শিরোনাম
প্রকাশ: ০০:০০, শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬ আপডেট: ০০:৩১, শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

হাজার হাজার ভুয়া আসামি

♦ জুলাই মামলা নিয়ে গলদঘর্ম তদন্তকারীরা ♦ ঢালাও আসামি শনাক্তেই যাচ্ছে সময় ♦ তদন্ত বিঘ্নিত, বাণিজ্যেরও অভিযোগ ♦ সবচেয়ে বেশি ভুয়া সিআর মামলায়
আলী আজম
প্রিন্ট ভার্সন
হাজার হাজার ভুয়া আসামি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সবচেয়ে বেশি আসামি করা হয় মিরপুরে আন্দোলনে যোগ দিয়ে শহীদ হওয়া ইমন হোসেন আকাশ হত্যা মামলায়। ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের গুলিতে নিহত হন তিনি। এ ঘটনায় তার মা ওই বছরের ২৭ আগস্ট ৬৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০০-৬০০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। কিন্তু মামলাটির তদন্তে নেমে হতবাক হন তদন্তকারীরা। ৬৫০ আসামির খোঁজ নিতেই কেটেই গেছে প্রায় দুই বছর। এর মধ্যে ৫৪৯ জনের কোনো সংশ্লিষ্টতাই মেলেনি। দীর্ঘ দিনের তদন্ত শেষে ৯১ জনের সংশ্লিষ্টতা বেরিয়ে এসেছে। গ্রেপ্তার হয়েছে মাত্র ৩২ জন। অথচ মামলাটির আসামির তালিকায় ছিল শেখ হাসিনা থেকে শুরু করে মামলার আসামি তিন জেলার ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী। ৫৪৯ আসামি যে নির্দোষ এটি প্রমাণের পেছনেই বেশির ভাগ সময় ব্যয় করতে হয়েছে তদন্তকারী কর্মকর্তার। ফলে এখনো এ মামলার চার্জশিট দাখিল করতে পারেনি পুলিশ।

শুধু এ ঘটনাই নয়, জুলাই আন্দোলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর সারা দেশে দায়ের হওয়া বেশির ভাগ মামলা নিয়েই বিপত্তিতে পড়েছেন তদন্তকারী কর্মকর্তারা। সংশ্লিষ্টরা বলছেন, ঢালাও আসামি করে সারা দেশে একযোগে মামলা দায়ের শুরু হওয়ার সময়ই শঙ্কা প্রকাশ করা হয়েছিল, এসব মামলার তদন্তকাজ শেষ করতে দীর্ঘ সময় বিপত্তি হতে পারে। বাস্তবে হয়েছেও তাই। অনেক মামলাই হয়েছে ভুয়া। আবার অনেক মামলার শত শত আসামির খুঁজে বের করতে গিয়ে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে সময় লাগছে। এমনও মামলা আছে এজাহারনামীয় কোনো আসামি দায়ী নয়। এ ছাড়াও ঘটনাস্থলের সঙ্গে বাস্তবতার মিল না থাকা, একই ঘটনায় একাধিক মামলা দায়ের করা, ভিকটিমকে বাদী চিনতে না পারাসহ বিভিন্ন কারণে মামলার তদন্তে জটিলতা সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে অভিযোগ উঠছে বাণিজ্যেরও। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, জুলাই আন্দোলনে সারা দেশে ১ হাজার ৮৫৫টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৭৯৯টি হত্যা মামলা। এখন পর্যন্ত মাত্র ১০৬টি মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। যার মধ্যে হত্যা মামলা ৩১টি ও অন্য ধারার মামলা ৭৫টি।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) তদন্তাধীন ২৭২টি মামলার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আদালতে দায়ের হওয়া (সিআর) মামলায় অপ্রমাণিত হওয়ার হার বেশি। প্রায় ৬৪ শতাংশ। তথ্য ঘেঁটে দেখা গেছে, ১৯৫ সিআর মামলার মধ্যে ১৪২টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে মাত্র ৯০টি মামলা প্রমাণিত হয়েছে। অপ্রমাণিত মামলার মধ্যে ভিকটিম খুঁজে পাওয়া যায়নি ৬টি মামলায়। মিথ্যা মামলা দায়ের করা হয় ১৪টি, বাদীর অসহযোগিতা ও সাক্ষ্য প্রমাণের অভাব রয়েছে ৩টি মামলায়। একটি মামলা বাদীকে বাধ্য করা হয়। থানায় দায়ের হওয়ার পরও ৭টি মামলা আদালতেও দায়ের হয়। এদিকে পিবিআইতে তদন্তাধীন থানায় দায়ের হওয়া ৭৭টি মামলার তথ্য ঘেঁটে দেখা গেছে, মাত্র ৩৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। এখনো মুলতবি রয়েছে ৪০টি মামলা। অর্থাৎ এসব মামলা দায়ের হওয়ার দুই বছরেরও বেশি অর্ধেক মামলাও নিষ্পত্তি করতে পারেনি সংস্থাটি। এর কারণ হিসেবে ঘুরেফিরে ঢালাও আসামি ও নানা অসংগতিই সামনে আসছে। তবে পুলিশ সদর দপ্তরের নির্দেশ অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসব মামলার তদন্ত চলমান রেখেছেন তদন্তকারী কর্মকর্তারা।

মিরপুরে নিহত ইমন হোসেন আকাশের বিষয়ে পিবিআইয়ের তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে ভোকেশনাল এসএসসি পাস করে ইমন। সে পল্লবীর সেকশন-১১, ব্লক-বি, লাইন-৩ এর ৩ নম্বর বাসায় থাকত। তার বাবার নাম মতিউর রহমান এবং মায়ের নাম বেবী। গ্রামের বাড়ি শরীয়তপুরের সখিপুর থানার মাদবরকান্দিতে। জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে যোগ দেয় ইমন। ৪ আগস্ট মিরপুর-১০ নম্বর গোলচত্বরে ছাত্র-জনতার সঙ্গে আন্দোলন করছিল সে। সন্ধ্যায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কাটা রাইফেল, রিভলভার, ককটেল, রামদা, তলোয়ার, ছুরি, চাপাতি, রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রজনতার ওপর হামলা করে। তাদের এলোপাতাড়ি গুলিতে ইমন মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। ২০২৪ সালের ২৭ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর মামলাটি তদন্ত করে পল্লবী থানার পরিদর্শক আমিনুল ইসলাম। এরপর ৮ সেপ্টেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত মামলাটি তদন্ত করেন পল্লবী থানার পরিদর্শক নজরুল ইসলাম। সর্বশেষ পুলিশ সদর দপ্তরের নির্দেশে এ মামলাটি তদন্ত করেন পিবিআইয়ের স্পেশাল ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনের এসআই নুরুজ্জামান। মামলার তদন্ত, পূর্ববর্তী তদন্তকারী অফিসারের তদন্ত পর্যালোচনা, ঘটনাস্থল পরিদর্শন, বাদীসহ ১৮ জন সাক্ষীর জবানবন্দি, নিহতের মৃত্যু সনদ, জব্দ তালিকা, সিডিআর পর্যালোচনা করা হয়। সার্বিক তদন্তে বাদী-সাক্ষী জিজ্ঞাসাবাদে এবং জব্দকৃত আলামত ও দালিলিক সাক্ষ্য পর্যালোচনা করে আসামিদের জড়িত থাকার তথ্য এবং অনেক আসামিকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। আসামিদের মধ্যে কয়েকজন হলেন- সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিল, সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, সাবেক মহিলা এমপি শাহিদা তারেক দীপ্তি, ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতি সাবিনা আক্তার তুহিন প্রমুখ। তদন্তৎসংশ্লিষ্টরা বলছেন, এজাহারে উল্লেখিত সব আসামির সিডিআর পর্যালোচনা করতে অনেক বেগ পেতে হয়েছে। গণমাধ্যম ও সমাজমাধ্যমে আসা ঘটনার সময়ে ভিডিও, ছবি, কথোপকথন পর্যালোচনা করা হয়েছে। এত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই এবং দীর্ঘ অনুসন্ধান শেষে দেখা গেছে, বেশির ভাগ আসামি মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। কয়েকজন বৃদ্ধ, প্যরালাইজড রোগী ও পঙ্গু ব্যক্তিকে আসামি করা হয়েছে। অনেকের নাম ও ঠিকানা সঠিক পাওয়া যায়নি। ফলে বেশির ভাগ আসামিকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হবে।

এই বিভাগের আরও খবর
দুই দেশের অনন্য সেতুবন্ধ সংগীত
দুই দেশের অনন্য সেতুবন্ধ সংগীত
শাপলার ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে
শাপলার ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে
সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশ
সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশ
তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে, চীন তত দ্রুত এগোবে
তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে, চীন তত দ্রুত এগোবে
যুক্তরাষ্ট্রের সামনে চেনা বেলজিয়াম
যুক্তরাষ্ট্রের সামনে চেনা বেলজিয়াম
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই
ক্ষমতাবানরা ক্ষণস্থায়ী সুবিধার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেন
ক্ষমতাবানরা ক্ষণস্থায়ী সুবিধার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেন
মোদিকে আম উপহার পাঠালেন তারেক রহমান
মোদিকে আম উপহার পাঠালেন তারেক রহমান
কাজী নজরুল ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস
কাজী নজরুল ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস
স্থানীয় নির্বাচন নিয়ে সংলাপে বসছে ইসি
স্থানীয় নির্বাচন নিয়ে সংলাপে বসছে ইসি
হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু
কেপ ভার্দে কি পারবে ’৮২-এর ইতালি হতে
কেপ ভার্দে কি পারবে ’৮২-এর ইতালি হতে
সর্বশেষ খবর
কুড়িগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পলাতক
কুড়িগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পলাতক

২ সেকেন্ড আগে | দেশগ্রাম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জরুরি প্রস্তুতি ও অগ্নিনির্বাপণ মহড়া
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জরুরি প্রস্তুতি ও অগ্নিনির্বাপণ মহড়া

৬ মিনিট আগে | দেশগ্রাম

অন্যের হয়ে এইচএসসি পরীক্ষা দিতে এসে এক বছরের সাজা পেল যুবক
অন্যের হয়ে এইচএসসি পরীক্ষা দিতে এসে এক বছরের সাজা পেল যুবক

২২ মিনিট আগে | দেশগ্রাম

বান্দরবানের রেতলাং এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান চলমান
বান্দরবানের রেতলাং এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান চলমান

৩০ মিনিট আগে | দেশগ্রাম

রপ্তানি আয়ের লক্ষ্য পূরণ হলো না
রপ্তানি আয়ের লক্ষ্য পূরণ হলো না

৪৪ মিনিট আগে | অর্থনীতি

দাম্পত্যজীবন আগলে রাখুন
দাম্পত্যজীবন আগলে রাখুন

৫০ মিনিট আগে | ইসলামী জীবন

স্থানীয় নির্বাচন নিয়ে সংলাপে বসছে ইসি
স্থানীয় নির্বাচন নিয়ে সংলাপে বসছে ইসি

৫৪ মিনিট আগে | জাতীয়

ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী
ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী

১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

১১ জনকে আসামি করে হত্যা মামলা করলেন বাবা
১১ জনকে আসামি করে হত্যা মামলা করলেন বাবা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

মুখোমুখি পর্তুগাল-ক্রোয়েশিয়া, জিতবে কে জানালো সুপার কম্পিউটার
মুখোমুখি পর্তুগাল-ক্রোয়েশিয়া, জিতবে কে জানালো সুপার কম্পিউটার

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল
লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ম্যারাডোনা থেকে মেসি: যেভাবে আর্জেন্টিনার প্রেমে পড়েছে বাংলাদেশ
ম্যারাডোনা থেকে মেসি: যেভাবে আর্জেন্টিনার প্রেমে পড়েছে বাংলাদেশ

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বরিশালের এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৩৪৬
বরিশালের এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৩৪৬

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

জমি নিয়ে বিরোধ: দিনে হাতাহাতি, রাতে মিলল যুবকের লাশ
জমি নিয়ে বিরোধ: দিনে হাতাহাতি, রাতে মিলল যুবকের লাশ

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাগেরহাটে ৪০১৫ পিস ইয়াবা জব্দ, ২৬ মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
বাগেরহাটে ৪০১৫ পিস ইয়াবা জব্দ, ২৬ মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

বগুড়ায় প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার
বগুড়ায় প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

মাঝরাতে বৃষ্টির মতো ছুটে এল রুশ ক্ষেপণাস্ত্র,  নিহত ২১
মাঝরাতে বৃষ্টির মতো ছুটে এল রুশ ক্ষেপণাস্ত্র,  নিহত ২১

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

লালবাগে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু
লালবাগে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

২ ঘণ্টা আগে | নগর জীবন

বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের চেষ্টা: ৩ নৌকা জব্দ
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের চেষ্টা: ৩ নৌকা জব্দ

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণের আভাস
টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণের আভাস

৩ ঘণ্টা আগে | জাতীয়

স্বপ্নপূরণে যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম বানালেন শাহরুখ খান
স্বপ্নপূরণে যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম বানালেন শাহরুখ খান

৩ ঘণ্টা আগে | শোবিজ

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট
নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

৩ ঘণ্টা আগে | জাতীয়

সিলেটে বাজারে যাওয়ার পথে যুবক খুন
সিলেটে বাজারে যাওয়ার পথে যুবক খুন

৩ ঘণ্টা আগে | চায়ের দেশ

কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ বাবা-ছেলে আটক
কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ বাবা-ছেলে আটক

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

নওগাঁয় সেলাই মেশিন ও কৃষি বীজ বিতরণ
নওগাঁয় সেলাই মেশিন ও কৃষি বীজ বিতরণ

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সদর দফতরে বোমা হামলার হুমকি: রিপোর্ট
ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সদর দফতরে বোমা হামলার হুমকি: রিপোর্ট

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রাজবাড়ীতে বসতবাড়িতে চুরি
রাজবাড়ীতে বসতবাড়িতে চুরি

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ
প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ

৪ ঘণ্টা আগে | জাতীয়

সর্বাধিক পঠিত
পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া, পরিসংখ্যানে কে এগিয়ে?
পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া, পরিসংখ্যানে কে এগিয়ে?

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

১৩ ঘণ্টা আগে | জাতীয়

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার
খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার

১৬ ঘণ্টা আগে | জাতীয়

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ
সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো!
যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো!

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু’
‘ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু’

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গ্যাস বিল পরিশোধে গ্রাহকদের সতর্ক করলো তিতাস
গ্যাস বিল পরিশোধে গ্রাহকদের সতর্ক করলো তিতাস

১৪ ঘণ্টা আগে | নগর জীবন

এলপিজির নতুন দাম ঘোষণা আজ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

১৭ ঘণ্টা আগে | অর্থনীতি

হরমুজে নিয়ন্ত্রণে অনড় ইরান, সমঝোতা না মানলে যুদ্ধের হুঁশিয়ারি
হরমুজে নিয়ন্ত্রণে অনড় ইরান, সমঝোতা না মানলে যুদ্ধের হুঁশিয়ারি

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দুদকের মহাপরিচালক হলেন মোহাম্মদ মনিরুল ইসলাম
দুদকের মহাপরিচালক হলেন মোহাম্মদ মনিরুল ইসলাম

১০ ঘণ্টা আগে | জাতীয়

প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিখে শেষ ষোলোতে বেলজিয়াম
প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিখে শেষ ষোলোতে বেলজিয়াম

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সকালে সেদ্ধ ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপকারি
সকালে সেদ্ধ ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপকারি

১৬ ঘণ্টা আগে | জীবন ধারা

এইচএসসি পরীক্ষা শুরু আজ : অংশ নেয়নি নিয়মিত শিক্ষার্থীদের ৩৬ শতাংশ
এইচএসসি পরীক্ষা শুরু আজ : অংশ নেয়নি নিয়মিত শিক্ষার্থীদের ৩৬ শতাংশ

১৪ ঘণ্টা আগে | জাতীয়

সঞ্চয়পত্রের মুনাফা হার নির্ধারণ করলো সরকার
সঞ্চয়পত্রের মুনাফা হার নির্ধারণ করলো সরকার

৮ ঘণ্টা আগে | অর্থনীতি

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে সেই বিতর্কিত রেফারি ড্রিউ ফিশার
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে সেই বিতর্কিত রেফারি ড্রিউ ফিশার

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারত ভ্রমণের পর ব্রিটিশ নারীর মস্তিষ্কে মিলল ৩৮টি পরজীবী
ভারত ভ্রমণের পর ব্রিটিশ নারীর মস্তিষ্কে মিলল ৩৮টি পরজীবী

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিয়ের দাবিতে ১২ দিন ধরে তরুণীর অবস্থান, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার
বিয়ের দাবিতে ১২ দিন ধরে তরুণীর অবস্থান, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার

৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাবার জানাজায় থাকছেন না খামেনির ছেলে মোজতবা খামেনি
বাবার জানাজায় থাকছেন না খামেনির ছেলে মোজতবা খামেনি

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

১৫ ঘণ্টা আগে | জাতীয়

ফুটবলের বাইরে কেপ ভার্দে, আগ্নেয়গিরি থেকে উঠে আসা এক দেশের গল্প
ফুটবলের বাইরে কেপ ভার্দে, আগ্নেয়গিরি থেকে উঠে আসা এক দেশের গল্প

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তিস্তা প্রকল্পে সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করবে চীন : রাষ্ট্রদূত
তিস্তা প্রকল্পে সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করবে চীন : রাষ্ট্রদূত

১২ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘দ্বিতীয়বার ভাবার’ হুঁশিয়ারি ইরানি সেনাবাহিনীর
যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘দ্বিতীয়বার ভাবার’ হুঁশিয়ারি ইরানি সেনাবাহিনীর

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এলপি গ্যাসের দাম কমল
এলপি গ্যাসের দাম কমল

১০ ঘণ্টা আগে | অর্থনীতি

‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী
‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

১২ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

ব্রাজিলের সামনে কঠিন পথ
ব্রাজিলের সামনে কঠিন পথ

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইনিংস ব্যবধানে হারের পর টেস্ট র‌্যাঙ্কিংয়েও পতন বাংলাদেশের
ইনিংস ব্যবধানে হারের পর টেস্ট র‌্যাঙ্কিংয়েও পতন বাংলাদেশের

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিমানের দুবাই ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি স্বর্ণ জব্দ
বিমানের দুবাই ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি স্বর্ণ জব্দ

১১ ঘণ্টা আগে | জাতীয়

১১ বছরের শিশুর চালানো পিকআপ পিষে মারল ৮ বৌদ্ধ ভিক্ষুকে
১১ বছরের শিশুর চালানো পিকআপ পিষে মারল ৮ বৌদ্ধ ভিক্ষুকে

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জন্মহার বাড়াতে পিতৃত্ব-মাতৃত্বকালীন ছুটি বাড়াল ফ্রান্স
জন্মহার বাড়াতে পিতৃত্ব-মাতৃত্বকালীন ছুটি বাড়াল ফ্রান্স

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান
খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

ধাপে ধাপে ইউপি নির্বাচন
ধাপে ধাপে ইউপি নির্বাচন

প্রথম পৃষ্ঠা

আর কোনো রেকর্ড বাকি আছে কি মেসির
আর কোনো রেকর্ড বাকি আছে কি মেসির

মাঠে ময়দানে

আর্জেন্টিনার প্রতিপক্ষ অদম্য কেপ ভার্দে
আর্জেন্টিনার প্রতিপক্ষ অদম্য কেপ ভার্দে

প্রথম পৃষ্ঠা

নির্মাণ ব্যয় কমাবে জাইকা নমনীয় হবে সুদহার
নির্মাণ ব্যয় কমাবে জাইকা নমনীয় হবে সুদহার

প্রথম পৃষ্ঠা

হাজার হাজার ভুয়া আসামি
হাজার হাজার ভুয়া আসামি

প্রথম পৃষ্ঠা

শিক্ষার্থীদের বাড়ছে এআইনির্ভরতা
শিক্ষার্থীদের বাড়ছে এআইনির্ভরতা

পেছনের পৃষ্ঠা

ইংল্যান্ড যাবে কত দূর
ইংল্যান্ড যাবে কত দূর

মাঠে ময়দানে

২২ দিনেও সন্ধান মেলেনি গৃহবধূর
২২ দিনেও সন্ধান মেলেনি গৃহবধূর

দেশগ্রাম

কলেজছাত্রকে হত্যার পর ছুরিসহ থানায় অভিযুক্ত
কলেজছাত্রকে হত্যার পর ছুরিসহ থানায় অভিযুক্ত

পেছনের পৃষ্ঠা

পেপারলেস হওয়ার পথে এগিয়েছে আরও এক ধাপ
পেপারলেস হওয়ার পথে এগিয়েছে আরও এক ধাপ

পেছনের পৃষ্ঠা

ওরা বাড়ি ফিরছিলো
ওরা বাড়ি ফিরছিলো

সাহিত্য

৮০ হাজার কোটি রাজস্ব ঘাটতি
৮০ হাজার কোটি রাজস্ব ঘাটতি

পেছনের পৃষ্ঠা

তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে, চীন তত দ্রুত এগোবে
তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে, চীন তত দ্রুত এগোবে

প্রথম পৃষ্ঠা

সহজ হচ্ছে ভিসা পলিসি
সহজ হচ্ছে ভিসা পলিসি

প্রথম পৃষ্ঠা

মোদিকে আম উপহার পাঠালেন তারেক রহমান
মোদিকে আম উপহার পাঠালেন তারেক রহমান

প্রথম পৃষ্ঠা

‘থ্রি লায়ন্স’ কিং হ্যারি কেইন
‘থ্রি লায়ন্স’ কিং হ্যারি কেইন

প্রথম পৃষ্ঠা

পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই

প্রথম পৃষ্ঠা

মেঘমেদ
মেঘমেদ

সাহিত্য

ভিটামাটি হারাচ্ছে মানুষ
ভিটামাটি হারাচ্ছে মানুষ

পেছনের পৃষ্ঠা

দুটি কবিতা
দুটি কবিতা

সাহিত্য

সুকান্তর পৃথিবীতে নির্জন পদচারণ
সুকান্তর পৃথিবীতে নির্জন পদচারণ

সাহিত্য

মনে পড়ে সেই ক্যামেরুনের কথা
মনে পড়ে সেই ক্যামেরুনের কথা

মাঠে ময়দানে

দাবার ঘুঁটি যখন জীবন্ত মানুষ
দাবার ঘুঁটি যখন জীবন্ত মানুষ

সম্পাদকীয়

ক্ষমতাবানরা ক্ষণস্থায়ী সুবিধার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেন
ক্ষমতাবানরা ক্ষণস্থায়ী সুবিধার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেন

প্রথম পৃষ্ঠা

বাম্পার ফলন, তবু হতাশ পাটচাষিরা
বাম্পার ফলন, তবু হতাশ পাটচাষিরা

দেশগ্রাম

বিশ্বকাপ ফুটবলে সেমিফাইনাল খেলেছে দক্ষিণ কোরিয়া
বিশ্বকাপ ফুটবলে সেমিফাইনাল খেলেছে দক্ষিণ কোরিয়া

মাঠে ময়দানে

গাছে বেঁধে নির্যাতন যুবকের মৃত্যু
গাছে বেঁধে নির্যাতন যুবকের মৃত্যু

দেশগ্রাম

শাপলার ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে
শাপলার ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে

প্রথম পৃষ্ঠা

১০ জুলাই ‘ওভারলোড ফেস্টিভ্যাল’
১০ জুলাই ‘ওভারলোড ফেস্টিভ্যাল’

শোবিজ