বিশ্বকাপে শেষ ৩২-এর লড়াইয়ে মুখোমুখি হচ্ছে মেক্সিকো-ইকুয়েডর। বাংলাদেশ সময় কাল সকাল ৭টায় মেক্সিকো সিটির আজটেকা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বে দারুণ খেলেছে মেক্সিকো। নিজেদের ইতিহাসের সেরা বিশ্বকাপ খেলছে দলটি। দক্ষিণ আফ্রিকা (২-০), দক্ষিণ কোরিয়া (১-০) এবং চেক প্রজাতন্ত্রকে (৩-০) হারিয়েছে তারা। এখনো নিজেদের গোলবার অক্ষত রেখেছে মেক্সিকো। বিশ্বকাপের অন্যতম স্বাগতিক হিসেবে নিজেদের সমর্থকদের ফুটবল নিয়ে উৎসব করার সব উপলক্ষই দিয়ে যাচ্ছে দলটি। অন্যদিকে ইকুয়েডর গ্রুপ পর্বে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে (১-০) ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে। তবে আইভরি কোস্টের কাছে ১-০ গোলে হেরেছে তারা। ড্র করেছে নবাগত কুরাসাওয়ের সঙ্গে। মেক্সিকোর বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে ইকুয়েডর। অতীত পরিসংখ্যানে অনেক এগিয়ে মেক্সিকো। দুই দল ফুটবল মাঠে ২৮ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১৭ বারই জয় পেয়েছে মেক্সিকো। মাত্র চারবার জয় পেয়েছে ইকুয়েডর। সাতবার ড্র হয়েছে দুই দলের লড়াই। অবশ্য গত পাঁচবারের লড়াইয়ে একবার করে জয় পেয়েছে দুই দল। ড্র করেছে তিনবার। বিশ্বকাপের মঞ্চে মেক্সিকো-ইকুয়েডর একবারই মুখোমুখি হয়েছে। ২০০২ সালে। সেবার ‘জি’ গ্রুপের ম্যাচে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়েছে মেক্সিকো। এবার কি অপেক্ষা করছে? ফেবারিট হিসেবে মাঠে নামবে মেক্সিকো। তবে ইকুয়েডরও নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না!
শিরোনাম
- শেষ ১৬-তে ব্রাজিলের প্রতিপক্ষ কে
- প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের
- ব্রাজিল-জাপান ম্যাচ শুরু, শেষ ১৬-র টিকিট কাটবে কে
- বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন
- ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয়
- নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
- লিসা কুক ইস্যুতে ট্রাম্পের পরাজয়, তবে বেড়েছে প্রশাসনিক ক্ষমতা
- শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার ওপর জোর গভর্নরের
- শাবির সমাজকর্ম বিভাগের সাথে কারিতাসের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
- সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫ মিলিয়ন ডলার
- রামু থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
- জিম্বাবুয়ের ২৭০ রানের লিড, তাইজুল পেলেন ৭ উইকেট
- ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক
- মা-তিন মেয়ে হত্যাকাণ্ড; রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ, ধোঁয়াশা কাটেনি
- তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
- বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
- স্কুলছাত্র ইথানকে গুলির ঘটনায় আরও ৩ জন গ্রেফতার
- অর্থবিল ২০২৬ সংসদে পাস
- কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা সম্প্রসারণে সরকার বদ্ধপরিকর : ডেপুটি স্পিকার
- নানা কর্মসূচিতে যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত
ম্যাচ প্রিভিউ
নকআউটের লড়াইয়ে মেক্সিকো-ইকুয়েডর
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন