শিরোনাম
প্রকাশ: ০০:০০, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ আপডেট: ০০:৫৩, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

আন্দোলনের সঙ্গী হচ্ছে প্রতিপক্ষ

মতভিন্নতায় ভেঙে যাওয়া দল হচ্ছে জোটবদ্ধ
কাজী সোহাগ
প্রিন্ট ভার্সন
আন্দোলনের সঙ্গী হচ্ছে প্রতিপক্ষ

অন্তর্বর্তী সরকার ঘোষিত ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন কেন্দ্র করে পাল্টে যাচ্ছে দেশের চিরাচরিত রাজনীতির কাঠামো। দীর্ঘ আন্দোলনের সঙ্গী হচ্ছে প্রতিপক্ষ। আবার মতভিন্নতায় বিভিন্ন সময় ভেঙে যাওয়া দলগুলো নতুন করে হচ্ছে জোটবদ্ধ। শক্তি সঞ্চয় করে আগামী নির্বাচনে নিজেদের পাল্লা ভারী করতেই মূলত এসব তৎপরতা।

পর্দার আড়ালে প্রতিদিনই হচ্ছে বৈঠক। চলছে সমঝোতার চেষ্টা। ছোট দলগুলোকে নিজেদের ছাতার নিচে নিয়ে শক্তি বাড়াতে তৎপর বড় দলগুলো। আবার ছোট দলগুলোর দৌড়ঝাঁপ বড় ছাতার দিকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হচ্ছে আজ থেকে। নির্বাচন কমিশন সন্ধ্যায় তফসিল ঘোষণা করবে। আর এর মধ্য দিয়েই মাঠে গড়াচ্ছে নির্বাচনমুখী রাজনীতি। নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। গণ অভ্যুত্থান পরবর্তী এ নির্বাচনে ভোট নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। আর ভোটের ওই হিসাব মেলাতে নির্বাচনি জোট গড়তে চলছেও নানা তৎপরতা।

২০২৪ এর জুলাই গণ অভ্যুত্থানের পর মূলত পাল্টে গেছে রাজনীতির খোলনলচে। জাতীয় সংসদ নির্বাচন পরিবর্তনের গতি আরও বাড়িয়েছে। আওয়ামী শাসনামলের ১৭ বছরে এক কাতারে থেকে আন্দোলন ও সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। প্রায় ২৬ বছরের পুরোনো সঙ্গী বিএনপি-জামায়াত। ১৯৯৯ সালের ৬ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, জামায়াতের তৎকালীন আমির গোলাম আযম ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান শায়খুল হাদিস আজিজুল হককে সঙ্গে নিয়ে চারদলীয় জোট গঠন করে ২০০১-এর নির্বাচনে অংশ গ্রহণ করে জয়লাভ করে। তবে বিএনপি-জামায়াত জোট ২০০৮-এর নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের (জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোট) কাছে পরাজিত হয়। এরপর ২০১২ সালে বিএনপির নেতৃত্বাধীন জোট সম্প্রসারণ করে ১৮ দলীয় জোট ও পরে আরও ২টি দল যোগ করে ২০ দলীয় জোট গঠন করা হয়। এরপর বিভিন্ন সময়ে জোট থেকে বিভিন্ন দল যোগ-বিয়োগ হয়েছে।

এবারের নির্বাচনে প্রচার-প্রচারণা ও পরস্পরবিরোধী বক্তব্য থেকে দেখা যাচ্ছে বিএনপি ও জামায়াতের নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা। দীর্ঘ রাজনীতির সঙ্গী জামায়াতে ইসলামীকে নির্বাচনি মাঠে বিএনপি কীভাবে দেখবে এতদিন তা নিয়ে ছিল দ্বিধাদ্বন্দ্ব আর টানাপোড়েন। কিন্তু তফসিল ঘোষণার মাত্র চার দিন আগে ৭ ডিসেম্বর জামায়াতকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফলে সারা দেশের দলীয় নেতা-কর্মীরা ব্যাপকভাবে উজ্জীবিত হয়ে উঠেছেন। তৃণমূল নেতা-কর্মীরা এখন নির্বাচনি প্রস্তুতিতে জামায়াতকে প্রতিপক্ষ হিসেবে দেখা শুরু করেছেন। এতে নির্বাচনি মাঠ সরগরম থাকবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেকরা।

রাজনৈতিক বিশ্লেষকরা জানান, এরই মধ্যে ভোটকেন্দ্রিক পাঁচটি দল সক্রিয় হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলোর সঙ্গে বিএনপি রাজনৈতিক জোট এখনো সক্রিয় রয়েছে। এ জোটের শরিকদের সঙ্গে আসন নিয়ে আলোচনা চলছে বিএনপির। এ জোটের বিপরীতে জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতৃত্বে আট দলের জোট নির্বাচনি মাঠে তৎপরতা শুরু করেছে। এ জোটে আরও কয়েকটি ইসলামী দলকে যুক্ত করার চেষ্টা আছে। সম্প্রতি এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে তিন দলের জোট গঠন করেছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ ছাড়া অতীতে মতভিন্নতায় ভেঙে যাওয়া জাতীয় পার্টির একাংশ, জাতীয় পার্টি-জেপির নেতৃত্বে ১৮ দলের একটি জোটেরও ঘোষণা দেওয়া হয়েছে সম্প্রতি। গত মাসের শেষদিকে বাম প্রগতিশীল ৯টি দলের সমন্বয়ে আরও একটি জোট গঠনের ঘোষণা দেওয়া হয়। এই পাঁচ জোটের বাইরে থাকা দলগুলোও কোনো না কোনো জোটে অংশ নেওয়ার তৎপরতা চালাচ্ছে। চলছে আসন নিয়ে দরকষাকষি। এনসিপির সঙ্গে জোট গঠনের আলোচনা থাকলেও নুরুল হক নুরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। দলটির একটি অংশ বিএনপির সঙ্গে নির্বাচনি জোট করার পক্ষে। আট দলের সঙ্গেও তাদের যোগাযোগ রয়েছে।

রাজনীতির এ পরিবর্তিত পরিস্থিতিকে প্রতিযোগিতা না বলে দ্বন্দ্ব হিসেবে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. সাজ্জাদ সিদ্দিকী। যুক্তি তুলে ধরে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের রাজনীতি হচ্ছে বিনিয়োগের একটি বিষয়। এটাকে নিরাপদ করতে নির্বাচনে জয়লাভকে গুরুত্ব দেওয়া হয়। ফলে নির্বাচন প্রতিযোগিতার পরিবর্তে দ্বন্দ্বে পরিণত হয়। তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে একটি দল নির্বাচনে অনুপস্থিত থাকবে। কিন্তু রাজনীতির সংস্কৃতি কিন্তু বদলায়নি। তাই আগামী নির্বাচন সহিংসতা হবে না এমন কোনো নিশ্চয়তা নেই।

এই বিভাগের আরও খবর
শেষ ষোলোর প্রথম দল স্বাগতিক কানাডা
শেষ ষোলোর প্রথম দল স্বাগতিক কানাডা
যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ অস্থায়ী অভিবাসীদের
যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ অস্থায়ী অভিবাসীদের
অর্থবিল আজ কাল পাস হবে বাজেট
অর্থবিল আজ কাল পাস হবে বাজেট
নেইমারের দিকে তাকিয়ে ফুটবলবিশ্ব
নেইমারের দিকে তাকিয়ে ফুটবলবিশ্ব
আর্জেন্টিনাকে হুঁশিয়ারি ভোজিনিয়োর
আর্জেন্টিনাকে হুঁশিয়ারি ভোজিনিয়োর
রাজধানীতে গণপিটুনিতে নিহত যুবক
রাজধানীতে গণপিটুনিতে নিহত যুবক
নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেপ্তার
নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেপ্তার
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার
হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার
শেষ ষোলোতে খেলবে কারা
শেষ ষোলোতে খেলবে কারা
২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ হেমায়েত
২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ হেমায়েত
সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব
সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব
সর্বশেষ খবর
সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ১১
সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ১১

৪ মিনিট আগে | দেশগ্রাম

কুড়িগ্রামে বজ্রপাতে একজনের মৃত্যু
কুড়িগ্রামে বজ্রপাতে একজনের মৃত্যু

১৪ মিনিট আগে | দেশগ্রাম

সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫ মিলিয়ন ডলার
সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫ মিলিয়ন ডলার

১৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

রামু থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
রামু থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

১৮ মিনিট আগে | দেশগ্রাম

চুরির সময় বৃদ্ধাকে গলা কেটে হত্যা
চুরির সময় বৃদ্ধাকে গলা কেটে হত্যা

১৮ মিনিট আগে | দেশগ্রাম

লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে টাইগাররা
লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে টাইগাররা

২০ মিনিট আগে | মাঠে ময়দানে

দুধকুমার নদের পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার ওপরে, বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি
দুধকুমার নদের পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার ওপরে, বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি

২০ মিনিট আগে | দেশগ্রাম

জিম্বাবুয়ের ২৭০ রানের লিড, তাইজুল পেলেন ৭ উইকেট
জিম্বাবুয়ের ২৭০ রানের লিড, তাইজুল পেলেন ৭ উইকেট

২৬ মিনিট আগে | মাঠে ময়দানে

দোকান থেকে অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
দোকান থেকে অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

২৮ মিনিট আগে | দেশগ্রাম

সিরাজগঞ্জে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
সিরাজগঞ্জে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

৩৩ মিনিট আগে | দেশগ্রাম

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক
ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক

৩৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

নির্ধারিত সময়ে মুন্সীগঞ্জ পৌর শিশু পার্কের কাজ শেষের নির্দেশ জেলা প্রশাসকের
নির্ধারিত সময়ে মুন্সীগঞ্জ পৌর শিশু পার্কের কাজ শেষের নির্দেশ জেলা প্রশাসকের

৩৮ মিনিট আগে | দেশগ্রাম

মা-তিন মেয়ে হত্যাকাণ্ড; রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ, ধোঁয়াশা কাটেনি
মা-তিন মেয়ে হত্যাকাণ্ড; রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ, ধোঁয়াশা কাটেনি

৪০ মিনিট আগে | দেশগ্রাম

বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার
বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

৪১ মিনিট আগে | জাতীয়

জয়পুরহাটে জেলা পরিষদের কার্যক্রম পর্যালোচনা সভা
জয়পুরহাটে জেলা পরিষদের কার্যক্রম পর্যালোচনা সভা

৪৩ মিনিট আগে | দেশগ্রাম

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত তিমি
কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত তিমি

৪৫ মিনিট আগে | দেশগ্রাম

একদিনে ছয় অস্বাভাবিক মৃত্যু, হত্যা সন্দেহে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
একদিনে ছয় অস্বাভাবিক মৃত্যু, হত্যা সন্দেহে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

৪৮ মিনিট আগে | দেশগ্রাম

তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন

৪৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ডোবায় পড়ে শিশুর মৃত্যু
ডোবায় পড়ে শিশুর মৃত্যু

৪৯ মিনিট আগে | দেশগ্রাম

ইউনিয়নের রাস্তায় পৌরসভার লোহার পাইপ, ‘কিছুই জানেন না’ ইউএনও
ইউনিয়নের রাস্তায় পৌরসভার লোহার পাইপ, ‘কিছুই জানেন না’ ইউএনও

৫৪ মিনিট আগে | দেশগ্রাম

সোনারগাঁয়ে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
সোনারগাঁয়ে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

৫৭ মিনিট আগে | দেশগ্রাম

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

১ ঘণ্টা আগে | অর্থনীতি

স্কুলছাত্র ইথানকে গুলির ঘটনায় আরও ৩ জন গ্রেফতার
স্কুলছাত্র ইথানকে গুলির ঘটনায় আরও ৩ জন গ্রেফতার

১ ঘণ্টা আগে | নগর জীবন

চট্টগ্রামে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
চট্টগ্রামে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

রংপুরে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার
রংপুরে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার

১ ঘণ্টা আগে | নগর জীবন

১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন : ক্রীড়া প্রতিমন্ত্রী
১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন : ক্রীড়া প্রতিমন্ত্রী

১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

কথিত প্রেমিকের সঙ্গে সিনেমা হলে শ্রদ্ধা, ভিডিও ভাইরাল
কথিত প্রেমিকের সঙ্গে সিনেমা হলে শ্রদ্ধা, ভিডিও ভাইরাল

১ ঘণ্টা আগে | শোবিজ

অর্থবিল ২০২৬ সংসদে পাস
অর্থবিল ২০২৬ সংসদে পাস

১ ঘণ্টা আগে | অর্থনীতি

সিটিতে গার্দিওলার স্থলাভিষিক্ত হলেন মারেস্কা
সিটিতে গার্দিওলার স্থলাভিষিক্ত হলেন মারেস্কা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চট্টগ্রামে একদিনে আরও ১৩ জনের শরীরে হাম শনাক্ত
চট্টগ্রামে একদিনে আরও ১৩ জনের শরীরে হাম শনাক্ত

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

সর্বাধিক পঠিত
২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ
২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভোরে বাংলাদেশের কাছাকাছি তিন দফা ভূমিকম্প অনুভূত
ভোরে বাংলাদেশের কাছাকাছি তিন দফা ভূমিকম্প অনুভূত

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি
জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩২ রেকর্ড, ৮টিই মেসির দখলে
বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩২ রেকর্ড, ৮টিই মেসির দখলে

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’
ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউট পর্বে জিতবে কারা, যা বলছে সুপারকম্পিউটার
নকআউট পর্বে জিতবে কারা, যা বলছে সুপারকম্পিউটার

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক
ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পাখির ভাষার রহস্য উন্মোচনে মার্কিন বিজ্ঞানীর সাফল্য
পাখির ভাষার রহস্য উন্মোচনে মার্কিন বিজ্ঞানীর সাফল্য

২১ ঘণ্টা আগে | বিজ্ঞান

ব্রাজিলের বিপক্ষে খেলবেন না ‘জাপানের মেসি’
ব্রাজিলের বিপক্ষে খেলবেন না ‘জাপানের মেসি’

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান
শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড
নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্বর্ণের দাম কমলো ভরিতে ৩২৬৬ টাকা
স্বর্ণের দাম কমলো ভরিতে ৩২৬৬ টাকা

১০ ঘণ্টা আগে | অর্থনীতি

দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর
দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর

৭ ঘণ্টা আগে | জাতীয়

৮টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি আইআরজিসির
৮টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি আইআরজিসির

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাওনা টাকা নিয়ে বিরোধে টর্চ জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, যুবক নিহত
পাওনা টাকা নিয়ে বিরোধে টর্চ জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, যুবক নিহত

১৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, আলোচনা ভন্ডুলের হুমকি
বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, আলোচনা ভন্ডুলের হুমকি

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে
কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে

৮ ঘণ্টা আগে | জাতীয়

জাপানের বিপক্ষে কেমন হবে ব্রাজিলের একাদশ?
জাপানের বিপক্ষে কেমন হবে ব্রাজিলের একাদশ?

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্বামীকে গলা ও দুই হাতের রগ কেটে হত্যার অভিযোগ, স্ত্রী গ্রেফতার
স্বামীকে গলা ও দুই হাতের রগ কেটে হত্যার অভিযোগ, স্ত্রী গ্রেফতার

৫ ঘণ্টা আগে | নগর জীবন

প্রাইভেটকারে গরু তুলে পালানোর সময় দুই চোর আটক
প্রাইভেটকারে গরু তুলে পালানোর সময় দুই চোর আটক

২১ ঘণ্টা আগে | দেশগ্রাম

জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী
জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর, নতুন প্রযুক্তিতে আইবিএমের বড় অগ্রগতি
নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর, নতুন প্রযুক্তিতে আইবিএমের বড় অগ্রগতি

১৬ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের
জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৮ ঘণ্টা আগে | জাতীয়

জাপানের বিপক্ষে পেনাল্টির প্রস্তুতিও নিয়ে রেখেছে ব্রাজিল
জাপানের বিপক্ষে পেনাল্টির প্রস্তুতিও নিয়ে রেখেছে ব্রাজিল

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপের গ্রুপ পর্বেই রেকর্ডের ছড়াছড়ি
বিশ্বকাপের গ্রুপ পর্বেই রেকর্ডের ছড়াছড়ি

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চার বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনা
চার বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনা

২৩ ঘণ্টা আগে | জাতীয়

‘স্টিগমা’ মুক্ত হয়ে এনসিপিকে রাজনীতিতে পরিষ্কার অবস্থান তৈরির পরামর্শ মির্জা ফখরুলের
‘স্টিগমা’ মুক্ত হয়ে এনসিপিকে রাজনীতিতে পরিষ্কার অবস্থান তৈরির পরামর্শ মির্জা ফখরুলের

১৯ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

বাংলাদেশি পর্যটকদের অপেক্ষায় গেদে সীমান্তের ব্যবসায়ীরা
বাংলাদেশি পর্যটকদের অপেক্ষায় গেদে সীমান্তের ব্যবসায়ীরা

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
শাবানার ‘অবুঝ মন’ ৩০ বার দেখেন ওয়াহিদ সাদিক
শাবানার ‘অবুঝ মন’ ৩০ বার দেখেন ওয়াহিদ সাদিক

শোবিজ

পরীর নতুন প্রজেক্ট
পরীর নতুন প্রজেক্ট

শোবিজ

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ হেমায়েত
২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ হেমায়েত

প্রথম পৃষ্ঠা

স্পারসোকে আধুনিক করতে হবে : প্রধানমন্ত্রী
স্পারসোকে আধুনিক করতে হবে : প্রধানমন্ত্রী

প্রথম পৃষ্ঠা

বাচ্চাদের প্রিয় খালামণি...
বাচ্চাদের প্রিয় খালামণি...

শোবিজ

সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব
সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব

প্রথম পৃষ্ঠা

নওয়াজের জীবনসংগ্রাম
নওয়াজের জীবনসংগ্রাম

শোবিজ

আবারও তীব্র যুদ্ধ
আবারও তীব্র যুদ্ধ

প্রথম পৃষ্ঠা

সংসদে অন্তর্বর্তী সরকারের দুর্নীতির তদন্ত দাবি
সংসদে অন্তর্বর্তী সরকারের দুর্নীতির তদন্ত দাবি

প্রথম পৃষ্ঠা

অর্থনীতি বহুমুখীকরণে বিকল্প শিল্প গড়ে তুলতে হবে
অর্থনীতি বহুমুখীকরণে বিকল্প শিল্প গড়ে তুলতে হবে

সম্পাদকীয়

রামপুরায় হত্যায় তিন পুলিশের মৃত্যুদণ্ড
রামপুরায় হত্যায় তিন পুলিশের মৃত্যুদণ্ড

প্রথম পৃষ্ঠা

অফিস সহায়ক চাকরিতে উচ্চশিক্ষিতের ভিড়
অফিস সহায়ক চাকরিতে উচ্চশিক্ষিতের ভিড়

সম্পাদকীয়

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান

প্রথম পৃষ্ঠা

রাজধানীতে গণপিটুনিতে নিহত যুবক
রাজধানীতে গণপিটুনিতে নিহত যুবক

প্রথম পৃষ্ঠা

বিদেশি অস্ত্রসহ পাটালি গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার
বিদেশি অস্ত্রসহ পাটালি গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

পেছনের পৃষ্ঠা

হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার
হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার

প্রথম পৃষ্ঠা

হাতের টানে উঠছে কার্পেটিং
হাতের টানে উঠছে কার্পেটিং

দেশগ্রাম

লন্ডনের আদলে শিক্ষাবান্ধব বাজেট
লন্ডনের আদলে শিক্ষাবান্ধব বাজেট

নগর জীবন

নেইমারের দিকে তাকিয়ে ফুটবলবিশ্ব
নেইমারের দিকে তাকিয়ে ফুটবলবিশ্ব

প্রথম পৃষ্ঠা

দেশের প্রথম এআই-ভিত্তিক ডিজিটাল প্রেসক্রিপশন প্ল্যাটফর্ম ‘বায়োনাইট’
দেশের প্রথম এআই-ভিত্তিক ডিজিটাল প্রেসক্রিপশন প্ল্যাটফর্ম ‘বায়োনাইট’

প্রাণের ক্যাম্পাস

মেলান্দহে শিশু সন্তানকে পানিতে ফেলে হত্যা
মেলান্দহে শিশু সন্তানকে পানিতে ফেলে হত্যা

দেশগ্রাম

নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেপ্তার
নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেপ্তার

প্রথম পৃষ্ঠা

কক্সবাজারে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
কক্সবাজারে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

দেশগ্রাম

বিরোধী দলের বাজেট সমালোচনা আমলে নিচ্ছি না
বিরোধী দলের বাজেট সমালোচনা আমলে নিচ্ছি না

প্রথম পৃষ্ঠা

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দাবিতে মহাসড়ক অবরোধ, ভোগান্তি
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দাবিতে মহাসড়ক অবরোধ, ভোগান্তি

দেশগ্রাম

অটোচালককে শিকলে বেঁধে নির্যাতন
অটোচালককে শিকলে বেঁধে নির্যাতন

দেশগ্রাম

গ্যাস সংযোগ দাবিতে বিক্ষোভ
গ্যাস সংযোগ দাবিতে বিক্ষোভ

দেশগ্রাম

বনদস্যুর উৎপাত
বনদস্যুর উৎপাত

সম্পাদকীয়

রোনালদোয় সমস্যা দেখেন না কোচ
রোনালদোয় সমস্যা দেখেন না কোচ

মাঠে ময়দানে