সিরাজগঞ্জের সলঙ্গায় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথমধ্যে ট্রাকচাপায় কৃষক দলের দুই নেতা মারা গেছেন। তাঁরা হলেন রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কৃষক দলের দপ্তর সম্পাদক, ডুমরাই গ্রামের মৃত বিরু শেখের ছেলে মো. ওমর ফারুক ও যুগ্ম সাধারণ সম্পাদক, একই গ্রামের আকবর আলীর ছেলে ফরিদুল ইসলাম। গতকাল দুপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক থানার ঘুড়কা এলাকার নাহার অ্যাগ্রোর সামনে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন ও স্থানীয়রা জানান, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গার একাংশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আইনুল হকের গাড়িবহরের সঙ্গে ওমর ফারুক ও ফরিদুল মোটরসাইকেল নিয়ে রায়গঞ্জের ভুইয়াগাতী বাজার থেকে সলঙ্গায় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের ঘুড়কায় নাহার অ্যাগ্রোর সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলসহ দুজনই ট্রাকের নিচে চলে যাওয়ায় গুরুতর আহত হন। ফরিদুল ইসলামকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বগুড়ায় শজিমেক হাসপাতালে নেওয়ার পথে ওমর ফারুক মারা যান। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ট্রাকটি জব্দ করে। চালক ও হেলপার পালিয়ে গেছেন।
শিরোনাম
- গৃহকর্মী নিয়োগে পরিচয় যাচাইয়ের আহ্বান ডিএমপি কমিশনারের
- ৪ দিনই বোরকা পরে, না হয় মুখ ঢেকে এসেছিলেন ওই গৃহকর্মী
- ইলন মাস্ক, মার্ক জাকারবার্গের আদলে রোবট কুকুর
- ধর্মেন্দ্রর জন্মদিনে আবেগঘন পোস্ট ববির
- গাজায় ত্রাণ প্রবেশে জর্ডান সীমান্তের অ্যালেনবি ক্রসিং ফের খুলছে বুধবার
- সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ আর নেই
- কেন সীমান্তে আবার লড়াই করছে থাইল্যান্ড ও কম্বোডিয়া?
- ঢাকা কলেজের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন শেষ
- ডেঙ্গু প্রতিরোধে আধুনিক প্রযুক্তির সমন্বয় অত্যন্ত জরুরি : ডিএনসিসি প্রশাসক
- বুধবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ
- জর্ডান সীমান্ত ক্রসিং আবারও খুলে দিচ্ছে ইসরায়েল
- বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করাই আমার স্বপ্ন : তথ্য উপদেষ্টা
- দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ : তারেক রহমান
- সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা
- ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন
- টেলিটকের সিনিয়র ম্যানেজার আসাদুল্লাহ’র দেশত্যাগে নিষেধাজ্ঞা
- আটক জেলেদের প্রত্যাবাসন করলো বাংলাদেশ-ভারত
- চলতি বছরে ৩০ নভেম্বর পর্যন্ত জনশক্তি রপ্তানি ১০ লক্ষাধিক
- বেরোবির সাথে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের সমঝোতা চুক্তি
প্রকাশ:
০০:০০, শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫
আপডেট:
০১:৪১, শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫
বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান
সিরাজগঞ্জে ট্রাক চাপায় কৃষক দলের দুই নেতার মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর