কক্সবাজার লং বীচ হোটেলের কনফারেন্স লাউঞ্জে বায়োফার্মা লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালার মাধ্যমে কোম্পানির বিগত বছরের সাফল্য পর্যালোচনা, নতুন পণ্য ও কৌশল নিয়ে আলোচনা করে ভবিষ্যৎ বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
প্রশিক্ষণ ও নেটওয়ার্কিং বিবেচনা করে আগামী বছরের অগ্রগতির সোপান রচনা করা হয়। মূল অনুষ্ঠান গত ৩১ ডিসেম্বর দুপুর ২টায় শেষ হলে ও অদ্য নববর্ষে কোম্পানির সকল কর্মকর্তা, মেডিকেল প্রমোশন অফিসার, এরিয়া সেলস ম্যানাজার, রিজিওনাল সেলস ম্যানেজারসহ সম্মেলনের সকল কলা, কৌশলী সী বিচে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রেণের মাধ্যমে আজ ১ জানুয়ারি ২০২৬ দুপুর ১২ টায় অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়োফার্মা লিমিটেডের বর্তমান চেয়ারম্যান ডা. শাহবুদ্দিন আহমেদ চৌধুরী। উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্ল্যা ও শুভেচ্ছা বক্তব্য রাখেন কোম্পানির বর্তমান ভাইস চেয়ারম্যান ডা. আনোয়ারুল আজীম। সূচনা বক্তব্য রাখেন কোম্পানির সাবেক চেয়ারম্যান প্রফেসর ডা. এন এ কামরুল আহসান। এছাড়া কোম্পানির পরিচালনা পর্ষদের মধ্যে ডা. মিজানুর রহমান, ডা. আলী আশরাফ খান, ডা. ফজলুর রহমান মজুমদার, সাইফুল আমিন, প্রফেসর ডা. জহির উদ্দিন মাহমুদসহ দেশবরেণ্য চিকিৎসকগণ উপস্থিত ছিলেন এবং এদের দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
যারা বিগত বছরে সেলসে ভালো performance দেখিয়েছেন তাদের পুরস্কৃত করা হয় এবং পরিচালনা পর্ষদের উপস্থিতিতে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের হাত থেকে তারা পুরষ্কার গ্রহণ করেন। পবিত্র কোরআন তেলাওয়াত ও কবিতা আবৃত্তি, গান, হামদ ও নাত প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বদের পুরষ্কার দেয়া হয়। যারা টার্গেট এর চেয়ে ও বেশী সেলস করেছেন তাদের কে ক্রেস্ট, প্রশংসাপত্র ও আর্থিক সম্মানী দিয়ে দিয়ে সম্মানিত করা হয় এবং অনেককে প্রমোশন দেয়া হয়। এদের মধ্যে তিনজনকে ম্যান অফ দ্যা ইয়ার ঘোষণা করে প্রশংসাপত্র দেয়া হয়। নয়জন প্রবীণ কর্মকর্তাদের ক্রেস্ট, প্রশংসাপত্র ও আর্থিক সম্মানী দিয়ে সম্মানিত করা হয়। সেলস ম্যানদের জীবন-জীবিকা নিয়ে একটি নাটিকা প্রদর্শন করা হয়। নাটকে মাহবুবের দৃষ্টি নন্দন ও অনবদ্য অভিনয়ে উপস্থিত অনেকের চোখের পানি চলে আসে,তার অভিনয়ে মনে হয় যেন ফালানী নাটকের ইষিতার অভিনয়। এক ঐতিহাসিক মনোমুগ্ধকর অনুভূতি। এ নাটক সেলস প্রতিনিধিদের জন্য আগামী দিনের পথ নির্দেশিকা।
বিডি প্রতিদিন/আরাফাত/ইআর