গ্রিসে কৃষকদের জালিয়াতির এক চাঞ্চল্যকর ঘটনার পর ইউরোপীয় ইউনিয়নের কৃষি ভর্তুকি ব্যবস্থা ঘিরে বড় ধরনের কেলেঙ্কারি ফাঁস হয়েছে। পুলিশি তদন্তে জানা গেছে, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে শত শত কৃষক ভুয়া জমির মালিকানা দেখিয়ে অন্তত ২ কোটি ২৬ লাখ ইউরো মূল্যের ভর্তুকি হাতিয়ে নিয়েছেন। জুলাই মাসে পুলিশ রাজধানী এথেন্সে ইউরোপীয় ইউনিয়নের ভর্তুকি বিতরণ সংস্থা-OPEKEPE এর অফিসে অভিযান চালায় এবং লাখ লাখ কৃষকের কর নথি জব্দ করে। প্রাথমিকভাবে আট লাখ আবেদনের মধ্যে ৬ হাজারের বেশি খতিয়ে দেখে প্রতারণার প্রমাণ মেলে। নাগরিক সুরক্ষা মন্ত্রী মিচালিস ক্রিসোচয়েডিস গত মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে বলেন- ‘যখন কেউ রাষ্ট্রীয় বা ইউরোপীয় অর্থ লুট করে, তখন তা আমাদের সহ্য করা উচিত নয়। আমরা সব ধরনের ব্যবস্থা নেব, অপরাধীদের চিহ্নিত করব এবং প্রয়োজনীয় শাস্তি নিশ্চিত করব।’ এ কেলেঙ্কারি শুধু আইনশৃঙ্খলা নয়, রাজনৈতিক অঙ্গনেও প্রভাব ফেলেছে। প্রধানমন্ত্রী কিরিয়াকস মিতসোতাকিসের সরকার এ ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। ইতোমধ্যে চারজন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। এদিকে মার্চে ইউরোপীয় প্রসিকিউটররা ডজনখানেক কৃষককে প্রতারণার দায়ে অভিযুক্ত করেন। আর কৃষি ভর্ভুকির অব্যবস্থাপনার জন্য গত জুনে ইউরোপীয় ইউনিয়ন গ্রিসকে রেকর্ড ৩৯২ মিলিয়ন ইউরো জরিমানা করে। গত ২৭ জুন কৃষি ভর্তুকি দুর্নীতির কেলেঙ্কারিতে একযোগে পদত্যাগ করেন দেশটির পাঁচজন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা, যার মধ্যে রয়েছেন একজন মন্ত্রী, তিনজন উপমন্ত্রী এবং কৃষি-খাদ্য মন্ত্রণালয়ের একজন মহাসচিব। পদত্যাগ করেন অভিবাসন ও আশ্রয় বিষয়ক মন্ত্রী মাকিস ভোরিদিস, যিনি এর আগে কৃষি উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এ ছাড়া পদত্যাগ করেন উপমন্ত্রী তাসোস হাতজিভাসিলিউ (পররাষ্ট্র), দিয়োনিসিস স্তামেনিতিস (কৃষি), খ্রিস্টোস বুকোরোস (ডিজিটাল গভর্ন্যান্স) এবং গিওর্গোস স্ত্রাতাকোস নামের কৃষি মন্ত্রণালয়ের মহাসচিব।
শিরোনাম
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা
- লাইব্রেরি ব্যবস্থাপনায় এআই প্রযুক্তি নতুন অধ্যায়ের সূচনা : প্রধান উপদেষ্টা
- বালিয়াকান্দিতে মহানাম যজ্ঞানুষ্ঠান
- এক নজরে তফসিল
- ফ্ল্যাট জালিয়াতি : টিউলিপের বিরুদ্ধে দুদকের চার্জশিট
- তফসিল ঘোষণায় যা বললেন সিইসি
- শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
- মীরসরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু
- প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫
আপডেট:
১২:০৪, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫
গ্রিসে ভর্তুকি কেলেঙ্কারি, চার মন্ত্রীর পদত্যাগ
মতিউর রহমান মুন্না, গ্রিস
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
দেশের চলচ্চিত্র শিল্প নিয়ে নীতিমালা মূল্যায়ন রিপোর্ট প্রকাশ করলো ব্রিটিশ কাউন্সিল
২৫ মিনিট আগে | কর্পোরেট কর্নার
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা সাজিয়ে বিসিএস ক্যাডার, সেই কামাল ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
৪২ মিনিট আগে | নগর জীবন