দিনাজপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে বসুন্ধরা শুভসংঘ।
শনিবার (২৫ এপ্রিল) পরীক্ষার দিন কলেজ প্রাঙ্গণে সংগঠনের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
পরীক্ষার্থীদের জন্য সংগঠনের পক্ষ থেকে দিকনির্দেশনা প্রদান, পরীক্ষার কক্ষ খুঁজে দেওয়া, জরুরি ভিত্তিতে মোটরসাইকেল সার্ভিস, কলম সরবরাহ এবং বিশুদ্ধ পানি বিতরণসহ বিভিন্ন সেবা দেওয়া হয়। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভোগান্তি অনেকটাই কমে আসে।
এ সময় উপস্থিত ছিলেন শাখার সভাপতি অরুপ কুমার রায়, সহ-সভাপতি শাহারিয়ার কবির ও আসাদুল্লা আল আসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদ হাসান, সাংগঠনিক সম্পাদক হৃদয় আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম আতিক, ইভেন্ট সম্পাদক অপূর্ব রায়, সাহিত্য বিষয়ক সম্পাদক পাওয়েল চন্দ্র দেবশর্মা, নারী বিষয়ক সম্পাদক রুবিয়া আক্তার রিমু, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক অঞ্জলি, সমাজ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এবং কার্যকরী সদস্য অর্পা রায় ও রোকন-উজ-জামান।
দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি বলেন, শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের পাশে থেকে এমন সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আরকে