রাজধানীর গেন্ডারিয়ায় বিষপানে সকাল (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
নিহত সকাল নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রনির ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গেন্ডারিয়া থানার এসআই সাইফুল ইসলাম জানান, বিষপানের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল