স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রাম পুলিশে নারী সদস্য নিয়োগ করা হলে স্থানীয় সরকারের কার্যক্রম আরও স্বচ্ছ, কার্যকর ও জনবান্ধব হবে। পাশাপাশি নারী ও শিশু সংক্রান্ত সামাজিক সমস্যা মোকাবিলায় নারী গ্রাম পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
গতকাল সচিবালয়ে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।