এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিগ্নে যাতায়াত নিশ্চিত করতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় অবৈধ ফুটপাত দখল ও সড়কে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১৪ জন বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং একজনকে অর্থদন্ড দেওয়া হয়। গতকাল দুপুরে ইউএনও আসিফ আল জিনাত এ অভিযানে নেতৃত্ব দেন।