পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় আলোকসজ্জা করা হয়েছে। দৃষ্টিনন্দন আলোকসজ্জা দেখেতে ছবি তুলতে সন্ধ্যায় নগরবাসীকে ভিড় জামতে দেখা গেছে। এছাড়া সেখানে নারীদের জন্য রয়েছে নামাজের ব্যবস্থা। এদিকে বৃষ্টি থেকে রক্ষায় মাঠে সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে।
এখানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। জামাতে ইমামতি করবেন কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ক্বারী মোহাম্মদ ইব্রাহীম। সংশ্লিষ্টরা জানিয়েছেন, কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহের পাশে জিমনেসিয়ামে নারীদের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে।
সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, “নগরবাসী যেন সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত আদায় করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এছাড়া অনেক দিন পর নারীদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে। ”
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, “কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তিনটি পুলিশের টিম দায়িত্ব পালন করবে। এছাড়া নগরীর প্রতিটি ঈদগাহে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ”
বিডি প্রতিদিন/এএম