বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ ২০২৫ সালে নিজেদের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড গড়েছে। সদ্যসমাপ্ত বছরে নগদের মাধ্যমে মোট প্রায় ৩ লাখ ৮০ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে, যা ২০২৪ সালে ছিল প্রায় ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা।
এছাড়া ২০২৫ সালের ডিসেম্বর মাসে গ্রাহকেরা এক মাসে ৩৫ হাজার ৫৩০ কোটি টাকার লেনদেন করেছেন, যা মাসভিত্তিক সর্বোচ্চ রেকর্ড। গত বছরে তিনবার মাসিক লেনদেনের রেকর্ড গড়েছে নগদ।
এই অর্জনে সকল গ্রাহক, কর্মী, ডিস্ট্রিবিউটর ও উদ্যোক্তাদের শুভেচ্ছা জানান নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ। তিনি বলেন, নগদ সবসময় গ্রাহকবান্ধব সেবা ও সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ নিশ্চিত করে আসছে।
তিনি আরও জানান, উন্নত সেবা ও নিরাপত্তা বৃদ্ধির ফলে নতুন গ্রাহক যুক্ত হচ্ছে এবং লেনদেনের পরিমাণ বাড়ছে। ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, পেমেন্ট, বিল পরিশোধ, মোবাইল রিচার্জ ও রেমিটেন্সের মাধ্যমেই এই লেনদেনের বড় অংশ সম্পন্ন হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ