ধর্মপ্রাণ মুসলমানদের জন্য নির্ভরযোগ্য, স্বচ্ছ ও মানসম্মত হজ ও ওমরাহ সেবা নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে আকিজ রিসোর্স গ্রুপের নতুন প্রতিষ্ঠান ‘সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস’।
এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর নয়াপল্টনে অবস্থিত প্রতিষ্ঠানটির অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।
এই প্রতিষ্ঠান হজ ও ওমরাহ যাত্রীদের জন্য গ্রুপ ও কাস্টমাইজড প্যাকেজ, ভিসা প্রসেসিং, এয়ার টিকেটিং, মক্কা ও মদিনায় হোটেল বুকিং, স্থানীয় পরিবহন, রিয়েল-টাইম সাপোর্ট এবং হজযাত্রীদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করবে।
অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন, ডেপুটি সিওও সোহানুর রহমান সোহানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ