি দিয়ে। রাতের খাবার খেতে হয় দুপুরে রান্না করা ঠান্ডা তরকারি দিয়ে। অনেক দিন পর মা গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসবেন বলে ঠিক করেছেন। আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। যাক, বহুদিন পর ভালো কিছু খেতে পারব। পরদিন বাসস্ট্যান্ড থেকে মাকে নিয়ে বাসায় এলাম। মায়ের হাতে রান্না মজার খাবার খাওয়ার জন্য আকুল হয়ে আছি। কতদিন পরেই না গরম খাবার পেলাম। আমি গোগ্রাসে কদিন খেলাম। বন্ধু মফিজের সঙ্গে দেখা হলো সেদিন। বাসায় গরম গরম রান্না আর খাবারের গল্প শুনে বলল, ‘দোস্ত, খিদেয় পেট চো চো করছে।’ পরদিন হঠাৎ আমার বাসায় সে হাজির। মুখ দেখে মনে হচ্ছে কয়েক দিন ধরে ভালোমন্দ কিছু খায় না। একটু পরেই দুপুরের খাবার এলো। আমি হাত ধুয়ে আসতে আসতে দেখি ভাত আর তরকারি দিয়ে সে খাওয়া শুরু করে দিয়েছে। আলুভর্তা, সবজি, ভাজি আর ডালের বাটি শেষ! বললাম, ‘দোস্ত, ধীরে খা। এসব খেয়েই পেট ভরিয়ে ফেলছিস। আসল খাবার তো এখনো টেবিলেই আসেনি।’ সে চোখ বড় বড় করে বলল, ‘আসল খাবার মানে? আমার তো পেট ফুল।’ তখনই মা গরুর মাংস, কলিজা ভুনা আর ইলিশ ভাজা নিয়ে আসলেন। ‘কী হলো, খাচ্ছো না কেন?’, মায়ের প্রশ্ন। জবাব দিতে পারছে না মফিজ। গরম গরম খেতে গিয়ে আলু ভর্তা, ভাজি, ডাল দিয়েই পেট ভরে গেছে তার। মৃদু হেসে বলল, ওগুলো রাতের জন্য তুলে রাখেন। ঠান্ডা হলেও খাব।
শিরোনাম
- সংসদ নির্বাচন : প্রবাসী নিবন্ধন ছাড়ালো ৪ লাখ ৩৫ হাজার
- ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসে রেড ক্রিসেন্ট ইউনিটের শ্রদ্ধা
- নারায়ণগঞ্জে বিজয় দিবসে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
- রাজশাহীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন
- টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ময়লার ভাগাড়
- বিসিএলেও খেলা হচ্ছে না অভিজ্ঞ নাহিদার
- ৫ উইকেট নিয়েও দলে জায়গা হারালেন নিসার
- মহান বিজয় দিবসে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের শ্রদ্ধা
- কানাডায় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী
- সিরাজগঞ্জে ফুলের শ্রদ্ধায় শহীদদের স্মরণ
- পিরোজপুরে নানা আয়োজনে বিজয় দিবস পালন
- যথাযোগ্য মর্যাদায় জামালপুরে মহান বিজয় দিবস পালন
- বিজয় দিবসে মুন্সীগঞ্জ জেলা পুলিশের ফুলেল শ্রদ্ধা
- বিজয় দিবস উপলক্ষে সিডনিতে প্রীতি ক্রিকেট ম্যাচ
- যথাযথ মর্যাদায় মানিকগঞ্জে মহান বিজয় দিবস পালিত
- বিজয় দিবসে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা
- আসন্ন নির্বাচনে বিতর্ক এড়াতে হবে
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ ডিসেম্বর)
- সুপ্রিম কোর্টের ক্যান্টিনে অগ্নিকাণ্ড
- বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?
পাঠকের লেখা
গরম খাবার
আবদুল্লাহ বিন রওহা তুহিন
প্রিন্ট ভার্সন