জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় বুধবার রাতে ট্রেনে কাটা পড়ে সুফিয়া বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃত সুফিয়া বেগম (৬০) শহরের আবদুল আজিজের স্ত্রী। রেলওয়ে থানার ওসি সাইফুল ইসলাম জানান, ‘রাত সাড়ে ৮টার দিকে স্টেশনের কাছে টাঙ্গাইলের ভুয়াপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর জামালপুর এক্স ট্রেনের নিচে কাটা পড়েন ওই বৃদ্ধা। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’