ফতুল্লা থানার জামতলায় গতকাল এক বাড়িতে সাদা পোশাকে মাদকবিরোধী অভিযান চালানোর সময়ে দুই সোর্সসহ দুই পুলিশকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। জানা যায়, সন্ধ্যায় সাদা পোশাকে ফতুল্লা মডেল থানার এসআই খাইরুল বাশার ও কনেস্টবল আরিফুল ইসলাম দুজন সোর্সকে সঙ্গে নিয়ে ধোপাপট্রি এলাকায় আইনজীবীর বাড়ি নামে একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় তাদের মধ্যে কনেস্টবল আরিফুল ইসলাম আলমারির একটি ড্রয়ার থেকে সোনার একটি চেইন তার পকেটে ভরে নেয়। এ সময় বাড়ির লোকজনের পরিচয়পত্র দেখতে চাইলে তারা দেখাতে পারেনি। এমন অভিযোগ তুলে বাড়ির লোকজন তাদের গণপিটুনি দেয়। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ‘সংবাদ পেয়ে ওই বাড়ি থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- স্থানীয় নির্বাচন নিয়ে সংলাপে বসছে ইসি
- ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সদর দফতরে বোমা হামলার হুমকি: রিপোর্ট
- প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ
- ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি!
- বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব
- কাকতালীয়ভাবে ‘৮৬তম’ মিনিটেই ভাঙল তিন আফ্রিকান দলের বিশ্বকাপ স্বপ্ন
- এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেফতার
- নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন
- জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই ভারতের
- জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
- দামেস্কের ক্যাফেতে বোমা বিস্ফোরণ, হতাহত ২১
- গরমে ফ্রান্সে এসি কিনতে হুড়োহুড়ি, ভিড় সামলাতে নামল পুলিশ
- আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা: তিন সন্দেহভাজন আটক
- সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা: রিপোর্ট
- টেকসই উত্তরণে এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী
- তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ
- মেসির বেলায় ছাড়, বালোগানের লাল কার্ডে নতুন বিতর্ক
- জুলাই শহীদদের স্মরণসভা শনিবার, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী
- সেতুমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
- যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো!
ফতুল্লায় সোর্সসহ দুই পুলিশকে গণপিটুনি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর