প্রথম পর্ব শেষে শুরু হয়েছে ‘রাউন্ড অব-৩২’-এর খেলা। দু-একটি ছোট অঘটন ছাড়া প্রত্যাশিত দলগুলোই উঠেছে এ রাউন্ডে।
ইরানের বাদ পড়াটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। বিভিন্ন গ্রুপের চারটি ম্যাচের একটির ফলাফলও যদি অন্যরকম হতো, সে ক্ষেত্রে ইরান নকআউটে জায়গা করে নিত। ৪৮ দলের বর্তমান ফরম্যাটে যেহেতু এক গ্রুপের খেলার ফলের ওপরও নির্ভর করে অন্য গ্রুপ থেকে কারা যাচ্ছে পরের রাউন্ডে, সে ক্ষেত্রে কিছুটা আপসকামিতার সুযোগ থাকেই। ইরান ফিফার স্বেচ্ছাচারিতার বলি হয়েছে এ সিস্টেমের ফাঁক গলেই। মনের কোনে প্রশ্ন উঁকি দিয়ে যায়, আলজেরিয়ার খেলোয়াড়রাও কি তাদের পূর্বপুরুষদের সঙ্গে বিশ্বাসঘাতকতায় শামিল হলো কি না? এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে ফিফাকে আগামী বিশ্বকাপ থেকে সব গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচগুলো একই সময়ে আয়োজন করতে হবে।
‘এ’ গ্রুপ থেকে প্রত্যাশিতভাবেই সহ-স্বাগতিক মেক্সিকো চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু দক্ষিণ কোরিয়া আর চেক প্রজাতন্ত্রকে পেছনে ফেলে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় হওয়াটা কিছুটা অপ্রত্যাশিতই। তবে গত রাতেই তাদের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যাওয়ার কথা অন্য সহ-স্বাগতিক কানাডার কাছে হেরে। র্যাঙ্কিং বিবেচনায় ‘বি’ গ্রুপ থেকে স্বাগতিকদের পেছনে ফেলে সুইজারল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়া স্বাভাবিকভাবেই অনুমিত ছিল, যাদের প্রতিপক্ষ অনেক নাটকীয়তার জন্ম দিয়ে উঠে আসা জিদানপুত্রের দেশ আলজেরিয়া। সুইজারল্যান্ডের পরের রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে কোনোরকম বাধার কারণ হতে পারবে বলে মনে হয় না এ আলজেরিয়া। ‘বি’ গ্রুপের অপর দল বসনিয়া-হারজেগোভিনা ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে পরাজয়ের তিক্ত স্বাদ নিয়েই বিদায় নেবে। পরের রাউন্ডে উত্তীর্ণ হওয়া ‘ডি’ গ্রুপের অপর দুটো দলের মধ্যে প্যারাগুয়ে আটকে যাবে ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানির কাছে। অন্য দল অস্ট্রেলিয়া লড়াইয়ে নামবে ‘জি’ গ্রুপ রানার্সআপ মিসরের বিপক্ষে। এশিয়ার প্রতিনিধি হিসেবে শুধু এ দেশটিরই সম্ভাবনা আছে পরের রাউন্ডে যাওয়ার। ‘সি’ গ্রুপ থেকে প্রথম হয়ে উঠে আসা বিশ্বকাপের চিরন্তন ফেভারিট ব্রাজিল যথারীতি জয় পাওয়ার কথা এশিয়ার প্রতিনিধি জাপানের বিপক্ষে। তা না হলে বাংলাদেশের বিশ্বকাপ উন্মাদনা অর্ধেক শেষ হয়ে যাবে। গ্রুপ বিন্যাসের কারণেই জাপানকে এত তাড়াতাড়ি বিশ্বকাপ থেকে বিদায় নিতে হতে পারে। এ দলটির আরও অনেক দূর যাওয়ার সক্ষমতা ছিল যদি ব্রাজিলের সঙ্গে এ রাউন্ডেই মাঠে নামতে না হতো। ‘সি’ গ্রুপের দ্বিতীয় দল গতবারের সেমিফাইনালিস্ট মরক্কো মুখোমুখি হচ্ছে ইউরোপের অন্যতম পরাশক্তি ‘এফ’ গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের বিপক্ষে। এ ম্যাচটিই সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ হতে চলেছে এ রাউন্ডের। আমার মতে, পেন্ডুলামের মতো দুলতে থাকবে এ ম্যাচের ভাগ্য। সুযোগের সদ্ব্যবহার করে যে কেউ আনন্দে মাতোয়ারা হতে পারে প্রতিপক্ষকে চোখের জলে ভাসিয়ে। দুই দলেরই জয়ের সম্ভাবনা আমার দৃষ্টিতে ৫০-৫০। যদি নেদারল্যান্ডস হেরে যায় তাহলে ‘এফ’ গ্রুপের শীর্ষ দুটি দলই বাদ পড়ে গেল এ রাউন্ডে। এ গ্রুপের তৃতীয় দল সুইডেন লড়বে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট এমবাপ্পে, দেম্বেলের ফ্রান্সের সঙ্গে। যেখানে তাদের জয়ের সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়। অর্থাৎ ‘এফ’ গ্রুপের তিনটি দলকেই বিদায় নিতে হচ্ছে এ রাউন্ডে। ‘ই’ গ্রুপের রানার্সআপ আইভরিকোস্ট খেলবে ‘আই’ গ্রুপ রানার্সআপ নরওয়ের বিপক্ষে। ইউরোপের এ দলটিকে নিয়ে অনেকে আশাবাদী হলেও আমি কিন্তু বেশি আশাবাদী হতে পারছি না তাদের অধিক হল্যান্ড নির্ভরতার কারণে। ‘ই’ গ্রুপের তৃতীয় দল ইকুয়েডরকে মাঠে নামতে হবে মেক্সিকান সমর্থকদের গগনবিদারি চিৎকার আর স্বাগতিক দলের বিপক্ষে খেলার প্রতিকূলতাগুলোকে মাথায় রেখেই। গ্রুপ পর্বে শক্তিশালী জার্মানদের হারালেও মেক্সিকোর বিপক্ষে জয় পেতে হলে অসাধ্যকে সাধন করতে হবে তাদের। ‘জি’ গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়ামকে খেলতে হচ্ছে ‘আই’ গ্রুপের তৃতীয় স্থান অধিকারী সেনেগালের বিপক্ষে। বেলজিয়ামের জয় প্রত্যাশিত হলেও সেনেগাল চমকে দিতে পারে বয়সি খেলোয়াড়দের নিয়ে গড়া বেলজিয়ামকে। তবে বেলজিয়ামের ক্ষেত্রে কোচ দমেনেখের উক্তিটি মনে করা যেতে পারে, ‘কম বয়সি ফুটবলাররা তাড়াতাড়ি সর্বস্ব দিয়ে ক্লান্ত হয়ে পড়বে। বয়স্করা জানে কীভাবে ধৈর্য্য ধরতে হয়।’ ‘এইচ’ গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হবে বিতর্ক যাদের অনুষঙ্গ ‘জে’ গ্রুপ রানার্সআপ সেই অস্ট্রিয়ার বিপক্ষে। যথার্থ একজন নাম্বার নাইন না থাকা সত্ত্বেও দলটি যথেষ্ট ভারসাম্যপূর্ণ। প্রথম পর্বে প্রত্যাশার পারদ চূড়ায় না উঠলেও ইয়ামালের কার্যকারিতা অস্ট্রিয়ার সঙ্গে জয় পাওয়ার ক্ষেত্রে মূল প্রভাবক হিসেবে কাজ করবে নিঃসন্দেহে। ‘জে’ গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কিন্তু দুর্দান্ত ছন্দে আছে শুরু থেকেই। ফুটবলের বরপুত্র মেসি যেন এ বিশ্বকাপে আরও বেশি পরিণত, আরও বেশি শানিত। এখন পর্যন্ত গোল করেছেন ৬টি, যা ইতোমধ্যেই তাকে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতায় পরিণত করেছে। উড়তে থাকা এ আর্জেন্টিনার সঙ্গে যুদ্ধে নামছে প্রথমবার খেলতে এসেই পুরো ফুটবল বিশ্বকে নাড়িয়ে দেওয়া ছোট্ট দেশ কেপভার্দে। অঘটন ঘটাবার মতো রসদ মজুত থাকলেও ‘এলএম-১০’-এর কাছেই মাথা নোয়াবে কেপভার্দে। তাদের স্বপ্নের সমাধি এখানেই। সর্বশেষ ‘কে’ আর ‘এল’ দুটো গ্রুপ থেকেই তিনটি করে দল উঠেছে নকআউট পর্বের প্রথম ধাপ ‘রাউন্ড অব-৩২’-এ। ইংল্যান্ড-কঙ্গো, কলম্বিয়া-ঘানার ম্যাচে আমার বাজি প্রথম দুটো দলের ওপর। তবে হ্যারি কেইন আর রাশফোর্ডকে যদি কঙ্গোর রক্ষণভাগ ভালোভাবে সামাল দিতে সক্ষম হয়, সে ক্ষেত্রে খেলার ফলাফল উল্টো হওয়াটাও বিচিত্র কিছু নয়। তবে পর্তুগাল-ক্রোয়েশিয়ার ম্যাচটি হবে উন্মুক্ত। নেদারল্যান্ডস-মরক্কো ম্যাচের পর আর একটি হাইভোল্টেজ ম্যাচ হবে এটি। ক্রিস্টিয়ানো কিংবা মডরিচের যে কোনো একজনের শেষ দেখবে ফুটবল বিশ্ব এ খেলাতেই।
শেষ পর্যন্ত কোন দল রেসে টিকে থাকবে সেটা কিন্তু আমার-আপনার ফুটবল জ্ঞানের ওপর নির্ভর করে বলা যাবে না। ওয়ার্ল্ড সকার, জুলাই ২০০৬ সংখ্যায় অস্ট্রেলিয়ান ফুটবলার স্কট চিপারফিল্ডের উদ্ধৃতিটি এ ক্ষেত্রে প্রাসঙ্গিক মনে হচ্ছে বলে সেটা উল্লেখ করছি, ‘ওরা বিশ্বকাপে বড় বড় দেশগুলোকেই চায় সেমিফাইনাল, ফাইনালে। কাজও করে সেদিকে তাকিয়েই।’
শিরোনাম
- রাজধানীর শাহবাগে ৪০ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৪
- সংসদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল উত্থাপন
- পাওনা টাকা নিয়ে বিরোধে টর্চ জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, যুবক নিহত
- ‘স্টিগমা’ মুক্ত হয়ে এনসিপিকে রাজনীতিতে পরিষ্কার অবস্থান তৈরির পরামর্শ মির্জা ফখরুলের
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ : ভাঙছে তাপমাত্রার রেকর্ড, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই শিশু
- নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড
- পাখির ভাষার রহস্য উন্মোচনে মার্কিন বিজ্ঞানীর সাফল্য
- এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম
- হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ
- কুমিল্লা নগরীতে হকার উচ্ছেদ অভিযান, ভেঙে ফেলা হলো ভ্যান
- ‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’
- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও হার, বিশ্বকাপ শেষ বাংলাদেশের
- সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা
- ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’
- পিএইচডি স্কলারশিপে অনিয়ম; তদন্তের পর গোবিপ্রবির শিক্ষক চাকরিচ্যুত
- লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
- স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী
- তুরাগ নদীতে ৭ লাশ নিয়ে ছড়ানো তথ্য গুজব: ঢাকা পুলিশ সুপার
- চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
শেষ ষোলোতে খেলবে কারা
মো. ইমরুল হাসান, সিনিয়র সহসভাপতি বাফুফে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা
১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
মেসি-নির্ভরতা কাটিয়ে ওঠার ইঙ্গিত, তবে শেষ পর্যন্ত ত্রাতা সেই চেনা জাদুকরই
১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে