শহরের ব্যস্ত জীবনে একটু আনন্দ আর স্বস্তির মুহূর্ত এনে দিতে টুটি টুইস্ট আয়োজন করে ‘বাবল অ্যান্ড চিল’ নামের একটি বিশেষ ক্যাম্পেইন। নানা রঙ আর আনন্দে ভরা এই আয়োজন সম্প্রতি সফলভাবে শেষ হয়েছে। এ উপলক্ষে ঢাকায় সিটি গ্রুপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় পুরস্কার হস্তান্তর অনুষ্ঠান।
ক্যাম্পেইনের মূল লক্ষ্য ছিল দৈনন্দিন জীবনের একঘেয়েমির মাঝে মানুষকে ছোট্ট বিরতি ও আনন্দের সুযোগ দেওয়া। সে লক্ষ্যেই টুটি টুইস্ট সরাসরি মানুষের কাছে পৌঁছে যায় মাঠপর্যায়ের নানা কার্যক্রমের মাধ্যমে। আয়োজনের অংশ হিসেবে ঢাকার পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকায় ছয় হাজার গোলাপি রঙের টুটি টুইস্ট বেলুন বিতরণ করা হয়। এতে মুহূর্তেই চারপাশে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং সবার দৃষ্টি কাড়ে।
ক্যাম্পেইনে জনপ্রিয় কিছু ইনফ্লুয়েন্সার যুক্ত ছিলেন। এতে অনলাইনে ও সরাসরি মানুষের মাঝে আয়োজনটির আনন্দ আরও ছড়িয়ে পড়ে। পুরো ক্যাম্পেইনে এক হাজারের বেশি মানুষ সক্রিয়ভাবে অংশ নেন।
ক্যাম্পেইনের শেষ দিনে বিজয়ী জেরিন তাসনিম সিটি গ্রুপের প্রধান কার্যালয়ে এসে তার পুরস্কার গ্রহণ করেন। তাকে পুরস্কার হিসেবে দেওয়া হয় কক্সবাজার ভ্রমণের সুযোগ। পাশাপাশি ছিল টুটি টুইস্টের ক্যান্ডি ও চুইংগাম দিয়ে সাজানো একটি উপহার প্যাকেট। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিটি গ্রুপ ও স্পিচ বাবল কমিউনিকেশন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।