পলাশবাড়ীতে রামমূর্তি অপসারণসহ পাঁচ দাবি জানিয়েছে সচেতন নাগরিক ফোরাম। জেলা শহরের একটি রেস্টুরেন্টে গতকাল সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সচেতন নাগরিক ফোরাম গাইবান্ধার আহ্বায়ক মুফতি মাহমুদুল হাসান কাসেমী লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে তিনি বলেন, ‘দীর্ঘদিন থেকে গাইবান্ধায় হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করছি। সম্প্রতি হরিদাস নামে একজন পলাশবাড়ীতে রামমূর্তি স্থাপনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি করেছেন। নির্ধারিত সময়ে রামমূর্তি অপসারণসহ অন্য দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’
হরিদাস চন্দ্র তরণী দাসের বক্তব্যের প্রতিবাদ : পলাশবাড়ীর রামচন্দ্রপুরে হরিদাস চন্দ্র তরণী দাসের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। গাইবান্ধা প্রেস ক্লাবে পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। লিখিত বক্তব্যে বলা হয়, স্থানীয় সনাতনীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই হরিদাস চন্দ্র রামমূর্তি নির্মাণ শুরু করেন। এ নিয়ে বিপত্তি হলে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় প্রশাসন মতবিনিময় সভা আয়োজন করে। সভায় সনাতনধর্মের নেতাদের বক্তব্যের জেরে সমাজমাধ্যমে হরিদাস চন্দ্র মানহানিকর ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেন।