রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ডাকাতদল। তারা পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ ৪০ লক্ষাধিক টাকার মাল লুট করেছে। ঘটনাটি ঘটে রবিবার রাতে। পুলিশ ও স্থানীয় সূত্র জানান, ডাকাতরা বাড়ির নিচতলার জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। মাছুম, তাঁর স্ত্রী মিতু ও পরিবারের অন্য সদস্যদের হাত-পা ও চোখ-মুখ বেঁধে ফেলে। আলমারি ভেঙে লুটপাট চালায়।