নওগাঁর বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী।
এ সময় তিনি বলেন, এটি একটি মোহৎ সেবা মূলক কাজ। যাদেরকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে পূনর্বাসন করা হচ্ছে। তারা যদি যথাযথ প্রয়োগ ও কাজের মাধ্যমে নিজেদের উন্নতি করতে পারে তাহলে এই উদ্যোগ সফলতা পাবে। বসুন্ধরা গ্রুপ সমাজের পিছিয়ে পড়া মানুষকে পৃষ্টপোষকতার যে উদ্যোগ গ্রহণ করেছে তার সাফল্য কামনা করি।
বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বলেন, তিন মাস প্রশিক্ষণ শেষে যারা সেলাই মেশিন পেয়েছেন তাদের একটা আয়ের উৎস করে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। এই উপহার কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য বদলাতে হবে।
সেলাই মেশিন পেয়ে সানজিদা আখতার বলেন, আমার বাবা নেই, আমার কোনো ভাই নেই। প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পাওয়ায় আমার পরিবারকে এগিয়ে নিয়ে যেতে পারবো।
সংগঠনের বদলগাছী শাখার সভাপতি অধ্যক্ষ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. মাসুদ রানা, প্রেসক্লাব সভাপতি শহিদুল ইসলাম দবির, শুভসংঘের সাধারণ সম্পাদক মোছাদ্দেক হোসেন মূসা, সেলাই প্রশিক্ষক সেলিনা দিল আফরোজ, এমদাদুল হক দুলু, জেলা প্রতিনিধি ফরিদুল করিম, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার মো. মামুন, বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শামীম আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি ইয়াছির আরাফাত রাফি, শাহ মো. হাসিবুর রহমান হাসিব।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ১৫ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাইমেশিন বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/কামাল