বরিশালের একটি মাতৃসদন ও চারটি নগর স্বাস্থ্য কেন্দ্র কার্যক্রম পরিচালনা সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সরকারি সিদ্ধান্তের পর স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর কার্যক্রম হস্তান্তর করা হয়।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীনের কাছ থেকে দায়িক্ব গ্রহণ করেন সিভিল সার্জন ডা. মঞ্জুর ই এলাহী।
এ সময় সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্র, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শওকত হাসান ও সাবেক কাউন্সিলর আলতাফ মাহমুদ শিকদারসহ অনেকে উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. ডা. মঞ্জুর ই এলাহী জানান, স্থানীয় সরকার বিভাগের আওতায় একটি মাতৃসদন ও চারটি নগর স্বাস্থ্য কেন্দ্র সিটি করপোরেশন পরিচালনা করতো। সরকারের সিদ্বান্তে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। সিটি প্রশাসকের সহায়তায় এখন থেকে সিভিল সার্জন কেন্দ্রগুলো পরিচালনা করবে।
এ বিষয়ে বরিশাল সিটি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, সিটি করপোরেশনের মাতৃসদন ও নগর স্বাস্থ্য কেন্দ্রগুলো কিছুটা সচল ছিলো। এখানে গর্ভবতী মায়েদের চিকিৎসা ও তাদের বাচ্চাদের টিকা দেওয়া হতো। সরকারের সিদ্বান্ত এই কেন্দ্রগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত করবে। আগে যৌথভাবে সিটি করপোরেশন ও এনজিও এসব প্রতিষ্ঠান পরিচালনা করতো।বরিশালের যে এনজিও ছিলো, সেটা সিলেটের। তাই এটা শতভাগ পরিচালিত হচ্ছিলও না। তাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এটা সুন্দরভাবে পরিচালিত হবে।
বিডি প্রতিদিন/আরকে