মহান বিজয়ের মাসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ডিবিএল সিরামিকস আয়োজন করে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘শহীদ আব্দুল কুদ্দুস দুলাল স্মরণে শ্রদ্ধাঞ্জলি: সৃষ্টির ক্যানভাস ২০২৫’।
ডিবিএল সিরামিকসের ফ্যাক্টরি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ডিবিএল পরিবারের সদস্যদের সন্তানরা অংশগ্রহণ করে। শিশুদের তুলির আঁচড়ে ফুটে ওঠে মুক্তিযুদ্ধের চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের মাননীয় ভাইস চেয়ারম্যান এম. এ. রহিম, চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রখ্যাত চিত্রশিল্পী ও অধ্যাপক নিসার হোসেন এবং শেখ আফজাল হোসেনসহ ডিবিএল গ্রুপের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা।
চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি দুইটি বয়সভিত্তিক গ্রুপে অনুষ্ঠিত হয় ৪ থেকে ১০ বছর এবং ১১ থেকে ১৫ বছর। বিচারকমণ্ডলী বয়স ও সৃজনশীলতার মানদণ্ডে বিজয়ীদের নির্বাচন করেন। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ আয়োজন সম্পর্কে কোম্পানির নেতৃত্ব বলেন, শহীদদের স্মরণ মানে কেবল অতীতকে স্মরণ করা নয়, বরং তাঁদের আদর্শকে আগামী দিনের পথচলায় ধারণ করা। আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/মাইনুল