আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পুরো দেশই যেন নির্বাচনি উত্তাপ আর উৎসবে মেতেছে। আর এই নির্বাচনি আমেজকে আরও বাড়িয়ে দিতে ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মিনিস্টার নিয়ে এলো বহুল আলোচিত ‘নির্বাচনি উৎসব’ অফার, যেখানে মিনিস্টার ব্র্যান্ডের এলইডি টিভি ও ফ্রিজ ক্রয়ে গ্রাহক পাচ্ছেন ৫৩ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট।
চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে শুরু হওয়া ‘নির্বাচনি উৎসব’ অফারে গ্রাহকরা এখন মিনিস্টারের যেকোনো ইলেক্ট্রনিকস পণ্য ক্রয় করতে পারবেন অবিশ্বাস্য ডিসকাউন্টে। ‘নির্বাচনি উৎসব’ অফারে মিনিস্টারের নির্দিষ্ট মডেলের টিভিতে গ্রাহক পাচ্ছেন ৫৩ শতাংশ ডিসকাউন্ট।
এছাড়াও মিনিস্টার ৩২ ইঞ্চির অ্যান্ড্রয়েড এলইডি টিভি মাত্র ১৭,৯০০ টাকা সাথে ২,০০০ টাকার ক্যাশ ভাউচার এবং ৫৫ ইঞ্চির অ্যান্ড্রয়েড এলইডি টিভি মাত্র ৪৯,৯০০ টাকা সাথে ১০,০০০ টাকার ক্যাশ ভাউচার।
শুধু টিভিতেই নয়, এই অফারের আওতায় মিনিস্টার ব্র্যান্ডের ফ্রিজের ওপর রয়েছে বিশাল ডিসকাউন্ট। মিনিস্টারের ৬০০ লিটারের (সর্বাধুনিক প্রযুক্তি এবং ডিজাইন সংবলিত) ফ্রিজ ক্রয়ে গ্রাহক পাচ্ছেন ৫৩ শতাংশ ডিসকাউন্ট। নির্বাচনি অফারে ফ্রিজ, টেলিভিশন ছাড়াও মিনিস্টার ব্র্যান্ডের এসিও পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য সাশ্রয়ী মূল্যে।
মিনিস্টারের নির্দিষ্ট মডেলের এসি নগদ ক্রয়ের ক্ষেত্রে রয়েছে ২৫,৯২৪ টাকা পর্যন্ত ডিসকাউন্ট অথবা ৩৭,০০০ টাকার ক্যাশ ভাউচার।
এছাড়াও মিনিস্টার ব্র্যান্ডের সকল হোম এ্যাপ্লায়েন্স পণ্যের উপরও এই অফারটি প্রযোজ্য। যেকোনো মডেলের মিনিস্টার ওয়াশিং মেশিন নগদ ক্রয়ে গ্রাহক পেয়ে যাবেন ৪,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট এবং যেকোনো মডেলের মাইক্রোওয়েভ ওভেন নগদ ক্রয়ে রয়েছে ২,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট। আরো আছে বিভিন্ন হোম এ্যাপ্লায়েন্স পণ্যে বিশাল ডিসকাউন্ট ও গিফট বক্স।
নির্বাচনি উৎসব অফার সর্ম্পকে কোম্পানিটির হেড অব ব্র্যান্ড কে এম জি কিবরিয়া বলেন, ‘মিনিস্টার দেশের মানুষের কোম্পানি। আমাদের কোম্পানি দেশের মানুষের সক্ষমতা এবং সুবিধার কথা চিন্তা করেই অফার দিয়ে থাকে। এইবারও তার ব্যত্যয় ঘটেনি। সামনে জাতীয় সংসদ নির্বাচন। মানুষ এই সময় বাসায় কিংবা চায়ের দোকান যেখানেই থাকুক চোখ থাকবে টিভির ওপর।’
তিনি আরও বলেন, ‘সবশেষ নির্বাচনি খবর জানতে টিভি দেখার প্রতি আগ্রহ থাকবে সবার। আর দেশের মানুষের এই টিভি দেখাকে সহজ করে দিতে মিনিস্টার টিভিতে দিচ্ছে সর্বোচ্চ ৫৩ শতাংশ ডিসকাউন্ট। শুধু যে টিভিতে তা নয়, মিনিস্টার ফ্রিজসহ সকল পণ্যে রয়েছে অবিশ্বাস্য ডিসকাউন্ট।’
বিডি-প্রতিদিন/জামশেদ