আমার এক ছোট ভাই বললো, সময়টাই এখন ভালো না। কী আর বলবো, করছি সোজা কাজ, ফলাফল পাচ্ছি উল্টো। যাকে বলে হিতে বিপরীত। এ অবস্থা থেকে পরিত্রাণের উপায় কী? আমি বললাম, পরিত্রাণের রাস্তা পরে খোঁজা যাবে। আগে সমস্যাটা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা নিতে চাই। দু-একটা ঘটনা একটু শোনা- যাতে বুঝতে পারি কী ধরনের হিতে বিপরীতের ঘটনা ঘটছে। ছোট ভাই বললো, বাজারে যাচ্ছিলাম। এমন সময় দেখি একটা সিএনজির চাকা গর্তে পড়ে গেছে। কোনোভাবেই উঠছে না বা উঠানো যাচ্ছে না। ভাবলাম একটা ভালো কাজ করি। এগিয়ে গেলাম। সিএনজির পেছনে হাত লাগিয়ে দিলাম ধাক্কা। এরপর যখন গর্ত থেকে সিএনজির চাকা উঠি উঠি করে, তখন জোর বাড়ালাম। মানে আরও জোরে ধাক্কা দিলাম আরকি। হঠাৎ হাত একটু নড়ে গেল। মানে ধরেছিলাম পেছনের রডে, কিন্তু হাত নড়ে যাওয়ার কারণে সেই হাত গিয়ে লাগলো সিএনজির গায়ে যে সবুজ রঙের প্লাস্টিকটা থাকে, সেই প্লাস্টিকে। যেহেতু জোরে ধাক্কা দিচ্ছিলাম, হাতে তখন ম্যালা জোর, তাই হাতটা ঢুকে গেল প্লাস্টিকের ভিতরে। মোটকথা প্লাস্টিক ছিঁড়ে গেল আরকি। এবার সিএনজিওয়ালার ধমকাধমকি দেখে কে! বেচারার সিএনজির বডির প্লাস্টিক ছিঁড়েছি, ধমকাবেই তো। এরই মধ্যে ঘটে গেল আরেক ঘটনা। সিএনজিতে যে যাত্রী ছিল, ওই ভদ্রলোক নেমে এলো তড়িঘড়ি করে। তার অভিযোগ, সিএনজির ভিতরে আমার হাত ঢুকেছে, তার মানে আমার উদ্দেশ্য খারাপ। মানে আমি মালপত্র ছিনতাই করার কুমতলবে ভিতরে হাত ঢুকিয়ে থাকতে পারি। তবে উনি পুরোপুরি শিওর না। আমি বললাম, আপনি শিওর হন। যদি শিওর হতে পারেন আমি আসলেই ছিনতাইয়ের উদ্দেশ্যে হাত ঢুকিয়েছিলাম, তাহলে একটা মিসডকল দেবেন। আমি চলে আসবো। এই নেন আমার কার্ড। ছোট ভাইয়ের কথা শুনে আমি স্বীকার করলাম, মাঝেমধ্যে হিতে বিপরীতের ঘটনা ঘটতেই পারে। এই যন্ত্রণা আমার পিছু ছাড়ছে না। গতকাল কী হয়েছে শোনেন। স্ত্রী কাপড় ইস্ত্রি করছিল। দেখলাম সে ঘেমে যাচ্ছে। আমি ভাবলাম একটু উপকার করি। বললাম, ইস্ত্রিটা আমার কাছে দাও। আমি কাজটা করে দিচ্ছি। এরপর শুরু করলাম ইস্ত্রি। স্ত্রী খুশি। আমিও খুশি তার কাজটা করে দিতে পেরে। কিন্তু যখন কাজটা শেষ হবে হবে করছে, ঠিক তখন আমার একটা ফোন আসলো। আমি রিসিভ করে কথা বলা শুরু করলাম এবং কথায় ডুবে গেলাম। এরপর থেকে আমি আর বাসায় ঢুকতে পারছি না। স্ত্রী ঢুকতে দিচ্ছে না। আমি অবাক হলাম, ফোনে কথা বললে বউ কেন বাসায় ঢুকতে দেবে না? দেশটা মগের মুল্লুক নাকি? ছোটভাই বললো, না, মানে কথার তালে পড়ে গরম ইস্ত্রি সরাতে ভুলে গিয়েছিলাম তো!
শিরোনাম
- হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেফতার
- টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী
- ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলার মুখে কঠোর অবস্থানে বিবিসি
- ইনশাআল্লাহ, ২৫ ডিসেম্বর দেশে ফিরব : তারেক রহমান
- রক্তে কেনা ‘বিজয়’ শুধুই ফায়দা লোটার হাতিয়ার?
- শীতার্তের পাশে থাকুক মানবতার হাত
- হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র নরসিংদী থেকে উদ্ধার
- রায়হান রাফির ‘প্রেশার কুকার’-এ বুবলী
- কুড়িগ্রামে মর্যাদাপূর্ণ আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
- মা বাবাকে খুনের অভিযোগে গ্রেপ্তার নিক রাইনার
- এসআইআর খসড়া তালিকা প্রকাশ, বাদ গেছে ৫৮ লাখের বেশি ভোটারের নাম
- অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : চারদিনে গ্রেফতার ২৪৩৩
- সীমান্ত হত্যা বন্ধের বার্তা দিতেই বিজয় দিবসে ‘ফেলানী এভিনিউ’ উদ্বোধন : গণপূর্ত উপদেষ্টা
- মেসির সফরে বিশৃঙ্খলার জেরে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ
- মারামারিতে জড়ানো এক শিক্ষককে বরখাস্ত, আরেকজনকে শোকজ
- কাড়াকাড়ির পর রেকর্ড মূল্যে কলকাতায় মোস্তাফিজ
- বিজয় দিবসেও চবিতে উত্তেজনা
- জয়পুরহাটে বিএনপির বর্ণাঢ্য বিজয় র্যালি
- কক্সবাজারে জলাতঙ্কের টিকা পাচ্ছে ৩৫ হাজার কুকুর
- আইপিএলের নিলামে প্রশান্ত ও কার্তিকের রেকর্ড
হিতে বিপরীত
ইকবাল খন্দকার
প্রিন্ট ভার্সন
সিএনজিতে যে যাত্রী ছিল, ওই ভদ্রলোক নেমে এলো তড়িঘড়ি করে। তার অভিযোগ, সিএনজির ভিতরে আমার হাত ঢুকেছে, মালপত্র ছিনতাইয়ের কুমতলব নাকি?
সর্বশেষ খবর
গোলাম আজম জাতির শ্রেষ্ঠ সন্তান হলে মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায় : মির্জা আব্বাস
১৫ ঘণ্টা আগে | রাজনীতি
৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা, নিরাপত্তা নিশ্চিতে মমতার কড়া নির্দেশ
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
৩০ বছর যুক্তরাষ্ট্রে বসবাস, তবুও গ্রিন কার্ডের সাক্ষাৎকারে গিয়ে আটক ভারতীয় নারী!
৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম