মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জি টাওয়ার হোটেলে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে ‘প্রবাসীদের মিলন মেলা’ অনুষ্ঠানের আয়োজনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মালয়েশিয়া শাখা। বিএনপি মালয়েশিয়া ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দলীয় নেতা কর্মীদের পাশাপাশি প্রবাসীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত।
রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে কুয়ালালামপুরের জি টাওয়ার হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
বিডি প্রতিদিন/এমএস
এরপর পর্যায়ক্রমে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা সভা ও শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা চার আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মালয়েশিয়ার সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি মালয়েশিয়া শাখার দফতর সম্পাদক মো. আমিনুল ইসলাম (রতন) ও সহ-দফতর সম্পাদক এ কে এম হাবিবুর রহমান শিশির।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারবিরোধী সংগ্রাম শেষে এক নতুন বাংলাদেশের প্রেক্ষাপট তৈরি হয়েছে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিএনপি সহ-সাধারণ সম্পাদক মো, কাজী সালাউদ্দিন। এ সময় আরও বক্তব্য রাখেন, সহ- সভাপতি ড. এস এম রহমান তনু, যুগ্ম- সাধারণ সম্পাদক ড. অলি উল্যাহ জাহিদ, ফজলুল করিম সোহরাব, যুবদল সভাপতি মো. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাসেল রানা, স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব সামসুল আলম হেলাল শিকদার, জাসাস আহ্বায়ক আসাদুজ্জামান মাসুম প্রমুখ ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ, সহ- সভাপতি দাতো আবদুল জলিল লিটন, হাজী জাকিরুল ইসলাম, যুগ্ন- সাধারণ সম্পাদক এস এম নিপু, যুবদল সাধারন সম্পাদক মো. রমজান আলী, বিএনপি নেতা আরিফ বিলাত, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, চৌকিট বিএনপি সভাপতি জহিরুল ইসলাম জহির, বুকিত বিন্তাং শাখা বিএনপি সভাপতি আনোয়ার সেলিম, ক্লাং বিএনপি সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল মজুমদার, বিএনপি নেতা মো. আরিফ, ইঞ্জিনিয়ার শাহজালাল, আনোয়ার পারভেজ, ইমন হাসান, যুবদল সহ-সভাপতি শেখ মোহাম্মদ সেলিম, নাজমুল হাসান, খালিদ হাসান রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান বিন সিরাজ, যুবদল নেতা মিরাজ মাঝি, মো. মোশারফ, বাবু সরকার, স্বেচ্ছাসেবক দল নেতা মোজাম্মেল হক প্রধান, মোশারফ হোসেন হৃদয়, মাহফুজুর রহমান, মারুফ এলাহী, পলাশ তালুকদার, ছাত্রদল নেতা তাহমিদুল গনি তাজওয়ার, আদিব আনজুম, ইমনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা কর্মী।
বক্তারা প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বাধীনতা দিবসের চেতনাকে সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে ঈদের আনন্দ প্রবাসীদের মাঝে ছড়িয়ে দিতে এই মিলন মেলার আয়োজনকে সাধুবাদ জানান। আলোচনা সভা শেষে প্রবাসীদের অংশগ্রহণে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিডি-প্রতিদিন/তানিয়া