চাঁদপুরে মাদ্রাসার শিক্ষা উপকরণ বিতরণ করে ক্ষুদে শিক্ষার্থীদের মুখে হাসি ফুটিয়েছে বসুন্ধরা শুভসংঘ। শিক্ষা সহায়ক নানা প্রকার অনুষঙ্গ পেয়ে দারুণ খুশি এবং উচ্ছ্বাস প্রকাশ করেছে এসব ক্ষুদে শিক্ষার্থী।
সোমবার সকালে চাঁদপুর শহরের জিটি সড়কের আনোয়ারা-মতিউর মডেল মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীর মাঝে এসব বিতরণ করা হয়। এই অনুষ্ঠানের আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর জেলা শাখা।
বিতরণ করা শিক্ষা উপকরণের মধ্যে রয়েছে টিফিন বক্স, জ্যামিত বক্স, পানির ফ্লাক্স, খাতা, পেন্সিল ও রাবার প্রভৃতি।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর জেলা শাখার সভাপতি লায়ন আরমান চৌধুরী রবিন।
তিনি বলেন, ‘শুভ কাজে সবার মাঝে’ এমন স্লোগান নিয়ে বসুন্ধরা শুভসংঘ যেসব কাজ করছে, তার মধ্যে মাদ্রাসায় পড়ুয়া ক্ষুদে শিক্ষার্থীদের শিক্ষার সঙ্গে অতিগুরুত্বপূর্ণ অনুসঙ্গ দেওয়া হয়েছে।
আগামী দিনেও মানবিক কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন লায়ন আরমান চৌধুরী রবিন।
এতে স্বাগত বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রোটারিয়ান উজ্জ্বল হোসাইন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুর রহমান গাজীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও কালেরকণ্ঠ চাঁদপুর জেলা প্রতিনিধি ফারুক আহম্মদ।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদ্রাসার কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ একটি ব্যতিক্রমী উদ্যোগ। এতে করে শিক্ষার্থীরা পড়ালেখায় আরও উৎসাহিত হবে। মানবিক কাজে এটি সংগঠনের প্রশংসনীয় কর্মসূচি।
আরও বড় পরিসরে মানবতার কাজে বসুন্ধরা শুভসংঘকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুর রহমান গাজী বসুন্ধরা শুভসংঘের এমন মহতী উদ্যোগকে ধন্যবাদ জানান এবং তার মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি হুমায়ুন পাটোয়ারী, যুগ্ম সম্পাদক মুহাম্মদ জসীম উদ্দিন, মনির হোসেন, কার্যকরী সদস্য শিল্পী সেন, মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএ