শিরোনাম
প্রকাশ: ০০:০০, বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ আপডেট: ০০:৩২, বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

চাঁদাবাজদের দাপটে অসহায় মানুষ

ক্যানসারের চেয়েও ভয়ংকর চাঁদাবাজি
বিশেষ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
চাঁদাবাজদের দাপটে অসহায় মানুষ

বাংলাদেশের প্রধান সমস্যা কী? এ প্রশ্নের উত্তরে সবাই একবাক্যে বলবেন, চাঁদাবাজি। বিভক্ত এই দেশে সব বিষয়ে মতপার্থক্য আছে। কেউ ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, কেউ চায় না। কিন্তু একটি বিষয়ে সবাই একমত, চাঁদাবাজিমুক্ত একটা দেশ চায় সবাই। চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেন সবাই-রাজনৈতিক নেতা থেকে সাধারণ মানুষ। কিন্তু বাস্তবতা হলো, চাঁদাবাজির বিরুদ্ধে কেউ পদক্ষেপ নিতে আগ্রহী নন। সাধারণ মানুষ চাঁদাবাজদের কাছে অসহায়। তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। রাজনৈতিক দলগুলো চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতা করে, প্রকাশ্যে অথবা গোপনে। রাজনৈতিক আশ্রয়ে চাঁদাবাজরা এখন ধরাছোঁয়ার বাইরে।

চাঁদাবাজদের কাছে জিম্মি গোটা দেশের মানুষ। তবে এ ভয়ংকর ব্যাধিতে সবচেয়ে বেশি আক্রান্ত ব্যবসায়ীরা। ক্ষুদ্র থেকে বৃহৎ শিল্পোদ্যোক্তা, কেউই চাঁদাবাজদের থেকে নিরাপদ নন। গত দেড় বছরে এমনিতেই দেশের অর্থনৈতিক পরিস্থিতি নাজুক, এর সঙ্গে চাঁদাবাজদের দৌরাত্ম্য ব্যবসাবাণিজ্য অসম্ভব করে তুলেছে। চাঁদাবাজদের কাছে অসহায় সর্বস্তরের ব্যবসায়ী আর্তনাদ করছেন। তাঁরা বলছেন, আগে চাঁদা দিতে হতো এক জায়গায়, এখন দিতে হয় দশ জায়গায়। দেশে সব সময় ব্যবসাবাণিজ্যে নানান প্রতিবন্ধকতার মধ্যে চাঁদাবাজি নিয়ে উদ্বেগের বিষয়টি ঘুরেফিরে উচ্চারিত হয়ে থাকে ব্যবসায়ী মহলে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এ পরিস্থিতি উত্তরণের প্রত্যাশা তৈরি হলেও সে আশার গুড়ে বালিই পড়েছে। রাজনৈতিক পরিস্থিতিতে স্থিতিশীলতা না আসায় ব্যবসাবাণিজ্য এক ধরনের অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্য বিষফোড়া হিসেবে চাঁদাবাজি ব্যবসায়ীদের চরমভাবে ভুক্তভোগী করছে। এর থেকে পরিত্রাণের জন্য সরকারকে কঠোর হওয়া ছাড়া কোনো উপায় নেই।

পবিত্র রমজান মাস সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন বা এফবিসিসিআইয়ের মতবিনিময় সভায় বলা হয়, পণ্য পরিবহন থেকে শুরু করে খালাস পর্যন্ত চলমান ভয়াবহ চাঁদাবাজি। ব্যবসায়ী নেতারা একবাক্যে স্বীকার করেছেন, নিত্যপণ্য পরিবহন ও সরবরাহের পথে গুরুতরভাবে চাঁদাবাজি চলছে। পণ্য ট্রাকে ওঠানো-নামানো সর্বত্রই চাঁদা দিতে হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গেও চাঁদাবাজদের ‘দহরম-মহরম’ থাকার অভিযোগ নতুন নয়। চাঁদাবাজমুক্ত পরিবেশ তৈরি না হলে সরবরাহ স্বাভাবিক থাকবে না এবং বাজার স্থিতিশীল হবে না-এ কঠোর সত্যটি সরকারকে অনুধাবন করতে হবে। এফবিসিসিআইয়ের প্রশাসক কেবল ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সংস্থাকে অনুরোধ করা হবে’ বলে দায় সারলে এ সমস্যার সমাধান হবে না, দরকার কঠোর প্রশাসনিক ব্যবস্থা। এফবিসিসিআইয়ের আয়োজনে মতবিনিময় সভায় এ কথা বলেন নিত্যপণ্যের ব্যবসার সঙ্গে জড়িত বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতা। রমজানে নিত্যপণ্যের উৎপাদন, আমদানি, মজুত, সরবরাহ এবং মূল্য পরিস্থিতি পর্যালোচনার জন্য এ মতবিনিময় সভা করেছে সংগঠনটি। মতিঝিলে ফেডারেশন ভবনের মিলনায়তনে ১২ নভেম্বর অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ে নিযুক্ত প্রশাসক মো. আবদুর রহিম খান।

ব্যবসায়ীরা বছরজুড়েই চাঁদাবাজদের কাছে জিম্মি। কারওয়ান বাজারের সবজি বিক্রেতা শামসুল হক মণি বলছিলেন, প্রতিদিন তাঁকে অন্তত ৫০০ টাকা চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে বন্ধ হয়ে যাবে তাঁর দোকান। হিসাব করে দেখালেন দিনে আয় হয় দেড় হাজার টাকা। তাঁর আকুতি, উপার্জনের তিন ভাগের এক ভাগ যদি দিতে হয় তাহলে চলবেন কীভাবে? চাঁদাবাজদের টাকা দিতে গিয়ে জিনিসপত্রের দাম বেড়েছে বলেও মন্তব্য করেন এই ক্ষুদ্র দোকানি। এ রকম চিত্র দেশের সব ফুটপাতের দোকান, কাঁচাবাজারে। মাঝারি ব্যবসায়ীদের অবস্থা আরও শোচনীয়। ট্রাভেল এজেন্সির ব্যবসা করেন আমিনুল। বললেন কীভাবে চাঁদাবাজদের জন্য তিনি ব্যবসা বন্ধ করে দিয়েছেন। ৫ আগস্টের পর কিছু তরুণ তাঁর মতিঝিল অফিসে যান। ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। না দিলে হত্যা মামলার হুমকি দেন। ২০ লাখ টাকা চাঁদা দেওয়া তাঁর জন্য ছিল অসম্ভব। চাঁদা দিতে না পারায় তিন দিন পর গত বছরের ডিসেম্বরে আমিনুলের মতিঝিল অফিসে হামলা চালায় একদল দুর্বৃত্ত। আমিনুল থানায় যান। থানা সাফ জানিয়ে দেয়, তাদের কিছু করার নেই। এখন অফিস বন্ধ করে দিয়েছেন আমিনুল। এ রকম ঘটনা অসংখ্য। বড় ব্যবসাপ্রতিষ্ঠানের অবস্থা আরও খারাপ। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৫ মাসে ২৭৮টি শিল্পকারখানা এবং ব্যবসাপ্রতিষ্ঠান চাঁদাবাজদের দ্বারা আক্রান্ত হয়েছে। ৬৮ শিল্পপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয় চাঁদাবাজরা। আর নীরব চাঁদাবাজির কথা তো সবাই জানেন। একজন গার্মেন্ট ব্যবসায়ী বলছিলেন, এখন কোনো ব্যবসায়ী চাঁদাবাজদের বিরুদ্ধে মুখ খোলেন না। কারণ মুখ খুললেই বিপদ। এভাবেই চলছে ব্যবসা অঙ্গনে সর্বব্যাপী চাঁদাবাজি। সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন নীরব দর্শক। সরকার এসব দেখেও না দেখার ভান করছে। অসহায় দেশের মানুষ। চাঁদাবাজির কারণে মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি। শুধু ব্যবসায়ী কেন, চাঁদাবাজির থাবা থেকে মুক্ত নয় কেউ।

মোহাম্মদপুরের একজন গৃহিণী বলেছিলেন, এখন প্রতি মাসে বাড়িভাড়ার মতো কিশোর গ্যাংদের চাঁদা দিতে হয়। তাঁর দাবি, গোটা মোহাম্মদপুরে এখন এই নিয়ম। যদি কেউ চাঁদা না দেয় তাহলে তাঁর জীবন নরক বানিয়ে দেওয়া হয়। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কিশোর গ্যাংদের চাঁদা দিতে অস্বীকার করলে তাঁর বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে হয়রানির শিকার হন। এখন মোহাম্মদপুরবাসী এটাকে নিয়তি হিসেবে মেনে নিয়েছেন। একজন বললেন, বিষয়টা পুলিশকে জানালেও বিপদ।

সড়ক পরিবহন খাতে চাঁদাবাজি আগেও ছিল, এখন শুধু হাতবদল হয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবহন ও মালিক সমিতির নেতৃত্ব বদল হয়েছে। নতুন নেতৃত্ব চাঁদার রেট বাডিয়ে দিয়েছে। আর পথে পথে পুলিশের চাঁদাবাজি তো আছেই। এখন আবার যুক্ত হয়েছে এলাকাভিত্তিক চাঁদাবাজি।

স্কুল, কলেজ, মাদ্রাসাও চাঁদাবাজির আওতামুক্ত নয়। কুমিল্লায় একটি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে তাঁকে স্বৈরাচারের দোসর হিসেবে চিহ্নিত করা হবে বলেও হুমকি দেওয়া হয়। ওই শিক্ষক প্রথমে পাত্তা দেননি। কিন্তু দুই দিনের মধ্যে তাঁর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। অবশেষে অপমানজনকভাবে তাঁকে বিদায় নিতে হয়। স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকদের মতে এই শিক্ষক কোনো দিনই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বৈরাচারের দোসর খোঁজার নামে যে মব সন্ত্রাস চলছে তার নেপথ্যে রয়েছে চাঁদাবাজি। এভাবেই সব ক্ষেত্রে চাঁদাবাজি চলছে বাধাহীনভাবে। অসহায় দেশের মানুষ।

এই বিভাগের আরও খবর
ছুটির ঘোষণা
ছুটির ঘোষণা
হাসিনা-কামালের সাজা বাড়াতে আপিল
হাসিনা-কামালের সাজা বাড়াতে আপিল
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আনপ্রেডিকটেবল’
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আনপ্রেডিকটেবল’
হাদির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচন নিয়ে শঙ্কা নেই
হাদির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচন নিয়ে শঙ্কা নেই
পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোকদেখানো
পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোকদেখানো
নির্বাচন ও নিরাপত্তা নিয়ে আলোচনা
নির্বাচন ও নিরাপত্তা নিয়ে আলোচনা
আগের রাতে রিসোর্টে মাস্তি ফয়সাল ও আলমগীরের
আগের রাতে রিসোর্টে মাস্তি ফয়সাল ও আলমগীরের
জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি
জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি
হাদির ওপর গুলিতে আক্রান্ত বাংলাদেশ
হাদির ওপর গুলিতে আক্রান্ত বাংলাদেশ
সংসদ-গণভোট ও ফল প্রকাশ যেভাবে
সংসদ-গণভোট ও ফল প্রকাশ যেভাবে
হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ
হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ
মহান বিজয় দিবস আজ
মহান বিজয় দিবস আজ
সর্বশেষ খবর
সৌদিতে গান গাইতে এসে হিজাব পরলেন মার্কিন র‌্যাপার
সৌদিতে গান গাইতে এসে হিজাব পরলেন মার্কিন র‌্যাপার

৮ মিনিট আগে | শোবিজ

সাবমেরিনে ইউক্রেনের ড্রোন হামলা নিয়ে যা বলল রাশিয়া
সাবমেরিনে ইউক্রেনের ড্রোন হামলা নিয়ে যা বলল রাশিয়া

২৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বিজয় দিবসে আগ্রাসনবিরোধী যাত্রা করবে এনসিপি
বিজয় দিবসে আগ্রাসনবিরোধী যাত্রা করবে এনসিপি

২৯ মিনিট আগে | রাজনীতি

বিজয় দিবসে বীর শহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা
বিজয় দিবসে বীর শহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

২৯ মিনিট আগে | জাতীয়

৫ উইকেট নিয়েও দলে জায়গা হারালেন নিসার
৫ উইকেট নিয়েও দলে জায়গা হারালেন নিসার

৩৪ মিনিট আগে | মাঠে ময়দানে

পঞ্চগড়ে মহান বিজয় দিবস পালিত
পঞ্চগড়ে মহান বিজয় দিবস পালিত

৩৫ মিনিট আগে | দেশগ্রাম

বিজয় দিবসে মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের শ্রদ্ধা
বিজয় দিবসে মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের শ্রদ্ধা

৪৫ মিনিট আগে | দেশগ্রাম

আজ লন্ডনে দলীয় শেষ কর্মসূচি পালন করবেন তারেক রহমান
আজ লন্ডনে দলীয় শেষ কর্মসূচি পালন করবেন তারেক রহমান

৪৭ মিনিট আগে | রাজনীতি

মহান বিজয় দিবসে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের শ্রদ্ধা
মহান বিজয় দিবসে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের শ্রদ্ধা

৪৭ মিনিট আগে | দেশগ্রাম

কানাডায় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী
কানাডায় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী

৫০ মিনিট আগে | পরবাস

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন
চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

৫০ মিনিট আগে | দেশগ্রাম

সিরাজগঞ্জে ফুলের শ্রদ্ধায় শহীদদের স্মরণ
সিরাজগঞ্জে ফুলের শ্রদ্ধায় শহীদদের স্মরণ

৫৩ মিনিট আগে | দেশগ্রাম

পিরোজপুরে নানা আয়োজনে বিজয় দিবস পালন
পিরোজপুরে নানা আয়োজনে বিজয় দিবস পালন

৫৬ মিনিট আগে | দেশগ্রাম

দেশের মানুষের জন্য আজ শ্রেষ্ঠতম একটা দিন: ড. আসিফ নজরুল
দেশের মানুষের জন্য আজ শ্রেষ্ঠতম একটা দিন: ড. আসিফ নজরুল

৫৮ মিনিট আগে | জাতীয়

যথাযোগ্য মর্যাদায় জামালপুরে মহান বিজয় দিবস পালন
যথাযোগ্য মর্যাদায় জামালপুরে মহান বিজয় দিবস পালন

৫৮ মিনিট আগে | দেশগ্রাম

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর
দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

৫৯ মিনিট আগে | অর্থনীতি

বিজয় দিবসে মুন্সীগঞ্জ জেলা পুলিশের ফুলেল শ্রদ্ধা
বিজয় দিবসে মুন্সীগঞ্জ জেলা পুলিশের ফুলেল শ্রদ্ধা

৫৯ মিনিট আগে | দেশগ্রাম

১৬ ডিসেম্বরের প্রত্যয় থেকেই জুলাই গণঅভ্যুত্থান : আসিফ নজরুল
১৬ ডিসেম্বরের প্রত্যয় থেকেই জুলাই গণঅভ্যুত্থান : আসিফ নজরুল

১ ঘণ্টা আগে | জাতীয়

রাশিয়ার সাবমেরিনে ড্রোন হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করেছে ইউক্রেন
রাশিয়ার সাবমেরিনে ড্রোন হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করেছে ইউক্রেন

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিজয় দিবস উপলক্ষে সিডনিতে প্রীতি ক্রিকেট ম্যাচ
বিজয় দিবস উপলক্ষে সিডনিতে প্রীতি ক্রিকেট ম্যাচ

১ ঘণ্টা আগে | পরবাস

যথাযথ মর্যাদায় মানিকগঞ্জে মহান বিজয় দিবস পালিত
যথাযথ মর্যাদায় মানিকগঞ্জে মহান বিজয় দিবস পালিত

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বিজয় দিবসে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা
বিজয় দিবসে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১ ঘণ্টা আগে | নগর জীবন

মহান বিজয় দিবস উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা
মহান বিজয় দিবস উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১ ঘণ্টা আগে | জাতীয়

আজকের নামাজের সময়সূচি, ১৬ ডিসেম্বর ২০২৫
আজকের নামাজের সময়সূচি, ১৬ ডিসেম্বর ২০২৫

১ ঘণ্টা আগে | ইসলামী জীবন

পরমাণু বিজ্ঞানে নতুন তিনটি সাফল্য পেল ইরান
পরমাণু বিজ্ঞানে নতুন তিনটি সাফল্য পেল ইরান

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আসন্ন নির্বাচনে বিতর্ক এড়াতে হবে
আসন্ন নির্বাচনে বিতর্ক এড়াতে হবে

১ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

নিরাপত্তার স্বার্থে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল
নিরাপত্তার স্বার্থে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

২ ঘণ্টা আগে | নগর জীবন

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ ডিসেম্বর)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ ডিসেম্বর)

২ ঘণ্টা আগে | জাতীয়

৭১’ এর স্বপ্ন রাষ্ট্র পূরণ করতে পারেনি: উপদেষ্টা রিজওয়ানা
৭১’ এর স্বপ্ন রাষ্ট্র পূরণ করতে পারেনি: উপদেষ্টা রিজওয়ানা

২ ঘণ্টা আগে | জাতীয়

সর্বাধিক পঠিত
বাজুসের প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর, প্রেসিডেন্টের দায়িত্বে এনামুল হক খান
বাজুসের প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর, প্রেসিডেন্টের দায়িত্বে এনামুল হক খান

১৯ ঘণ্টা আগে | অর্থনীতি

কলা খাওয়ার সঙ্গে সর্দি-কাশির কি সম্পর্ক?
কলা খাওয়ার সঙ্গে সর্দি-কাশির কি সম্পর্ক?

২৩ ঘণ্টা আগে | জীবন ধারা

ওসমান হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের সহযোগী গ্রেপ্তার
ওসমান হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের সহযোগী গ্রেপ্তার

৯ ঘণ্টা আগে | জাতীয়

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স
হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স

২১ ঘণ্টা আগে | জাতীয়

ছয় মাসে ১৮ কেজি ওজন কমানোর অভিজ্ঞতা কেমন, জানালেন বাঁধন
ছয় মাসে ১৮ কেজি ওজন কমানোর অভিজ্ঞতা কেমন, জানালেন বাঁধন

২২ ঘণ্টা আগে | শোবিজ

মেডিকেল ভর্তি পরীক্ষায় এবারও চমক দেখাল সৈয়দপুর বিজ্ঞান কলেজ
মেডিকেল ভর্তি পরীক্ষায় এবারও চমক দেখাল সৈয়দপুর বিজ্ঞান কলেজ

২০ ঘণ্টা আগে | দেশগ্রাম

৩ দফা দাবিতে সরকারকে আল্টিমেটাম সাদিক কায়েমের
৩ দফা দাবিতে সরকারকে আল্টিমেটাম সাদিক কায়েমের

১৮ ঘণ্টা আগে | জাতীয়

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা, গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার
মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা, গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার

১৮ ঘণ্টা আগে | নগর জীবন

সিডনির সৈকতে হামলাকারী বাবা-ছেলের পরিচয় কি?
সিডনির সৈকতে হামলাকারী বাবা-ছেলের পরিচয় কি?

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

অস্ট্রেলিয়ায় হামলাকারীর বন্দুক ছিনিয়ে নেওয়া হিরো কে এই আহমেদ?
অস্ট্রেলিয়ায় হামলাকারীর বন্দুক ছিনিয়ে নেওয়া হিরো কে এই আহমেদ?

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হাসিনার আমৃত্যু থেকে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল প্রসিকিউশন
হাসিনার আমৃত্যু থেকে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল প্রসিকিউশন

২২ ঘণ্টা আগে | জাতীয়

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রেস সচিবের
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রেস সচিবের

১২ ঘণ্টা আগে | জাতীয়

বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ
বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ

১৬ ঘণ্টা আগে | জাতীয়

আনিস আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন: ডিবি প্রধান
আনিস আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন: ডিবি প্রধান

২৩ ঘণ্টা আগে | জাতীয়

আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না : মাহফুজ আলম
আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না : মাহফুজ আলম

১৫ ঘণ্টা আগে | জাতীয়

হাদিকে হত্যাচেষ্টা : ফয়সালের স্ত্রী-বান্ধবীসহ ৩ জন রিমান্ডে
হাদিকে হত্যাচেষ্টা : ফয়সালের স্ত্রী-বান্ধবীসহ ৩ জন রিমান্ডে

১৭ ঘণ্টা আগে | নগর জীবন

আদানি-আম্বানির লড়াইয়ে দীর্ঘায়িত হল মেসির ভারত সফর
আদানি-আম্বানির লড়াইয়ে দীর্ঘায়িত হল মেসির ভারত সফর

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স
হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স

২৩ ঘণ্টা আগে | জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড

২২ ঘণ্টা আগে | নগর জীবন

বিদেশে হাদির চিকিৎসার সব খরচ দেবে সরকার: অর্থ উপদেষ্টা
বিদেশে হাদির চিকিৎসার সব খরচ দেবে সরকার: অর্থ উপদেষ্টা

২২ ঘণ্টা আগে | অর্থনীতি

উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ
উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ

২২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি
সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি

২১ ঘণ্টা আগে | জাতীয়

হাদির ওপর হামলার বিষয়ে সিইসির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো কমিশন
হাদির ওপর হামলার বিষয়ে সিইসির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো কমিশন

১৩ ঘণ্টা আগে | জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা
স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

২১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্য ঘিরে চবির প্রশাসনিক ভবনে তালা
উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্য ঘিরে চবির প্রশাসনিক ভবনে তালা

২০ ঘণ্টা আগে | ক্যাম্পাস

'মানসিকভাবে মরে' গেছে বহু ইসরায়েলি সেনা
'মানসিকভাবে মরে' গেছে বহু ইসরায়েলি সেনা

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পৃথিবীতে ইহুদি বিদ্বেষের কোনো স্থান নেই: যুক্তরাষ্ট্র
পৃথিবীতে ইহুদি বিদ্বেষের কোনো স্থান নেই: যুক্তরাষ্ট্র

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

১৬ বছর রাতে ঘুমাননি মির্জা ফখরুল: রাহাত আরা বেগম
১৬ বছর রাতে ঘুমাননি মির্জা ফখরুল: রাহাত আরা বেগম

১৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার
মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

১৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

রাজতন্ত্র ফেরাতে নেপালে একীভূত হচ্ছে দুই দল
রাজতন্ত্র ফেরাতে নেপালে একীভূত হচ্ছে দুই দল

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আনপ্রেডিকটেবল’
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আনপ্রেডিকটেবল’

প্রথম পৃষ্ঠা

আগের রাতে রিসোর্টে মাস্তি ফয়সাল ও আলমগীরের
আগের রাতে রিসোর্টে মাস্তি ফয়সাল ও আলমগীরের

প্রথম পৃষ্ঠা

সবার ওপরে মুক্তিযুদ্ধ
সবার ওপরে মুক্তিযুদ্ধ

প্রথম পৃষ্ঠা

আমি এবং শহীদ জিয়া বিজয়ের খবর পেয়েছিলাম চা-বাগানে বসে
আমি এবং শহীদ জিয়া বিজয়ের খবর পেয়েছিলাম চা-বাগানে বসে

মহান বিজয় দিবস-এর বিশেষ আয়োজন

মহান বিজয় দিবস আজ
মহান বিজয় দিবস আজ

প্রথম পৃষ্ঠা

হাদির ওপর গুলিতে আক্রান্ত বাংলাদেশ
হাদির ওপর গুলিতে আক্রান্ত বাংলাদেশ

প্রথম পৃষ্ঠা

ছুটির ঘোষণা
ছুটির ঘোষণা

প্রথম পৃষ্ঠা

পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোকদেখানো
পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোকদেখানো

প্রথম পৃষ্ঠা

হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ
হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ

প্রথম পৃষ্ঠা

সংসদ-গণভোট ও ফল প্রকাশ যেভাবে
সংসদ-গণভোট ও ফল প্রকাশ যেভাবে

প্রথম পৃষ্ঠা

জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি
জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি

প্রথম পৃষ্ঠা

বিজয় দিবস : হরিষে বিষাদ
বিজয় দিবস : হরিষে বিষাদ

সম্পাদকীয়

জামায়াত বাদে অন্য ইসলামি দলগুলো নিয়ে বিএনপিকে জোট গঠনের আহ্বান
জামায়াত বাদে অন্য ইসলামি দলগুলো নিয়ে বিএনপিকে জোট গঠনের আহ্বান

নগর জীবন

স্বতন্ত্র প্রার্থী হতে এক ভাগ ভোটারের সমর্থন লাগবে
স্বতন্ত্র প্রার্থী হতে এক ভাগ ভোটারের সমর্থন লাগবে

নগর জীবন

হাসিনা-কামালের সাজা বাড়াতে আপিল
হাসিনা-কামালের সাজা বাড়াতে আপিল

প্রথম পৃষ্ঠা

মহান বিজয় দিবস
মহান বিজয় দিবস

সম্পাদকীয়

নির্বাচন ও নিরাপত্তা নিয়ে আলোচনা
নির্বাচন ও নিরাপত্তা নিয়ে আলোচনা

প্রথম পৃষ্ঠা

গৃহকর্মীর স্বামী রাব্বির দায় স্বীকার
গৃহকর্মীর স্বামী রাব্বির দায় স্বীকার

খবর

বিজয় দুর্বল হয়ে পড়বে, যদি জাতীয় মুক্তি না আসে
বিজয় দুর্বল হয়ে পড়বে, যদি জাতীয় মুক্তি না আসে

মহান বিজয় দিবস-এর বিশেষ আয়োজন

আবার শোভিবে সুষমা ভরে
আবার শোভিবে সুষমা ভরে

সম্পাদকীয়

বিজয়ের ৫৪ বছরেও উপেক্ষিত আলী ইমাম
বিজয়ের ৫৪ বছরেও উপেক্ষিত আলী ইমাম

মাঠে ময়দানে

‘আকিজ ফার্মেসি’র প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন
‘আকিজ ফার্মেসি’র প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন

নগর জীবন

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা
স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

নগর জীবন

সোনার দাম ফের বেড়েছে, ভরি ২ লাখ ১৭ হাজার
সোনার দাম ফের বেড়েছে, ভরি ২ লাখ ১৭ হাজার

খবর

যুব এশিয়া কাপ সেমিতে বাংলাদেশ
যুব এশিয়া কাপ সেমিতে বাংলাদেশ

মাঠে ময়দানে

আতিফ আসলামের কনসার্ট বাতিল
আতিফ আসলামের কনসার্ট বাতিল

নগর জীবন

বই ও নারী
বই ও নারী

সম্পাদকীয়

পাঁচ দিনের রিমান্ডে আনিস আলমগীর
পাঁচ দিনের রিমান্ডে আনিস আলমগীর

খবর

বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস
বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস

খবর

১০ ক্রয় প্রস্তাব অনুমোদন, ব্যয় হবে ১ হাজার ৯৬৭ কোটি টাকা
১০ ক্রয় প্রস্তাব অনুমোদন, ব্যয় হবে ১ হাজার ৯৬৭ কোটি টাকা

নগর জীবন