হারারে টেস্টের প্রথম দিনেই গুটিয়ে যায় টাইগাররা। ব্যাটিং লাইন তাসের ঘরের মতো ভেঙে ১৪০ রানে অলআউট হয় নাজমুল বাহিনী। জবাবে গতকাল দ্বিতীয় দিন ২৭০ রানে এগিয়ে ৪১০ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। দলটির ওপেনার ইনোসেন্ট কালা আউট হন ১৪০ রান করে। তার ইনিংসটি ২২৭ বলে সাজানো ১৭ চারে। এ ছাড়া হাফ সেঞ্চুরি করেন ব্রায়ান বেনেট, ক্রেইগ আরভিন ও ওয়েসলি মাধেভেরে। স্বাগতিক দুই ওপেনার ইনোসেন্ট কালা-বেন কুরান ৮৯ রানের ভিত দেন। কুরান আউট হন ৪২ রানে। মাধেভেরে অপরাজিত থাকেন ৭৭ রানে। ১০৮ বলের ইনিংসটিতে ৮টি চার ছিল। আরভিন ৬০ রান করেন ১০০ বলে এবং বেনেট ৫৯ রান করেন ৬৭ বলে ৯ চারে। জিম্বাবুয়ের ইনিংস শেষ দিকে গুঁড়িয়ে দেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। তাইজুলের ঘূর্ণিতে স্বাগতিকরা শেষ ৫ উইকেট হারায় মাত্র ২৮ রানে। টাইগাররা ২৭ রানের মধ্যে হারিয়েছিল শেষ ৭ উইকেট। তাইজুলের ঘূর্ণিতে স্বাগিতকদের ইনিংসে ১০ উইকেটের ৭টি নেন। ২ উইকেট নেন ডান হাতি পেসার খালেদ আহমেদ। তাইজুলের স্পেল ৪০.২-১-১৩৮-৭। ক্যারিয়ারে ৭০ টেস্ট খেলে তাইজুলের এটি ১৯তম ৫ বা ততধিক উইকেট। এখন তিনি যুগ্মভাবে সাকিবের সঙ্গে ১৯ বার বা ততধিক উইকেট নিয়েছেন। সব মিলিয়ে তাইজুলের উইকেট ২৭০টি। জিম্বাবুয়ের বিপক্ষে ৯ টেস্টে উইকেট ৫৯টি। জিম্বাবুয়ের মাটিতে এই প্রথম টেস্ট খেললেন বাঁ-হাতি স্পিনার। প্রথম টেস্ট খেলেই নিজের জাত চিনিয়েছেন ৭ উইকেট নিয়ে। তার ক্যারিয়ারসেরা বোলিং জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রানে ৮ উইকেট।
শিরোনাম
- শেষ ১৬-তে ব্রাজিলের প্রতিপক্ষ কে
- প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের
- ব্রাজিল-জাপান ম্যাচ শুরু, শেষ ১৬-র টিকিট কাটবে কে
- বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন
- ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয়
- নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
- লিসা কুক ইস্যুতে ট্রাম্পের পরাজয়, তবে বেড়েছে প্রশাসনিক ক্ষমতা
- শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার ওপর জোর গভর্নরের
- শাবির সমাজকর্ম বিভাগের সাথে কারিতাসের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
- সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫ মিলিয়ন ডলার
- রামু থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
- জিম্বাবুয়ের ২৭০ রানের লিড, তাইজুল পেলেন ৭ উইকেট
- ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক
- মা-তিন মেয়ে হত্যাকাণ্ড; রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ, ধোঁয়াশা কাটেনি
- তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
- বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
- স্কুলছাত্র ইথানকে গুলির ঘটনায় আরও ৩ জন গ্রেফতার
- অর্থবিল ২০২৬ সংসদে পাস
- কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা সম্প্রসারণে সরকার বদ্ধপরিকর : ডেপুটি স্পিকার
- নানা কর্মসূচিতে যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত
তাইজুলের৭ উইকেট
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর