ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় সাহিত্যচর্চা, মানবিক মূল্যবোধ বিকাশ এবং সুস্থ সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে তথ্যবহুল সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় সাহিত্যপ্রেমী, শিক্ষার্থী ও বসুন্ধরা শুভসংঘের সদস্যদের অংশগ্রহণে সাহিত্য সভাটি চরফ্যাসনের সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করে।
সাহিত্য সভায় কবিতা পাঠ, গল্প উপস্থাপন, প্রবন্ধ আলোচনা ও মুক্ত সাহিত্য আড্ডার মাধ্যমে অংশগ্রহণকারীরা তাঁদের সৃজনশীল চিন্তা ও মতামত তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ চরফ্যাশন উপজেলা শাখার আহ্বায়ক শামীমা নাসরিন, যুগ্ম আহ্বায়ক মো. হাবিব, মারিয়া, মো. জুবায়ের হোসেন, সদস্য মো. মোশারফ হোসেন, মো. সাকিব, আজলান তায়েব সৈয়দা সামসুন নেছা তায়েবা, মো. হোসাইন, মো. জেনিদ, মো. হাবিব, মো. সজীবসহ বসুন্ধরা শুভসংঘের অন্য সদস্যরা।
আলোচনায় বক্তারা সাহিত্যকে সমাজ পরিবর্তনের অন্যতম কার্যকর হাতিয়ার হিসেবে উল্লেখ করে বলেন, 'বই ও সৃজনশীল চর্চা মানুষের বিবেক জাগ্রত করে, চিন্তার গভীরতা বাড়ায় এবং অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।'
বক্তারা আরও বলেন, 'বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ নানা সামাজিক অবক্ষয়, মাদকাসক্তি ও নেতিবাচক প্রভাবের ঝুঁকিতে রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে নিয়মিত সাহিত্যচর্চা, পাঠাভ্যাস গড়ে তোলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। সাহিত্য সভার মতো আয়োজন তরুণদের চিন্তাশীল করে তোলে এবং গঠনমূলক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।'
বসুন্ধরা শুভসংঘ চরফ্যাশন উপজেলা শাখার আহ্বায়ক শামীমা নাসরিন বলেন, 'সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিকাশে বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। দেশের প্রান্তিক অঞ্চলগুলোতে সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম পৌঁছে দেওয়ার মাধ্যমে আলোকিত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।'
স্থানীয়রা বলেন, 'চরফ্যাসনের মতো উপজেলায় সাহিত্য সভা আয়োজন অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এতে নতুন লেখক তৈরি হবে, পাঠাভ্যাস বাড়বে এবং এলাকার সাহিত্যচর্চা আরও গতিশীল হবে। তাঁরা স্থানীয় পর্যায়ে একটি নিয়মিত সাহিত্য মঞ্চ গড়ে তোলার আহ্বান জানান।'
অংশগ্রহণকারীদের মাঝে বই পাঠে আগ্রহ বাড়ানোর গুরুত্ব তুলে ধরা হয় এবং সাহিত্যকে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে গ্রহণ করার আহ্বান জানানো হয়। প্রাণবন্ত অংশগ্রহণ ও গভীর আলোচনার মধ্য দিয়ে সাহিত্য সভাটি সফলভাবে সম্পন্ন হয়।
বিডি-প্রতিদিন/তানিয়া