শিরোনাম
প্রকাশ: ০০:০০, রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ আপডেট: ০০:৩৩, রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে পাল্টাপাল্টি

কাজী সোহাগ ও আবির আব্দুল্লাহ
প্রিন্ট ভার্সন
লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে পাল্টাপাল্টি

নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে পাল্টাপাল্টি বক্তব্য। কথার ফুলঝুরি দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করছেন নির্বাচনি রেসে থাকা রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট নেতারা। তারা অভিযোগ তুলছেন লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে। এতে আগামী জাতীয় নির্বাচন কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত উত্তাপ বাড়ছে।

এ পরিপ্রেক্ষিতে রাজনৈতিক আদর্শ থেকে সরে এসে নির্বাচনে পেশিশক্তি ব্যবহার হলে সহিংস ঘটনার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দলগুলোর এ ধরনের অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে এবং সব দলের জন্য সমান সুযোগ রয়েছে। আইন অনুযায়ী প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে এবং কেউ নির্বাচনি বিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জামায়াতে ইসলামীর সমালোচনা করে বক্তব্য দিতে দেখা গেছে বিএনপির শীর্ষ নেতাদের। অন্যদিকে বিএনপির সমালোচনায়ও ছাড় দিচ্ছেন না জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারা।

সিলেটে প্রথম নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘একটি দল নির্বাচনের আগে আপনাদের বেহেশত দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। যা দেওয়ার মালিক আল্লাহ সেটা দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের আগেই মানুষকে ঠকাচ্ছে। এই দল মুসলমানদের শিরক ও কুফরি শেখাচ্ছে। যারা বলে অমুককে দেখেছি, তমুককে দেখেছি তাদের ’৭১ সালের ইতিহাস জনগণ জানে। তারা এ দেশের স্বাধীনতা চায়নি।’ কিশোরগঞ্জের জনসভায় জামায়াতকে উদ্দেশ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘এবারও একটি দল ষড়যন্ত্র শুরু করেছে। মা-বোনদের আইডি কার্ডের নম্বর ও বিকাশ নম্বর নিচ্ছে তারা। ’৭১ সালে যারা মা-বোনের সম্মানহানি করেছে, তারা এ কাজগুলি করছে। ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।’

পঞ্চগড়ের জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের হাতে কোনো কার্ড নাই। আপনাদের বুকে ভালোবাসার কার্ড চাই। সমর্থন, দোয়া ও ভালোবাসা আমাদের কার্ড। একদল বেকার ভাতা দিতে চায়। আমরা বেকার ভাতা নয়, যুবকদের কাজ দিয়ে সম্মানিত করতে চাই।’ গাইবান্ধার জনসভায় তিনি বলেন, ‘জামায়াতের নেতা-কর্মীরা জুলুম-নির্যাতন সহ্য করেও দেশেই ছিলেন, দেশ থেকে কোথাও মুচলেকা দিয়ে পালিয়ে যাননি। যে দলের নেতারা দেশ ও দেশের মানুষকে ভালোবাসেন, তারা দেশ ছেড়ে পালিয়ে যান না।’

বিএনপির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘যারা ফ্ল্যাট দেওয়ার কথা বলে তাদের বস্তি উচ্ছেদের পরিকল্পনা আছে। এ ধরনের প্রতারণা জনগণ বুঝে গেছে। ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড বিএনপির ধোঁকাবাজি, মাঠপর্যায়ে মানুষ এসব প্রতিশ্রুতিতে সাড়া দিচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘একদিকে তারা কার্ড দেওয়ার কথা বলছেন, আরেক দিকে ঋণখেলাপিদের মনোনয়ন দিচ্ছেন। যাদের মনোনয়ন দেওয়া হচ্ছে তারা তো আবার ক্ষমতায় গিয়ে লুট করবে। জনগণের টাকা মেরে খাবে, এমন ব্যক্তিদেরই নমিনেশন দিয়েছে দলটি।’

অন্যদিকে নির্বাচনি মাঠে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির দাবি, একটি বিশেষ রাজনৈতিক দল স্বার্থ হাসিলের জন্য ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে এবং পোস্টাল ব্যালট প্রক্রিয়ায় অনিয়ম চালাচ্ছে। দলটির কেন্দ্রীয় জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেন, ‘গণমাধ্যমে দেখা গেছে একটি বিশেষ দলের মার্কায় ভোট দিতে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করানো হচ্ছে, যা আচরণবিধির সরাসরি লঙ্ঘন। এ ছাড়া ওই দলটি বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পরিচয়পত্র ও বিকাশ নম্বর সংগ্রহ করছে’, যার পেছনে অসাধু উদ্দেশ্য রয়েছে বলে দাবি করেন তিনি। জামায়াতে ইসলামীর অভিযোগ, নির্বাচনের দায়িত্বে থাকা মাঠ প্রশাসন একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘প্রশাসনের নিরপেক্ষতা জরুরি। কিন্তু মাঠপর্যায়ের রিটার্নিং কর্মকর্তারা পক্ষপাতমূলক আচরণ করছেন।’ এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘নির্বাচন কমিশন সঠিকভাবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারছে না। দলীয়করণ থেকে সরে এসে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানাই। প্রচারের প্রথম দিন থেকেই অন্যতম একটি রাজনৈতিক দল ও দলের চেয়ারম্যান তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন করছেন।’ পোস্টার ও মাইক ব্যবহার করে নির্বাচনি বিধিনিষেধ লঙ্ঘন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক দলগুলোর এ ধরনের পাল্টাপাল্টি অবস্থানকে কীভাবে দেখছেন-জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. সাজ্জাদ সিদ্দিকী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এর মাধ্যমে দলগুলো সরকারের ওপর চাপ সৃষ্টি করে নিজের অবস্থান শক্তিশালী করছে। কিন্তু দিনশেষে মানুষ আদর্শিক রাজনীতি করে না, করে পেশিশক্তির রাজনীতি। এটা তৃতীয় বিশ্বের দেশগুলোর অন্যতম বৈশিষ্ট্য।’ তিনি বলেন, ‘এখনই যেভাবে কাদা ছোড়াছুড়ি বা অভিযোগের রাজনীতি শুরু হয়েছে, তাতে ভবিষ্যতে সহিংস ঘটনার আশঙ্কা রয়েছে।’ বিশ্লেষকদের মতে সামনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বিতর্ক আরও তীব্র হতে পারে। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি প্রশাসন ও নির্বাচন কমিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তাঁরা।

এই বিভাগের আরও খবর
শেষ ষোলোর প্রথম দল স্বাগতিক কানাডা
শেষ ষোলোর প্রথম দল স্বাগতিক কানাডা
যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ অস্থায়ী অভিবাসীদের
যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ অস্থায়ী অভিবাসীদের
অর্থবিল আজ কাল পাস হবে বাজেট
অর্থবিল আজ কাল পাস হবে বাজেট
নেইমারের দিকে তাকিয়ে ফুটবলবিশ্ব
নেইমারের দিকে তাকিয়ে ফুটবলবিশ্ব
আর্জেন্টিনাকে হুঁশিয়ারি ভোজিনিয়োর
আর্জেন্টিনাকে হুঁশিয়ারি ভোজিনিয়োর
রাজধানীতে গণপিটুনিতে নিহত যুবক
রাজধানীতে গণপিটুনিতে নিহত যুবক
নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেপ্তার
নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেপ্তার
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার
হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার
শেষ ষোলোতে খেলবে কারা
শেষ ষোলোতে খেলবে কারা
২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ হেমায়েত
২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ হেমায়েত
সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব
সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব
সর্বশেষ খবর
সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ১১
সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ১১

৪ মিনিট আগে | দেশগ্রাম

কুড়িগ্রামে বজ্রপাতে একজনের মৃত্যু
কুড়িগ্রামে বজ্রপাতে একজনের মৃত্যু

১৪ মিনিট আগে | দেশগ্রাম

সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫ মিলিয়ন ডলার
সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫ মিলিয়ন ডলার

১৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

রামু থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
রামু থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

১৮ মিনিট আগে | দেশগ্রাম

চুরির সময় বৃদ্ধাকে গলা কেটে হত্যা
চুরির সময় বৃদ্ধাকে গলা কেটে হত্যা

১৮ মিনিট আগে | দেশগ্রাম

লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে টাইগাররা
লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে টাইগাররা

২০ মিনিট আগে | মাঠে ময়দানে

দুধকুমার নদের পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার ওপরে, বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি
দুধকুমার নদের পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার ওপরে, বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি

২০ মিনিট আগে | দেশগ্রাম

জিম্বাবুয়ের ২৭০ রানের লিড, তাইজুল পেলেন ৭ উইকেট
জিম্বাবুয়ের ২৭০ রানের লিড, তাইজুল পেলেন ৭ উইকেট

২৬ মিনিট আগে | মাঠে ময়দানে

দোকান থেকে অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
দোকান থেকে অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

২৮ মিনিট আগে | দেশগ্রাম

সিরাজগঞ্জে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
সিরাজগঞ্জে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

৩৩ মিনিট আগে | দেশগ্রাম

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক
ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক

৩৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

নির্ধারিত সময়ে মুন্সীগঞ্জ পৌর শিশু পার্কের কাজ শেষের নির্দেশ জেলা প্রশাসকের
নির্ধারিত সময়ে মুন্সীগঞ্জ পৌর শিশু পার্কের কাজ শেষের নির্দেশ জেলা প্রশাসকের

৩৮ মিনিট আগে | দেশগ্রাম

মা-তিন মেয়ে হত্যাকাণ্ড; রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ, ধোঁয়াশা কাটেনি
মা-তিন মেয়ে হত্যাকাণ্ড; রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ, ধোঁয়াশা কাটেনি

৪০ মিনিট আগে | দেশগ্রাম

বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার
বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

৪১ মিনিট আগে | জাতীয়

জয়পুরহাটে জেলা পরিষদের কার্যক্রম পর্যালোচনা সভা
জয়পুরহাটে জেলা পরিষদের কার্যক্রম পর্যালোচনা সভা

৪৩ মিনিট আগে | দেশগ্রাম

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত তিমি
কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত তিমি

৪৫ মিনিট আগে | দেশগ্রাম

একদিনে ছয় অস্বাভাবিক মৃত্যু, হত্যা সন্দেহে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
একদিনে ছয় অস্বাভাবিক মৃত্যু, হত্যা সন্দেহে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

৪৮ মিনিট আগে | দেশগ্রাম

তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন

৪৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ডোবায় পড়ে শিশুর মৃত্যু
ডোবায় পড়ে শিশুর মৃত্যু

৪৯ মিনিট আগে | দেশগ্রাম

ইউনিয়নের রাস্তায় পৌরসভার লোহার পাইপ, ‘কিছুই জানেন না’ ইউএনও
ইউনিয়নের রাস্তায় পৌরসভার লোহার পাইপ, ‘কিছুই জানেন না’ ইউএনও

৫৪ মিনিট আগে | দেশগ্রাম

সোনারগাঁয়ে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
সোনারগাঁয়ে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

৫৭ মিনিট আগে | দেশগ্রাম

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

১ ঘণ্টা আগে | অর্থনীতি

স্কুলছাত্র ইথানকে গুলির ঘটনায় আরও ৩ জন গ্রেফতার
স্কুলছাত্র ইথানকে গুলির ঘটনায় আরও ৩ জন গ্রেফতার

১ ঘণ্টা আগে | নগর জীবন

চট্টগ্রামে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
চট্টগ্রামে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

রংপুরে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার
রংপুরে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার

১ ঘণ্টা আগে | নগর জীবন

১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন : ক্রীড়া প্রতিমন্ত্রী
১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন : ক্রীড়া প্রতিমন্ত্রী

১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

কথিত প্রেমিকের সঙ্গে সিনেমা হলে শ্রদ্ধা, ভিডিও ভাইরাল
কথিত প্রেমিকের সঙ্গে সিনেমা হলে শ্রদ্ধা, ভিডিও ভাইরাল

১ ঘণ্টা আগে | শোবিজ

অর্থবিল ২০২৬ সংসদে পাস
অর্থবিল ২০২৬ সংসদে পাস

১ ঘণ্টা আগে | অর্থনীতি

সিটিতে গার্দিওলার স্থলাভিষিক্ত হলেন মারেস্কা
সিটিতে গার্দিওলার স্থলাভিষিক্ত হলেন মারেস্কা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চট্টগ্রামে একদিনে আরও ১৩ জনের শরীরে হাম শনাক্ত
চট্টগ্রামে একদিনে আরও ১৩ জনের শরীরে হাম শনাক্ত

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

সর্বাধিক পঠিত
২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ
২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভোরে বাংলাদেশের কাছাকাছি তিন দফা ভূমিকম্প অনুভূত
ভোরে বাংলাদেশের কাছাকাছি তিন দফা ভূমিকম্প অনুভূত

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি
জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩২ রেকর্ড, ৮টিই মেসির দখলে
বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩২ রেকর্ড, ৮টিই মেসির দখলে

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’
ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউট পর্বে জিতবে কারা, যা বলছে সুপারকম্পিউটার
নকআউট পর্বে জিতবে কারা, যা বলছে সুপারকম্পিউটার

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক
ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পাখির ভাষার রহস্য উন্মোচনে মার্কিন বিজ্ঞানীর সাফল্য
পাখির ভাষার রহস্য উন্মোচনে মার্কিন বিজ্ঞানীর সাফল্য

২১ ঘণ্টা আগে | বিজ্ঞান

ব্রাজিলের বিপক্ষে খেলবেন না ‘জাপানের মেসি’
ব্রাজিলের বিপক্ষে খেলবেন না ‘জাপানের মেসি’

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান
শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড
নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্বর্ণের দাম কমলো ভরিতে ৩২৬৬ টাকা
স্বর্ণের দাম কমলো ভরিতে ৩২৬৬ টাকা

১০ ঘণ্টা আগে | অর্থনীতি

দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর
দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর

৭ ঘণ্টা আগে | জাতীয়

৮টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি আইআরজিসির
৮টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি আইআরজিসির

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাওনা টাকা নিয়ে বিরোধে টর্চ জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, যুবক নিহত
পাওনা টাকা নিয়ে বিরোধে টর্চ জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, যুবক নিহত

১৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, আলোচনা ভন্ডুলের হুমকি
বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, আলোচনা ভন্ডুলের হুমকি

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে
কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে

৮ ঘণ্টা আগে | জাতীয়

জাপানের বিপক্ষে কেমন হবে ব্রাজিলের একাদশ?
জাপানের বিপক্ষে কেমন হবে ব্রাজিলের একাদশ?

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্বামীকে গলা ও দুই হাতের রগ কেটে হত্যার অভিযোগ, স্ত্রী গ্রেফতার
স্বামীকে গলা ও দুই হাতের রগ কেটে হত্যার অভিযোগ, স্ত্রী গ্রেফতার

৫ ঘণ্টা আগে | নগর জীবন

প্রাইভেটকারে গরু তুলে পালানোর সময় দুই চোর আটক
প্রাইভেটকারে গরু তুলে পালানোর সময় দুই চোর আটক

২১ ঘণ্টা আগে | দেশগ্রাম

জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী
জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর, নতুন প্রযুক্তিতে আইবিএমের বড় অগ্রগতি
নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর, নতুন প্রযুক্তিতে আইবিএমের বড় অগ্রগতি

১৬ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের
জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৮ ঘণ্টা আগে | জাতীয়

জাপানের বিপক্ষে পেনাল্টির প্রস্তুতিও নিয়ে রেখেছে ব্রাজিল
জাপানের বিপক্ষে পেনাল্টির প্রস্তুতিও নিয়ে রেখেছে ব্রাজিল

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপের গ্রুপ পর্বেই রেকর্ডের ছড়াছড়ি
বিশ্বকাপের গ্রুপ পর্বেই রেকর্ডের ছড়াছড়ি

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চার বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনা
চার বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনা

২৩ ঘণ্টা আগে | জাতীয়

‘স্টিগমা’ মুক্ত হয়ে এনসিপিকে রাজনীতিতে পরিষ্কার অবস্থান তৈরির পরামর্শ মির্জা ফখরুলের
‘স্টিগমা’ মুক্ত হয়ে এনসিপিকে রাজনীতিতে পরিষ্কার অবস্থান তৈরির পরামর্শ মির্জা ফখরুলের

১৯ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

বাংলাদেশি পর্যটকদের অপেক্ষায় গেদে সীমান্তের ব্যবসায়ীরা
বাংলাদেশি পর্যটকদের অপেক্ষায় গেদে সীমান্তের ব্যবসায়ীরা

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
শাবানার ‘অবুঝ মন’ ৩০ বার দেখেন ওয়াহিদ সাদিক
শাবানার ‘অবুঝ মন’ ৩০ বার দেখেন ওয়াহিদ সাদিক

শোবিজ

পরীর নতুন প্রজেক্ট
পরীর নতুন প্রজেক্ট

শোবিজ

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ হেমায়েত
২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ হেমায়েত

প্রথম পৃষ্ঠা

স্পারসোকে আধুনিক করতে হবে : প্রধানমন্ত্রী
স্পারসোকে আধুনিক করতে হবে : প্রধানমন্ত্রী

প্রথম পৃষ্ঠা

বাচ্চাদের প্রিয় খালামণি...
বাচ্চাদের প্রিয় খালামণি...

শোবিজ

সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব
সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব

প্রথম পৃষ্ঠা

নওয়াজের জীবনসংগ্রাম
নওয়াজের জীবনসংগ্রাম

শোবিজ

আবারও তীব্র যুদ্ধ
আবারও তীব্র যুদ্ধ

প্রথম পৃষ্ঠা

সংসদে অন্তর্বর্তী সরকারের দুর্নীতির তদন্ত দাবি
সংসদে অন্তর্বর্তী সরকারের দুর্নীতির তদন্ত দাবি

প্রথম পৃষ্ঠা

অর্থনীতি বহুমুখীকরণে বিকল্প শিল্প গড়ে তুলতে হবে
অর্থনীতি বহুমুখীকরণে বিকল্প শিল্প গড়ে তুলতে হবে

সম্পাদকীয়

রামপুরায় হত্যায় তিন পুলিশের মৃত্যুদণ্ড
রামপুরায় হত্যায় তিন পুলিশের মৃত্যুদণ্ড

প্রথম পৃষ্ঠা

অফিস সহায়ক চাকরিতে উচ্চশিক্ষিতের ভিড়
অফিস সহায়ক চাকরিতে উচ্চশিক্ষিতের ভিড়

সম্পাদকীয়

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান

প্রথম পৃষ্ঠা

রাজধানীতে গণপিটুনিতে নিহত যুবক
রাজধানীতে গণপিটুনিতে নিহত যুবক

প্রথম পৃষ্ঠা

বিদেশি অস্ত্রসহ পাটালি গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার
বিদেশি অস্ত্রসহ পাটালি গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

পেছনের পৃষ্ঠা

হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার
হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার

প্রথম পৃষ্ঠা

হাতের টানে উঠছে কার্পেটিং
হাতের টানে উঠছে কার্পেটিং

দেশগ্রাম

লন্ডনের আদলে শিক্ষাবান্ধব বাজেট
লন্ডনের আদলে শিক্ষাবান্ধব বাজেট

নগর জীবন

নেইমারের দিকে তাকিয়ে ফুটবলবিশ্ব
নেইমারের দিকে তাকিয়ে ফুটবলবিশ্ব

প্রথম পৃষ্ঠা

দেশের প্রথম এআই-ভিত্তিক ডিজিটাল প্রেসক্রিপশন প্ল্যাটফর্ম ‘বায়োনাইট’
দেশের প্রথম এআই-ভিত্তিক ডিজিটাল প্রেসক্রিপশন প্ল্যাটফর্ম ‘বায়োনাইট’

প্রাণের ক্যাম্পাস

মেলান্দহে শিশু সন্তানকে পানিতে ফেলে হত্যা
মেলান্দহে শিশু সন্তানকে পানিতে ফেলে হত্যা

দেশগ্রাম

নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেপ্তার
নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেপ্তার

প্রথম পৃষ্ঠা

কক্সবাজারে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
কক্সবাজারে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

দেশগ্রাম

বিরোধী দলের বাজেট সমালোচনা আমলে নিচ্ছি না
বিরোধী দলের বাজেট সমালোচনা আমলে নিচ্ছি না

প্রথম পৃষ্ঠা

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দাবিতে মহাসড়ক অবরোধ, ভোগান্তি
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দাবিতে মহাসড়ক অবরোধ, ভোগান্তি

দেশগ্রাম

অটোচালককে শিকলে বেঁধে নির্যাতন
অটোচালককে শিকলে বেঁধে নির্যাতন

দেশগ্রাম

গ্যাস সংযোগ দাবিতে বিক্ষোভ
গ্যাস সংযোগ দাবিতে বিক্ষোভ

দেশগ্রাম

বনদস্যুর উৎপাত
বনদস্যুর উৎপাত

সম্পাদকীয়

রোনালদোয় সমস্যা দেখেন না কোচ
রোনালদোয় সমস্যা দেখেন না কোচ

মাঠে ময়দানে