দেশের প্রযুক্তি খাতের বিজনেস ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে অনুষ্ঠিত হলো ওয়ালটন–ইন্টেল টেক গালা নাইট।
মঙ্গলবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল এবং দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড ওয়ালটন কম্পিউটার যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করেন। এ সময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এস এম মঞ্জুরুল আলম অভি এর সভাপতিত্বে আয়োজিত গালা নাইটে ওয়ালটন ও ইন্টেল তাদের বর্তমান বাজারে থাকা প্রযুক্তি পণ্য এবং আগামী বছরের নতুন প্রযুক্তি সমাধানগুলো প্রদর্শন করে। পারফরম্যান্স, এন্টারপ্রাইজ ইউজ, স্মার্ট সল্যুশন এবং কাস্টমার এক্সপেরিয়েন্সকে গুরুত্ব দিয়ে প্রযুক্তি খাতের ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরা হয়।
ইন্টেলের বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান কান্ট্রি ম্যানেজার জিয়া মনজুর এবং ফিল্ড অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার বুন হাউ পোহ পার্টনারদের উদ্দেশ্যে ইন্টেলের আপকামিং প্রযুক্তি, প্রসেসর ইনোভেশন এবং এন্টারপ্রাইজ ও গ্রাহক ভিত্তিক নতুন সম্ভাবনার বিষয় সংক্ষেপে ব্রিফ করেন।
অনুষ্ঠানে ওয়ালটনের ক্রমবর্ধমান সক্ষমতা, নিজস্ব উৎপাদনভিত্তিক উদ্ভাবন এবং বাজারের চাহিদা অনুযায়ী উন্নত প্রযুক্তি পণ্য নিয়ে বিস্তারিত প্রেজেন্টেশন প্রদর্শিত হয়। পাশাপাশি ২০২৬ সালের ওয়ালটন কম্পিউটার পণ্যের রোডম্যাপও তুলে ধরা হয়।
গালা নাইটের অন্যতম আকর্ষণ ছিল ডিসপ্লে সেন্টার ও এক্সপেরিয়েন্স জোন, যেখানে ওয়ালটনের সর্বাধুনিক ডেস্কটপ, ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসি, ট্যাবলেট, মনিটর, মাউস-কিবোর্ড, সিসি ক্যামেরা, এক্সভিআর সল্যুশন এবং নতুন ৯ মডেলের ই-বাইক প্রদর্শিত হয়। অংশগ্রহণকারীরা সরাসরি এসব পণ্যের ব্যবহারিক অভিজ্ঞতা নেন এবং সম্ভাব্য প্রয়োগ নিয়ে ইতিবাচক মতামত প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট (MISIT) কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি এবং আইসিবি ইসলামি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান প্রমুখ।
ওয়ালটন–ইন্টেল টেক গালা নাইট দেশের প্রযুক্তি খাতের ব্যবসায়িক অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার পাশাপাশি নতুন প্রযুক্তি গ্রহণ এবং উদ্ভাবনের পথকে ত্বরান্বিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিডি-প্রতিদিন/সুজন