বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে নেদারল্যান্ডস ও মরক্কো। দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও কোনো দলই জালের দেখা পায়নি।
প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে সামান্য এগিয়ে ছিল মরক্কো। তারা বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে ৫২ দশমিক ৭ শতাংশ সময়, যেখানে নেদারল্যান্ডসের দখলে ছিল ৪৭ দশমিক ৩ শতাংশ।
আক্রমণেও কিছুটা এগিয়ে ছিল মরক্কো। তারা মোট পাঁচটি শট নেয়, যার দুটি ছিল অন র্টাগেট। নেদারল্যান্ডস চারটি শট নিলেও অন টার্গেট রাখতে পেরেছে মাত্র একটি।
পাস আদান-প্রদানেও এগিয়ে মরক্কো। তারা সফলভাবে ২২৫টি পাস সম্পন্ন করেছে, আর নেদারল্যান্ডস করেছে ১৯৪টি।
তবে কর্নার আদায়ে এগিয়ে ছিল নেদারল্যান্ডস। তারা চারটি কর্নার পেলেও মরক্কো পেয়েছে দুটি। দুই দলই সমান ছয়টি করে ফাউল করেছে। ট্যাকলে অবশ্য এগিয়ে মরক্কো, সফলভাবে ছয়টি ট্যাকল করেছে তারা, যেখানে নেদারল্যান্ডসের সফল ট্যাকল তিনটি।
দুই গোলরক্ষকই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নেদারল্যান্ডসের গোলরক্ষক দুটি এবং মরক্কোর গোলরক্ষক একটি সেভ করে দলকে গোল হজমের হাত থেকে বাঁচিয়েছেন।
পরিসংখ্যান বলছে, ম্যাচটি এখন পর্যন্ত বেশ সমানতালে এগোলেও বল দখল ও আক্রমণে মরক্কো সামান্য এগিয়ে রয়েছে। তবে গোলের অপেক্ষা এখনও কাটেনি।
বিডি-প্রতিদিন/এআইডি