বাণিজ্যে বসতে লক্ষ্মী একটি বাংলা প্রবাদ। যার মর্মার্থ ব্যবসাবাণিজ্যের মাধ্যমেই সমৃদ্ধি নিশ্চিত হয়। দুনিয়ার যেসব দেশ সমৃদ্ধির উচ্চ শিখরে, তারা ব্যবসাবাণিজ্যের কারণেই এ সাফল্যের মুখ দেখেছে। এ মুহূর্তে চীন বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক পরাশক্তি। এক নম্বর পরাশক্তি যুক্তরাষ্ট্রের ঘাড়ে তারা নিঃশ্বাস ফেলছে। অথচ মাত্র চার দশক আগেও চীন ছিল অর্থনৈতিক ক্ষেত্রে পিছিয়ে পড়া দেশ। একসময় তাদের মোট রপ্তানি ছিল তাইওয়ানের চেয়েও কম। চীনের সমৃদ্ধি নিশ্চিত হয়েছে বাজার অর্থনীতির পথে হাঁটার কারণে, সরকারব্যবস্থা সমাজতান্ত্রিক হলেও চীনে ব্যবসাবাণিজ্যের দ্বার উন্মোচন করা হয় মাও সেতুং-উত্তর সময়ে। যা চীনের অর্থনীতি পাল্টে দেয়। স্বাধীনতার সময় বাংলাদেশ ছিল বিশ্বের সবচেয়ে পিছিয়ে পড়া দেশ। আজ পদ্মা, মেঘনা, যমুনা, তিতাসপারের বাংলাদেশ বিশ্বের ৩৪তম অর্থনীতি। এটি সম্ভব হয়েছে ব্যবসাবাণিজ্য সম্প্রসারণে। এখন দেশের সিংহভাগ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করে বেসরকারি খাত। ওয়ান-ইলেভেন এবং ইউনূসের অন্তর্বর্তী শাসনামলে সুপরিকল্পিতভাবে দেশের ব্যবসাবাণিজ্যের ওপর আঘাত হানা হয়েছে। ফলে দেশের অর্থনীতি এখন খাদের কিনারে। এ অবস্থা থেকে অর্থনীতিকে এগিয়ে নিতে ব্যবসাবাণিজ্যে উৎসাহ জোগানো সরকারের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত। অন্তর্বর্তী সরকারের ভয়াবহ বৈরী অবস্থার পর নতুন সরকারের কাছে দেশবাসীর প্রত্যাশা ছিল ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করে অর্থনীতিকে এগিয়ে নেওয়া হবে। মন্ত্রীরা সরকারি বন্ধ কারখানাগুলো চালু করার বিষয়ে কথা বললেও বেসরকারি কলকারখানা একের পর এক বন্ধ হয়ে গেলেও সে ব্যাপারে নীরব। ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়ের করা ভুয়া মামলা প্রত্যাহার হচ্ছে না। ব্যবসার কাজে অনেক ব্যবসায়ী বিদেশ যেতে পারছেন না। এমনকি চিকিৎসার জন্যও বিদেশ যাওয়ার অনুমতি মিলছে না। ব্যবসায়ীদের দেশের উন্নয়ন ও কর্মসংস্থানে উৎসাহিত করার বদলে তাঁদের অনুৎসাহিত করা হচ্ছে নানাভাবে। পরিণতিতে রাজস্ব আয় রেকর্ড পরিমাণ হ্রাস পেয়েছে। কর্মসংস্থানের সুযোগ নষ্ট হচ্ছে। বাড়ছে খেলাপি ঋণ ও বেকারত্ব। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে নিজেদের স্বার্থেই সরকারকে ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করতে হবে। গড়ে তুলতে হবে আস্থার সম্পর্ক।
শিরোনাম
- বিশ্বকাপ থেকে স্কটল্যান্ডের বিদায়, কোচের পদত্যাগ
- ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি
- আক্রমণ-পাল্টা আক্রমণ, তবু গোলশূন্য বিরতিতে পর্তুগাল-কলম্বিয়া
- হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
- হেরেও নকআউট পর্বে উঠল ঘানা
- এক পরিবর্তন নিয়ে কলম্বিয়ার মুখোমুখি পর্তুগাল
- ঘানাকে হারিয়ে নকআউটে মদ্রিচের ক্রোয়েশিয়া
- বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০
- গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ইংল্যান্ড
- ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কেইন
- ‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়
- প্রথমার্ধ শেষে গোলশূন্য ইংল্যান্ড-পানামা ম্যাচ
- ঘানার বিপক্ষে লিড নিয়ে বিরতিতে ক্রোয়েশিয়া
- রাত ৩টায় মুখোমুখি ইংল্যান্ড-পানামা ও ক্রোয়েশিয়া-ঘানা
- বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান
- পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
- বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
- বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
- বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
উন্নয়নের স্বার্থে
ব্যবসাবান্ধব নীতি অনুসরণ করুন
প্রিন্ট ভার্সন
সর্বশেষ খবর
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
৫৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম
‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়
২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম