লালমনিরহাটের আদিতমারী উপজেলার মমিনের গ্যারেজ রেলগেটে ট্রেনে কাটা পড়ে মশিয়ার রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে লালমনিরহাট বুড়িমারী রেলরুটের আদিতমারী মমিনের গ্যারেজ রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার তৈয়ব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন মশিয়ার রহমান রেললাইনে হাঁটছিলেন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৬৬ নং কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে তার পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল সাকিব সজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লালমনিরহাট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম