সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।
শুক্রবার দিনভর তিনি উপজেলার বিভিন্ন ভাঙনের পয়েন্টগুলো সশরীরে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন।
পরিদর্শন শেষে তিনি সরকারের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ, জরুরি খাদ্য সামগ্রী এবং পুনর্বাসনের জন্য ঘর তৈরির ঢেউটিন বিতরণ করেন।
এ সময় ভাঙন কবলিত মানুষকে আশ্বস্ত করে বলেন, সাময়িক ত্রাণের পাশাপাশি এই অঞ্চলের মানুষের স্থায়ী সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে। যমুনার তীব্র ভাঙনরোধে খুব দ্রুতই চৌহালীতে স্থায়ী বাঁধ নির্মাণকাজ শুরু করা হবে। নদীভাঙন থেকে এলাকা রক্ষায় সরকার সব ধরনের পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানে ঘোষিত ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চৌহালী উপজেলায় কৃষক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা ও জৈব সার বিতরণ করেন আমিরুল ইসলাম।
বিডি-প্রতিদিন/এমই