প্রথমবারের মতো সাশ্রয়ী মূল্যে পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুটার নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছে দেশের শিল্পগ্রুপ আরএফএলের ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড ‘রাইডো’।
মেলার মূল ভবনের ২৩ নম্বর প্যাভিলিয়নে প্রতিষ্ঠানটি তাদের আকর্ষণীয় ডিজাইনের মোট ৯টি মডেলের স্কুটার প্রদর্শন করছে। মেলায় রাইডোর স্টলের অন্যতম আকর্ষণ মাত্র ৪৯ হাজার টাকার একটি ইলেকট্রিক স্কুটার।
‘রাইডো লিফ’ মডেলের এই স্কুটারটির বাজার মূল্য ৫৫ হাজার টাকা হলেও মেলা উপলক্ষে এতে ৬ হাজার টাকা মূল্যছাড় দেওয়া হচ্ছে। আকর্ষণীয় ডিজাইন ও সাশ্রয়ী মূল্যের কারণে তরুণদের মধ্যে এই মডেলটি ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ