নাঙ্গলকোটে এক গহবধূ ২২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার খিলপাড়া গ্রামের প্রবাসী মোহাম্মদ শাহাদাতের স্ত্রী। গত বুধবার রাতে হেসাখাল খিলপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। এরপর থেকে তার ছয় ও চার বছরের শিশু ফারিয়া ও ফারাবি মায়ের জন্য আহাজারি করছে। এ ঘটনায় গৃহবধূর শাশুড়ি নাঙ্গলকোট থানায় প্রথমে অভিযোগ ও পরে সাধারণ ডায়েরি করেন। প্রশাসন তার কোনো সন্ধান দিতে পারেনি। গ"হবধূর দেবর শাহপরান বলেন, আমরা অবুঝ শিশু দুটিকে নিয়ে বিপাকে পড়েছি। তারা সারা দিন মা মা করে কান্নাকাটি করে। পুলিশ আমাকে থানায় নিয়েও হয়রানি করছে। এ ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
নাঙ্গলকোট থানা এসআই আশরাফুল ইসলাম বলেন, নিখোঁজ নারীর বিষয়ে তদন্ত চলছে। তার কোনো মোবাইল নম্বর কেউ দিতে না পারায় বিষয়টি জটিল হয়ে গেছে।