চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় পাটের বাম্পার ফলন হয়েছে। গ্রামাঞ্চলে চলছে পাট কাটা ও শুকানোর কাজ। চাষিদের অভিযোগ, সরকার পাটের আগাম বাজারমূল্য নির্ধারণ না করায় দালাল ও ফড়িয়ার কাছে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। ফলে অনেক কৃষক পাট চাষে আগ্রহ হারাচ্ছেন। হাওড় অঞ্চলের কৃষকরা জানান, একসময় বাংলাদেশের সোনালি আঁশখ্যাত পাট বিদেশে রপ্তানি করা হতো। তবে পাটের সেই সোনালি দিন আর নেই। পাটচাষি ওসমান মিয়া জানান, পাট চাষে বিঘাপ্রতি খরচ হয় ৮ থেকে ১০ হাজার টাকা। এ ছাড়া শ্রমিককে ৭০০ থেকে ৮০০ টাকা মজুরি দিতে হয়। কিন্তু পাটের ন্যায্য দাম না পাওয়ায় খরচ ওঠানো মুশকিল হয়ে পড়েছে। গ্রামের সাধারণ কৃষকরা না বুঝে কম দামে পাট বিক্রি করতে বাধ্য হয়। আর এ সুযোগে দালাল ও ফড়িয়ারা পাটের গুদামে মজুত করে উচ্চমূল্যে বিক্রি করে লাভবান হচ্ছেন। আর কৃষক মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে ফসল ফলিয়ে লাভের মুখ দেখতে পায় না। এ জন্য সরকারের পক্ষ থেকে মণপ্রতি পাটের আগাম মূল্য নির্ধারণ করা জরুরি। এতে প্রান্তিক পর্যায়ে কৃষকরা লাভবান হবেন। ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোস্তফা এমরান হোসেন জানান, চলতি মৌসুমে হাওড়বেষ্টিত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, সরাইল, বিজয়নগর, নবীনগর এবং বাঞ্ছারামপুর এলাকার ৪ হাজার ৫৭৫ হেক্টর জমিতে দেশি, কেনাফ, মেছতা এবং তোষা জাতের পাটের আবাদ করা হয়েছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। বাজারদর ভালো থাকায় কৃষকরা ন্যাযমূল্য পাবেন বলে আশা করি। এ বছর পাটের যে উৎপাদন হয়েছে তার মূল্য প্রায় ১০০ কোটি টাকা। ব্রাহ্মণবাড়িয়া কৃষি বিপণন কর্মকর্তা আবু বকর জানান, কেউ পাট নিয়ে কাজ করতে চাইলে আমাদের পক্ষ থেকে সেই সুযোগ করে দেওয়া হবে।
শিরোনাম
- স্থানীয় নির্বাচন নিয়ে সংলাপে বসছে ইসি
- ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সদর দফতরে বোমা হামলার হুমকি: রিপোর্ট
- প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ
- ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি!
- বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব
- কাকতালীয়ভাবে ‘৮৬তম’ মিনিটেই ভাঙল তিন আফ্রিকান দলের বিশ্বকাপ স্বপ্ন
- এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেফতার
- নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন
- জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই ভারতের
- জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
- দামেস্কের ক্যাফেতে বোমা বিস্ফোরণ, হতাহত ২১
- গরমে ফ্রান্সে এসি কিনতে হুড়োহুড়ি, ভিড় সামলাতে নামল পুলিশ
- আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা: তিন সন্দেহভাজন আটক
- সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা: রিপোর্ট
- টেকসই উত্তরণে এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী
- তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ
- মেসির বেলায় ছাড়, বালোগানের লাল কার্ডে নতুন বিতর্ক
- জুলাই শহীদদের স্মরণসভা শনিবার, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী
- সেতুমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
- যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো!
বাম্পার ফলন, তবু হতাশ পাটচাষিরা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর