নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রি ও সেবনের দায়ে চার যুবককে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয় এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন- রূপসী প্রধান বাড়ির মুন্না, বারিয়ারটেকের মৃদুল হাসান, টেকনোয়াদ্দার সাকিব ও যুবরাজ মিয়া।