জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মুসা ফকির নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের উত্তর চরবওলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুসা ফকির(৬০) ওই এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে গরুর জন্য মাঠে ঘাস কাটতে গেলে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন মুসা ফকির। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা: নাহিদুজ্জামান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, বজ্রপাতে মুসা ফকির নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম