মনোস্পুল বাংলাদেশ পিএলসি’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার হাইব্রিড সিস্টেমে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জনাব মোস্তফা কামাল মহীউদ্দীন।
সভায় শেয়ারহোল্ডাররা পরিচালনা পর্ষদ ঘোষিত ১৫% স্টক লভ্যাংশ ও ৫% নগদ লভ্যাংশ সহ অন্যান্য আলোচ্যসূচি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জামাল মহীউদ্দীন, পরিচালক মো. মোবারক হোসেন, পরিচালক অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া, কোম্পানি সচিব মো. ইমদাদুল হক এবং সিএফও খন্দকার আশরাফ উদ্দীন সভায় উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত ছিলেন পরিচালক মো. রেজাউল ইসলাম, মো. আনোয়ার হোসেন এবং স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. আতাউর রহমান ও প্রফেসর ড. শামসুন্নাহার।
সভায় ৫৫ জন শেয়ারহোল্ডার সশরীরে ও অনলাইনে অংশগ্রহণ করেন। শেয়ারহোল্ডাররা কোম্পানির নতুন নামকরণ এবং মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন সংশোধনের মাধ্যমে বহুমুখী ব্যবসায় উদ্যোগকে স্বাগত জানান।
সভায় উপস্থিতরা কোম্পানির ব্যাবসার ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করেন।
বিডি-প্রতিদিন/সুজন