মহান বিজয় দিবস ও আকিজ বাইসাইকেলের জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ 'আকিজ বাইসাইকেল বিজয় র্যালি'। বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করে আকিজ বাইসাইকেল –এর ব্যবহারকারী ও সাইক্লিস্টদের অংশগ্রহণে বিজয় র ্যালি অনুষ্ঠিত হয়।
আকিজ বাইসাইকেল কর্তৃপক্ষ জানায়, মহান বিজয় দিবস ও ব্রান্ডের জন্মদিনকে কেন্দ্র করে এই বিজয় র ্যালির আয়োজনের
মূল উদ্দেশ্য হলো স্বাধীনতার চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়া এবং জাতীয় গৌরবের সঙ্গে আকিজ বাইসাইকেলের
অগ্রযাত্রাকে একসূত্রে তুলে ধরা।
উন্নত প্রযুক্তি, আধুনিক নকশা ও আন্তর্জাতিক মান বজায় রেখে আকিজ বাইসাইকেল ২০২৩ সালে বাণিজ্যিক যাত্রা শুরু করে।
বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন শেখ শামিম উদ্দিন, চেয়ারম্যান, আকিজ ভেঞ্চার গ্রুপ; সৈয়দ জয়নুল আবেদিন, প্রধান নির্বাহী কর্মকর্তা, আকিজ বাইসাইকেল এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এএম