শিরোনাম
প্রকাশ: ১১:১৬, সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত

দুর্নীতি ও বৈষম্য দূর করতে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন জরুরি

সারোয়ার তুষার
অনলাইন ভার্সন
দুর্নীতি ও বৈষম্য দূর করতে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন জরুরি

‘গণতন্ত্র নয়, উন্নয়ন’-এই নীতিতে বাংলাদেশে গত ১৫ বছর সরকার পরিচালিত হয়েছে। দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখতে শেখ হাসিনার এই নীতির মূলমন্ত্র ছিল মেগাপ্রজেক্ট। আর মেগাপ্রজেক্ট মানেই মেগাদুর্নীতি। অধ্যাপক দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে সম্প্রতি প্রকাশিত শ্বেতপত্রে জানা গেল, গত ১৫ বছরে প্রতিবছর দেশ থেকে ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে।

মোট ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। এতে পরিষ্কার যে ঔপনিবেশিক শাসকদের মতোই শেখ হাসিনা এবং তাঁর দল আওয়ামী লীগ জনগণের সম্পদ লুটের উদ্দেশ্যে দেশ শাসন করেছে। শেখ হাসিনার মতো দেশীয় লুটেরা শাসকরা এই দেশকে নিজেদের ভবিষ্যৎ মনে করেন না বিধায় তাঁদের লুট করা টাকার গন্তব্য হয়েছে কানাডা, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ। শেখ হাসিনা নিজে স্বীকারও করেছেন, তাঁর ড্রাইভার ৪০০ কোটি টাকার মালিক।

জুলাই-আগস্টে শিক্ষার্থীরা যে দাবিতে আন্দোলন শুরু করেছিল, সেটি ছিল লুটেরা মাফিয়া সিন্ডিকেটের দুর্নীতির বিরুদ্ধে। কোটা পদ্ধতির মধ্য দিয়ে সরকারি চাকরিতে আওয়ামী লীগের দল ভারী করার আয়োজন করা হয়েছিল। কারণ লাগামহীন লুটপাটের জন্য শেখ হাসিনা সর্বত্র নিজের আস্থাভাজন লোক রাখতে চেয়েছেন, লুটেরা সিন্ডিকেটকে বৃহৎ থেকে বৃহত্তর করতে চেয়েছেন। এর সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গুম-খুন এবং রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে জনগণের ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে।

এই লুটেরা মাফিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে ছাত্ররা সংগ্রাম শুরু করলে জনগণ তাদের সঙ্গে শামিল হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফরম গঠিত হওয়ার পর আপামর জনগণ এর সঙ্গে নিজেদের যুক্ত করেছে। ফলে আন্দোলনটি আর কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ থাকেনি; ফ্যাসিবাদবিরোধী বৃহত্তর আন্দোলনে রূপ নিয়েছে। এই পটভূমি থেকে আমাদের আগামীর বাংলাদেশের চলার পথ নির্ধারণ করতে হবে। এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা থাকতে হবে, যেখানে লুটপাট ও দুর্নীতি থাকবে না।

গণতান্ত্রিক রাষ্ট্রপ্রকল্পের জন্য নাগরিকদের সামাজিক নিরাপত্তা, নাগরিকদের জন্য বিনা মূল্যে শিক্ষা-চিকিৎসা নিশ্চিত করা জরুরি। দেশের জনগণের মৌলিক অধিকারগুলো সাংবিধানিকভাবে নিশ্চিত করতে হবে। ব্যক্তি খাত তথা প্রাইভেট সেক্টরকে রাষ্ট্রীয় হয়রানিমুক্ত করতে হবে। এই খাতকে প্রতিযোগিতাবান্ধব জায়গায় নিয়ে আসতে পরিকল্পনা প্রণয়ন জরুরি। এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে ব্যবসায়ীরা সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসা করবেন। করের নীতি পরিবর্তন করতে হবে। সরকারি প্রকল্পগুলোতে অপচয় ও পাচারের মহামারি রোধে পরিকল্পনা জরুরি। এসব সংস্কার দুর্নীতি ও বৈষম্য রোধে সহায়ক হবে। এসব সংস্কারের মাধ্যমে অর্থনীতিকে সুস্থ ধারায় ফেরানো সম্ভব হবে।

গত ১৫ বছরে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়টিতে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। দেশের টাকা বিদেশে পাচার রোধে কার্যকর পদ্ধতি গ্রহণ করলে দেশের অর্থনীতি আরো প্রসারিত হবে। শেখ হাসিনার আমলে ক্ষমতার অপব্যবহারের ফলে দেশের ব্যাংকগুলোর অবস্থা জীর্ণশীর্ণ। ক্ষমতার অপব্যবহার রোধে ব্যাংক-বীমা খাতে কঠোর নীতি প্রণয়ন করতে হবে। বিদ্যমান ব্যাংক কম্পানি আইন, স্টক অ্যান্ড সিকিউরিটিজ আইন এবং মানি লন্ডারিং আইনের প্রয়োজনীয় সংস্কার দরকার। সংস্কার সম্পন্ন হলে এই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কাঠামোগুলোতে সরকারের অন্যায্য হস্তক্ষেপ বন্ধ হবে। কেন্দ্রীয় ব্যাংকের ওপর সরকারের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। ব্যাংক থেকে ঋণ নিয়ে তা আত্মসাৎ ও পাচার রোধেও কতগুলো আইনের প্রয়োজনীয় সংস্কার দরকার। অর্থনৈতিক আইন ও বিধি-বিধান সংস্কার করলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে।

অপ্রাতিষ্ঠানিক অর্থনীতিতে বিপুল জনগোষ্ঠী যুক্ত। রাস্তার হকার, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী থেকে এই খাতের বিপুলসংখ্যক পেশা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাষ্ট্র ও সরকারের পৃষ্ঠপোষকতার অভাবে তারা নিজেরাই নিজেদের অর্থনৈতিক সংস্থানের ব্যবস্থা করেছে। পৃষ্ঠপোষকতার অনুপস্থিতির সুযোগে এই খাতে রাজনৈতিক দল ও প্রশাসনের চাঁদাবাজি চলছে। অথচ এই খাত নিয়ে সরকারের কোনো নীতি ও পরিকল্পনা নেই। এদের স্বীকৃতি ও প্রণোদনা দেওয়া দরকার। এই শ্রেণির ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে অর্থনীতির একচেটিয়াতন্ত্র অনেকটাই নিয়ন্ত্রণ সম্ভব হবে।

তথ্য-প্রযুক্তি ও জনশক্তি রপ্তানি খাতে অপার সম্ভাবনা রয়েছে। এ জন্য যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নিলে বিপুল কর্মসংস্থান সৃষ্টি করা যাবে  এবং প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হবে। বেসরকারি খাতেও বিপুলসংখ্যক মানুষ কাজ করছে। অথচ এখানে চাকরির নিরাপত্তা নেই, অন্য খাতের বিবেচনায় আয়ব্যবস্থায় সাম্য নেই। সরকারের উচিত এই খাতের জন্য বিশদ পরিকল্পনা গ্রহণ করা, যেন জনগণ সরকারি চাকরিকেই একমাত্র অবলম্বন মনে না করে।

পুঁজিবাদী ব্যবস্থায় স্বভাবতই শোষণ ও বৈষম্য নিহিত থাকে। পুঁজিবাদী ব্যবস্থা বদল না করেও আমাদের সামর্থ্যের মধ্যে বৈষম্যের অবসান সম্ভব। নীতি ও পরিকল্পনার মধ্য দিয়ে জনগণের জন্য সমান সুযোগ নিশ্চিতের মাধ্যমে বৈষম্য কমিয়ে আনা সম্ভব। রাজনৈতিক ক্ষমতার বিশেষ চরিত্রের জন্য আমাদের দেশে বৈষম্যের সৃষ্টি হয়েছে। আমরা যদি রাজনৈতিক ক্ষমতার বিন্যাস বদলাতে পারি তাহলে বৈষম্যের অবসান সম্ভব। রাজনৈতিক ক্ষমতার বিন্যাস পরিবর্তন করলে পুঁজিবাদী ব্যবস্থার মধ্যেও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণ করা যাবে।

লেখক : যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক কমিটি, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক।
 
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর
ক্ষুদ্রঋণ ব্যাংক : বড়দের জন্য নতুন সুযোগ, ছোট এনজিওদের জন্য মৃত্যুঘণ্টা
ক্ষুদ্রঋণ ব্যাংক : বড়দের জন্য নতুন সুযোগ, ছোট এনজিওদের জন্য মৃত্যুঘণ্টা
বন্ডেড সুবিধা সহজ করা প্রয়োজন
বন্ডেড সুবিধা সহজ করা প্রয়োজন
বিশ্ব শান্তি রক্ষায় অনন্য বাংলাদেশ সেনাবাহিনী
বিশ্ব শান্তি রক্ষায় অনন্য বাংলাদেশ সেনাবাহিনী
ভোট দিয়ে জনগণ কবে কী পেয়েছে
ভোট দিয়ে জনগণ কবে কী পেয়েছে
প্রবাস আয় বাড়াতে প্রয়োজন দক্ষ কর্মী প্রেরণ
প্রবাস আয় বাড়াতে প্রয়োজন দক্ষ কর্মী প্রেরণ
সবার ভিতর প্রত্যেকের থাকা
সবার ভিতর প্রত্যেকের থাকা
প্রসঙ্গ যখন জাতীয় নির্বাচন ও গণভোট
প্রসঙ্গ যখন জাতীয় নির্বাচন ও গণভোট
পরাশক্তির সংঘাতে বাংলাদেশ: একক অস্তিত্ব নাকি কৌশলগত সামরিক জোট?
পরাশক্তির সংঘাতে বাংলাদেশ: একক অস্তিত্ব নাকি কৌশলগত সামরিক জোট?
কারো নজর ভোটারে, কারো কদর শ্যুটারে
কারো নজর ভোটারে, কারো কদর শ্যুটারে
ক্ষমতার চেয়ার ও ভাঙা রাষ্ট্র
ক্ষমতার চেয়ার ও ভাঙা রাষ্ট্র
এলেন, দেখলেন— এবার জয়ের পালা
এলেন, দেখলেন— এবার জয়ের পালা
ক্ষুদ্রঋণ ব্যাংক প্রস্তাব: উন্নয়নের অগ্রযাত্রা বিপদে ফেলতে পারে
ক্ষুদ্রঋণ ব্যাংক প্রস্তাব: উন্নয়নের অগ্রযাত্রা বিপদে ফেলতে পারে
সর্বশেষ খবর
গাজা পরিচালনা নিয়ে যুক্তরাষ্ট্র সমর্থিত ফিলিস্তিনি কমিটির পরিকল্পনা প্রকাশ
গাজা পরিচালনা নিয়ে যুক্তরাষ্ট্র সমর্থিত ফিলিস্তিনি কমিটির পরিকল্পনা প্রকাশ

৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ২১
স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ২১

৩৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

হট্টগোল ও বিতর্কের ম্যাচে চ্যাম্পিয়ন সেনেগাল
হট্টগোল ও বিতর্কের ম্যাচে চ্যাম্পিয়ন সেনেগাল

৫৮ মিনিট আগে | মাঠে ময়দানে

ধাপে ধাপে ইন্টারনেট চালু করবে ইরান
ধাপে ধাপে ইন্টারনেট চালু করবে ইরান

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্লে-অফে কে কার বিপক্ষে খেলবে
প্লে-অফে কে কার বিপক্ষে খেলবে

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নির্ধারিত সময়েই শাকসু নির্বাচন হবে
নির্ধারিত সময়েই শাকসু নির্বাচন হবে

৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস

আগামী নির্বাচন কোনোভাবেই সহজ হবে না : শামা ওবায়েদ
আগামী নির্বাচন কোনোভাবেই সহজ হবে না : শামা ওবায়েদ

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

তারেক রহমানের গাড়িতে রহস্যময় কাগজ সেঁটে উধাও বাইকার
তারেক রহমানের গাড়িতে রহস্যময় কাগজ সেঁটে উধাও বাইকার

৪ ঘণ্টা আগে | জাতীয়

ট্রাম্পের অবস্থান বদলে প্রতারিত বোধ করছেন ইরানের বিক্ষোভকারীরা
ট্রাম্পের অবস্থান বদলে প্রতারিত বোধ করছেন ইরানের বিক্ষোভকারীরা

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কোনালের ‘ও জান’
কোনালের ‘ও জান’

৪ ঘণ্টা আগে | শোবিজ

রাজধানীতে যুবকের রহস্যজনক মৃত্যু
রাজধানীতে যুবকের রহস্যজনক মৃত্যু

৫ ঘণ্টা আগে | নগর জীবন

নিরাপত্তা বাড়াতে শাকসু নির্বাচনে মোতায়েন হবে তিন শতাধিক পুলিশ
নিরাপত্তা বাড়াতে শাকসু নির্বাচনে মোতায়েন হবে তিন শতাধিক পুলিশ

৫ ঘণ্টা আগে | ক্যাম্পাস

বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার
বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আল্লাহর রহমত ও দয়া অপরিসীম
আল্লাহর রহমত ও দয়া অপরিসীম

৫ ঘণ্টা আগে | ইসলামী জীবন

লাইটারেজ সংকটে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস ব্যাহত
লাইটারেজ সংকটে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস ব্যাহত

৫ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

ব্যবসাবাণিজ্যে এখনো দুর্দিন
ব্যবসাবাণিজ্যে এখনো দুর্দিন

৫ ঘণ্টা আগে | অর্থনীতি

বিফলে কোহলির সেঞ্চুরি, ওয়ানডে সিরিজ হারল ভারত
বিফলে কোহলির সেঞ্চুরি, ওয়ানডে সিরিজ হারল ভারত

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঢাবিতে ৫ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা শুরু
ঢাবিতে ৫ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা শুরু

৫ ঘণ্টা আগে | ক্যাম্পাস

নিরাপদ ও বৈষম্যহীন ক্যাম্পাসের দাবিতে ঢাবিতে ব্যতিক্রমী কর্মসূচি
নিরাপদ ও বৈষম্যহীন ক্যাম্পাসের দাবিতে ঢাবিতে ব্যতিক্রমী কর্মসূচি

৫ ঘণ্টা আগে | ক্যাম্পাস

এলপিজি আমদানির অনুমতি পেল বিপিসি
এলপিজি আমদানির অনুমতি পেল বিপিসি

৬ ঘণ্টা আগে | অর্থনীতি

রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া
রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

এনসিপি নির্বাচনে যাবে কি না পুনর্বিবেচনা করছে: আসিফ মাহমুদ
এনসিপি নির্বাচনে যাবে কি না পুনর্বিবেচনা করছে: আসিফ মাহমুদ

৬ ঘণ্টা আগে | জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের বৈঠক
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের বৈঠক

৬ ঘণ্টা আগে | জাতীয়

ইসিতে শেষদিনে ২৩ আপিল মঞ্জুর
ইসিতে শেষদিনে ২৩ আপিল মঞ্জুর

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১১
মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১১

৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

যেভাবে 'গোপন কারাগার' থেকে লিবিয়ায় মুক্ত দুই শতাধিক অভিবাসী
যেভাবে 'গোপন কারাগার' থেকে লিবিয়ায় মুক্ত দুই শতাধিক অভিবাসী

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মোংলায় মাদকের আখড়ায় অভিযান, মাদকসহ আটক ৩
মোংলায় মাদকের আখড়ায় অভিযান, মাদকসহ আটক ৩

৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

৩০ বছরের বন্দি জীবনের অবসান বৃদ্ধা রাহেলার
৩০ বছরের বন্দি জীবনের অবসান বৃদ্ধা রাহেলার

৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

মুন্সীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ আটক ২
মুন্সীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ আটক ২

৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

অপরাধ প্রতিরোধে দিঘীরপাড়ে আইনশৃঙ্খলা সভা
অপরাধ প্রতিরোধে দিঘীরপাড়ে আইনশৃঙ্খলা সভা

৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
জানুয়ারিতেই পে স্কেল কার্যকর, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত?
জানুয়ারিতেই পে স্কেল কার্যকর, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত?

১৭ ঘণ্টা আগে | জাতীয়

আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা
আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা

১৯ ঘণ্টা আগে | দেশগ্রাম

আইসিসিকে এবার নতুন এক প্রস্তাব দিল বাংলাদেশ
আইসিসিকে এবার নতুন এক প্রস্তাব দিল বাংলাদেশ

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যে কারণে ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে অনুরোধ করেন নেতানিয়াহু
যে কারণে ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে অনুরোধ করেন নেতানিয়াহু

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আয়ারল্যান্ডের ‘না’ : ভারতে বিশ্বকাপ না খেলার জন্য গ্রুপ বদলের প্রস্তাব
আয়ারল্যান্ডের ‘না’ : ভারতে বিশ্বকাপ না খেলার জন্য গ্রুপ বদলের প্রস্তাব

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিয়ে করলে ৫০ হাজার দিরহাম অনুদান, সন্তানের জন্মে দ্বিগুণ
বিয়ে করলে ৫০ হাজার দিরহাম অনুদান, সন্তানের জন্মে দ্বিগুণ

১৫ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ

২০ ঘণ্টা আগে | জাতীয়

শীতে কাঁপুনি কমবে নাকি বাড়বে, জানাল আবহাওয়া অফিস
শীতে কাঁপুনি কমবে নাকি বাড়বে, জানাল আবহাওয়া অফিস

১৭ ঘণ্টা আগে | জাতীয়

সাড়ে ১২ ঘণ্টার বৈঠক: কী আলোচনা করল জামায়াত
সাড়ে ১২ ঘণ্টার বৈঠক: কী আলোচনা করল জামায়াত

১৯ ঘণ্টা আগে | রাজনীতি

৩২টি আসন নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা
৩২টি আসন নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

১৩ ঘণ্টা আগে | রাজনীতি

খালি পেটে খেজুর ভেজানো পানি পানের উপকারিতা জেনে নিন
খালি পেটে খেজুর ভেজানো পানি পানের উপকারিতা জেনে নিন

২১ ঘণ্টা আগে | জীবন ধারা

বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ থেকে সরে আসতে পারে পাকিস্তানও
বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ থেকে সরে আসতে পারে পাকিস্তানও

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বৈশ্বিক ইন্টারনেট ছাড়ছে ইরান, নিজস্ব সার্চ ইঞ্জিন ও মেসেজিং অ্যাপ চালুর উদ্যোগ
বৈশ্বিক ইন্টারনেট ছাড়ছে ইরান, নিজস্ব সার্চ ইঞ্জিন ও মেসেজিং অ্যাপ চালুর উদ্যোগ

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে কারণে ইরানে জয়ের সহজ কোনও পথ নেই ট্রাম্পের: আল-জাজিরার বিশ্লেষণ
যে কারণে ইরানে জয়ের সহজ কোনও পথ নেই ট্রাম্পের: আল-জাজিরার বিশ্লেষণ

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিয়ে করলেই মিলবে ১৬ লাখ, সন্তান জন্ম দিলে দ্বিগুণ!
বিয়ে করলেই মিলবে ১৬ লাখ, সন্তান জন্ম দিলে দ্বিগুণ!

১৩ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

কে এই ভেনেজুয়েলার ‘বিশ্বাসঘাতক’?
কে এই ভেনেজুয়েলার ‘বিশ্বাসঘাতক’?

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা না করে প্রধান তেল-গ্যাসক্ষেত্র দখলে নিলো সিরীয় বাহিনী
যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা না করে প্রধান তেল-গ্যাসক্ষেত্র দখলে নিলো সিরীয় বাহিনী

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আমেরিকার বিদ্যুৎ খরচ করে ভারতকে সেবা, ট্রাম্পের উপদেষ্টার ক্ষোভ
আমেরিকার বিদ্যুৎ খরচ করে ভারতকে সেবা, ট্রাম্পের উপদেষ্টার ক্ষোভ

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা
আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল
কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল

১১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৮ জানুয়ারি)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৮ জানুয়ারি)

২১ ঘণ্টা আগে | জাতীয়

পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি: আইনজীবীকে ইসি মাছউদ
পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি: আইনজীবীকে ইসি মাছউদ

১৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় প্রার্থী হচ্ছেন
২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় প্রার্থী হচ্ছেন

১১ ঘণ্টা আগে | রাজনীতি

বিসিবির শোকজ নোটিশের জবাব দিয়েছেন নাজমুল
বিসিবির শোকজ নোটিশের জবাব দিয়েছেন নাজমুল

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রাশিয়া থেকে ফিরলেন চাকরিচ্যুত ৩৫ বাংলাদেশি
রাশিয়া থেকে ফিরলেন চাকরিচ্যুত ৩৫ বাংলাদেশি

৮ ঘণ্টা আগে | জাতীয়

এনসিপি নির্বাচনে যাবে কি না পুনর্বিবেচনা করছে: আসিফ মাহমুদ
এনসিপি নির্বাচনে যাবে কি না পুনর্বিবেচনা করছে: আসিফ মাহমুদ

৬ ঘণ্টা আগে | জাতীয়

৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত
৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

১২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে নাহিদ ইসলামকে শোকজ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে নাহিদ ইসলামকে শোকজ

৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ইউএনওকে ‘শাসানো’ সেই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
ইউএনওকে ‘শাসানো’ সেই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১২ ঘণ্টা আগে | জাতীয়

রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক
রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক

৯ ঘণ্টা আগে | অর্থনীতি

প্রিন্ট সর্বাধিক
বৈধ প্রার্থী ২২৫৩ জন
বৈধ প্রার্থী ২২৫৩ জন

প্রথম পৃষ্ঠা

ইসলামী আন্দোলন না এলে আসন বাড়বে অন্যদের
ইসলামী আন্দোলন না এলে আসন বাড়বে অন্যদের

প্রথম পৃষ্ঠা

ভোটের মাঠে অস্তিত্ব সংকটে এনসিপি
ভোটের মাঠে অস্তিত্ব সংকটে এনসিপি

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের জন্মদিন আজ
স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের জন্মদিন আজ

প্রথম পৃষ্ঠা

উপদেষ্টারা ছাড়ছেন লাল পাসপোর্ট
উপদেষ্টারা ছাড়ছেন লাল পাসপোর্ট

প্রথম পৃষ্ঠা

তিস্তা প্রকল্প দ্রুত সম্পন্ন করতে সম্মতি
তিস্তা প্রকল্প দ্রুত সম্পন্ন করতে সম্মতি

পেছনের পৃষ্ঠা

হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের যাত্রা শুরু
হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের যাত্রা শুরু

নগর জীবন

সুন্দরবনে আবারও বনদস্যুর হানা
সুন্দরবনে আবারও বনদস্যুর হানা

পেছনের পৃষ্ঠা

সাভারে সিরিয়াল কিলার!
সাভারে সিরিয়াল কিলার!

প্রথম পৃষ্ঠা

জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ হবে
জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ হবে

প্রথম পৃষ্ঠা

ভিন্ন লুকে কেয়া পায়েল
ভিন্ন লুকে কেয়া পায়েল

শোবিজ

প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরের বৈঠক
প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরের বৈঠক

প্রথম পৃষ্ঠা

দৈন্যতা তো কিছুটা চলছেই
দৈন্যতা তো কিছুটা চলছেই

শোবিজ

কোনালের ‘ও জান’
কোনালের ‘ও জান’

শোবিজ

তমার নতুন অধ্যায়
তমার নতুন অধ্যায়

শোবিজ

খুলনার বেশির ভাগ কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’
খুলনার বেশির ভাগ কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’

নগর জীবন

দেশের জন্য সবার আন্তরিকতা থাকতে হবে
দেশের জন্য সবার আন্তরিকতা থাকতে হবে

প্রথম পৃষ্ঠা

নির্বাচন উপলক্ষে নীরব চাঁদাবাজি
নির্বাচন উপলক্ষে নীরব চাঁদাবাজি

প্রথম পৃষ্ঠা

যুক্তরাষ্ট্রকে হারিয়ে নিগারদের লড়াই শুরু
যুক্তরাষ্ট্রকে হারিয়ে নিগারদের লড়াই শুরু

মাঠে ময়দানে

সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন
সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন

প্রথম পৃষ্ঠা

বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান
বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান

পেছনের পৃষ্ঠা

বিয়ে করলেই কর্মীরা পাবেন ১৬ লাখ, সন্তান নিলে দ্বিগুণ!
বিয়ে করলেই কর্মীরা পাবেন ১৬ লাখ, সন্তান নিলে দ্বিগুণ!

পূর্ব-পশ্চিম

সিনেমা হল কেন ছাড়লেন দর্শক
সিনেমা হল কেন ছাড়লেন দর্শক

শোবিজ

মার্চে আসছে পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ
মার্চে আসছে পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ

পেছনের পৃষ্ঠা

চট্টগ্রামে স্ত্রী খুনে স্বামী গ্রেপ্তার
চট্টগ্রামে স্ত্রী খুনে স্বামী গ্রেপ্তার

পেছনের পৃষ্ঠা

করুণ দশায় যমুনা-বাঙালি নদী
করুণ দশায় যমুনা-বাঙালি নদী

দেশগ্রাম

বাণী
বাণী

সম্পাদকীয়

অরক্ষিত সুন্দরবন
অরক্ষিত সুন্দরবন

সম্পাদকীয়

লিখুন আপনিও
লিখুন আপনিও

রকমারি রম্য