চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানের টোলমুক্ত ঘোষণার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চালকরা। গতকাল বিকালে সেতুর বারঘরিয়া এলাকায় মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেছে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ও চালকরা। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ চরাকালে বক্তৃতা করেন অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, চাঁপাই পৌর একতা অটোশ্রমিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মো. রকি প্রমুখ। বক্তারা ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান টোলমুক্ত ঘোষণা করার দাবি জানান।