বাংলাদেশের শীর্ষস্থানীয় এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ। এখন থেকে তিনি ‘ফেস অব ওয়ালটন এসি’ হিসেবে কাজ করবেন।
রবিবার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে ওয়ালটনের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান। এ সময় ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সুজন