মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড-এর উদ্যোগে রুপায়ণ লেক ক্যাসেল কনডোমিনিয়াম প্রজেক্টে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ‘রুপায়ণ বিজয় আলো ২০২৫’ আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেটের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (সেলস) মো. সাদ্দাম হোসেন।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা, সামাজিক মিলনমেলা, পিঠা উৎসব ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিশু থেকে প্রবীণ- সব বয়সীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের সহযোগী হিসেবে ছিল টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। এ সময় গ্রামীণফোনের ‘Alo’ প্রোডাক্টসমূহের বিশেষ প্রদর্শনীও আয়োজন করা হয়। যেখানে দর্শনার্থীরা ডিজিটাল ও স্মার্ট লাইফস্টাইল সেবার বিষয়ে সরাসরি ধারণা নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের বসুন্ধরা জোনাল হেড টারজান চৌধুরী, ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের আব্দুল আউয়াল রবি, ব্রান্ড এন্ড মার্কেটিং এর নূর হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/তানিয়া